
শেষ যেদিন ঢংঢং করে ঘন্টা বাজছিল,
মনে হচ্ছিল কি যেন নেই,
কি যেন একটা নেই!
কাছের বন্ধুগুলো কেঁদেছিলো খুব।
আমি সেদিন কিছুই বুঝে উঠিনি!
আজ স্কুল বারান্দায় পা ফেলে,
আমি ঠিক বুঝে গেছি!
এই স্কুল বারান্দার আমি,
আর আজকের আমিতে কতো বেশি তফাৎ!
স্কুলের বারান্দা ছেড়ে যাবার পর,
ঘন্টার প্রতি প্রতিধ্বনিতে বদলেছি আমি,
আমরা সবাই!
ঘন্টার প্রতি শব্দে শৈশব থেকে দূরে সরেছি আমরা।
ক্লাস না থাকায় ভুলে গেছি ক্লাস পালানোর রাজ্যজয়ী আনন্দ।
শেষ যেদিন ঘন্টা বেজেছিল,
আমি কিছুই বুঝে উঠিনি!
বুঝে উঠিনি,
প্রিয় শৈশব ছেড়ে যাচ্ছি!
শেষ বারের মতো!
আমার প্রিয় স্কুল বারান্দায়।।।
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৮ রাত ২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



