
প্রিয় নীলা,
আজকাল আমি আর অভিমান ভাঙ্গাতে পারি না।
আমি বড্ড পুরোনো হয়ে গেছি।
আমার কথায় আমার কাব্যে আজকাল ঘুণ ধরে গেছে খুব।
তোমার প্রিয় অভিমান ভাঙ্গা কবিতা লিখতে গিয়ে আজ আমার ডায়েরিতে লেখা হয় এক দূরত্ব অভিমান কাব্য।
প্রিয় নীলা,
আজকাল এক ঘেঁয়ে হয়ে গেছি বেশ।
তোমার সাথে কাব্য আলাপে,
হাসাতে পারি না হুট করেই।
আমি আজকাল বড্ড বেশি সেকেলে!
তোমার প্রিয় সুখ কাব্য,
প্রিয় কবিতার খাতা,
প্রিয় নীল পাঞ্জাবী,
সব অভিমান নিয়ে বলে যায়,
আমি আজকাল বড্ড বেশি সেকেলে।
আমি আর অভিমান ভাঙ্গাতে পারিনা।
নিজের ওপর এক অসহ্য অভিমানে,
ভালোবাসার পংক্তিহীনতায়,
কাটে আমার সকাল, দুপুর,রাত!
আজকাল আমি বড্ড বেশি সেকেলে।
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৮ রাত ২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




