মেলায় প্রকাশিত দ্বিতীয় সপ্তাহের বাছাই বই
ক্ষেতে কাক ও অন্যান্য লেখা: কবীর চৌধুরী
কবীর চৌধুরী আমাদের সমাজ-সাহিত্য-সংস্কৃতির জগতে এক উজ্জ্বল বাতিঘর। ৮৬ বছর বয়সে পৌঁছেও তিনি মননশীলতা ও সৃজনশীলতায় সমানভাবে সক্রিয়। অন্নদাশঙ্কর রায়ের মৃত্যুর পর যে অল্প কয়েকজন মনীষীর সান্নিধ্য বাঙলার রেনেসাঁসকে সমৃদ্ধ করছে তিনি তাঁদেরই অন্যতম। তাঁর জন্ম মাস ফেব্রুয়ারিতে বের হয়েছে অত্যন্ত বৈচিত্র্যময়, উপভোগ্য, চিন্তা ও কৌতুকপ্রদ প্রবন্ধের এই সংকলনগ্রন্থটি। এতে বিখ্যাত চিত্রশিল্পী, সাহিত্যিক, রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক প্রমুখের ওপর রচিত প্রবন্ধের পাশাপাশি লেখকের কিশোর জীবনের কিছু রমণীয় স্মৃতিকথাও স্থান পেয়েছে। ‘গমক্ষেতে কাকম্ব মূলত বিশ্বের সর্বকালের সেরা চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের শেষ জীবনের একটি আলোড়ন সৃষ্টিকারী চিত্রকর্ম। লেখক এই ডাচ শিল্পীর রহস্যময় জীবন ও শিল্পীসত্তার এক মর্মভেদ ও অনবদ্য বণর্না দিয়েছেন। অন্যান্য লেখার মধ্য রয়েছে রুশ চিত্রশিল্পী ওরেস্ট কিপেরেনস্কিও আইজ্যাক লেভিটান, জর্জিয়ার শিল্পী নিকো পিরোসমানিশভিলি, নাট্যকার গুয়ের্নিকা, কালিদাস, ম্যক্সিম গোর্কি, শেক্সপীয়র, পল গগ্যাঁ প্রমুখ প্রাতঃস্মরণীয় ব্যক্তির জীবন ও কর্মের কথা। এছাড়া দুম্বজন নোবেল বিজয়ী লেখক হোসে সারামাগো ও আলেকজান্ডার সলঝেনিৎসিন এবং আবদুল করিম সাহিত্য বিশারদ, অনুবাদক কাজী নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী ও বঙ্গবন্ধু সম্পর্কেও আলোচনার অবতারণা করা হয়েছে। বইটির শুরুতেই ‘কবীর চৌধুরীর জীবন ও কর্মকথাম্ব সম্পর্কে চমৎকার আলোচনা করেছেন জুলফিকার নিউটন। তার দীর্ঘ গৌরচন্দ্রিকা পড়ে জানা গেল এই মেলায় লেখকের একটি দ্বিভাষিক কাব্যগ্রন্থ বের হচ্ছে, যার নাম ‘কবীরের অকবিতা, 'ঘড়হ ঢ়ড়বসং ড়ভ কধনরৎ’। কবীর চৌধুরীর কবিতা লেখার প্রমাণ এই গ্রন্থেও আছে, সেটি ‘ দেয়াল যত সব গেল টুটেম্ব শীর নামে বইয়ের একবারে শেষাংশে জ্বলজ্বল করছে। বইটির প্রকাশক-বিদ্যা প্রকাশ, প্রচ্ছদ- ধ্রুব এষ ও মূল্য-দুইশম্ব টাকা মাত্র। উৎসর্গ-দীর্ঘদিনের বন্ধু ও লন্ডন প্রবাসী লেখক আব্দুল মতিন।
সেই অখন্ড বৃত্তে: সিরাজুল ইসলাম চৌধুরী
বর্তমানে আমরা পুঁজিবাদের বৃত্তের মধ্যে ঘুরপাক খাচ্ছি। এই বৃত্তটি এখন একইসঙ্গে প্রসারিত ও সংকটাপন্ন। বৃত্ত ভাঙার চেষ্টা সবসময়ই ছিল ও আছে। কিন্তু তা কতটুকু অতিক্রম করা সম্ভব হয়েছে বা হবে তাই আলোচ্য গ্রন্থের মূল বিষয়বস্তু। লেখকের মতে, মানব মুক্তির স্বার্থেই পুঁজিবাদের বৃত্ত ভাঙা অত্যাবশ্যক। সবকিছুরই একটি সীমা-পরিসীমা থাকে। এরপরই সেটির পতনোন্মুখতা ধরা পড়ে। ক্লান্তিকাল শেষ করে আবার নতুন পথচলা শুরু করতে হয়। এজন্য দরকার উন্মুক্ত প্রান্তর, যা সৃষ্টিতে ধারাবাহিক, স্থানীয় ও আন্তর্জাতিক উদ্যোগ জরুরি। পুঁজিবাদের শিকল ছিন্ন করার কথা লেখকের একাধিক গ্রন্থে বলা হয়েছে। সেই ১৯৭৭ সালে প্রকাশিত হয় ‘অনতিক্রান্ত বৃত্তম্ব। নতুন গ্রন্থের মাধ্যমে লেখকের এ সম্পর্কিত গুরুত্বপূর্ণ চিন্তাধারা পূর্ণতা পেয়েছে।
বইটির উল্লেখযোগ্য প্রবন্ধের শিরোনাম-উপনিবেশে সংস্কৃতি চর্চা, বৃত্তভাঙায় বার্নার্ড শম্ব, পিতৃতান্ত্রিকতার অবরোধ ও ইতিহাসের মুক্তি, মানুষের ভাগ্য ও মানুষের হাত, গণতন্ত্রের সম্মতি ও অসম্মতি, শাসক শ্রেণীকে পরাভূত করা চাই, ভলতেয়ার ও নজরুল প্রভৃতি। টাকার প্রভাব ও শাসন সম্পর্কিত প্রবন্ধ ‘শাসন করছে কেম্ব সবচে সুখপাঠ্যও মজাদার। দেশের প্রথীতবশা লেখক, চিন্তাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমেরিটাস সিরাজুল ইসলাম চৌধুরীর এই বইটির প্রকাশক বিদ্যা প্রকাশ। প্রচ্ছদ ধ্রুব এষ ও মূল্য ২০০ টাকা।
পিপাসার বালুচর : আল মাহমুদ
পথ গিয়েছে রথের মেলায়/ রথ গিয়েছে হাটেঃ। বাংলা ভাষার কাব্যমুকুট শোভা পাচ্ছে যার শিরে সেই জীবন্ত কিংবদন্তী কবি আল মাহমুদের বৎসরব্যাপী সাধনার ফসল ‘পিপাসার বালুচর।ম্ব কবি নিজের মুখেই সে কথা স্বীকার করেছেন গ্রন্থের ভূমিকায়। পিপাসার বালুচর একটানে লেখা দীর্ঘ কবিতা। ভালবাসার? কবির সাথে এ যেন এক দীর্ঘ ভ্রমণ। পথের প্রতি বাঁকে রূপক আর উপমার মালা গেঁথে সাজানো কবিতার এক একটি গ্রাম। আল মাহমুদ এবার উচ্চকিত হয়েছেন বাংলা কবিতার সাম্প্রতিক গতিহীনতার বিরুদ্ধে। ভেবেছেন এর থেকে মুক্তি দরকার। নিজের সম্পর্কে বলেছেন, আমি একজন কবি। নিজেকে কখনো আমি বুড়ো কিংবা তরুণ ভাবিনি। যা হোক, বইটা নিয়ে আর বেশি কথা না বাড়িয়ে বরং দ্রুত এটা সংগ্রহ করে পড়ে ফেলাই ভাল। মিজান পাবলিশার্স থেকে প্রকাশিত পাতায় পাতায় সুচারু অলংকরণে সাজানো কবিতাগ্রন্থটির প্রচ্ছদ করেছেন রকিবুল হক রকি। দাম এক ১২০ টাকা।
জেনোসাইড নিছক গণহত্যা নয়: মফিদুল হক
বইটিতে মানবতার বিরুদ্ধে অপরাধ, যুদ্ধাপরাধ ও গণহত্যার বিচার প্রসঙ্গে বিস্তারিত আলোচিত হয়েছে। বাংলাদেশে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে ষ্ক্র৭১-এর যুদ্ধাপরাদের বিচারের প্রশ্নটি সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে। নির্বাচনে সেই জনমতেরই প্রতিফলন ঘটেছে। কিন্তু অধিকাংশ মানুষের যুদ্ধাপরাধ কিংবা জেনোসাইড সম্পর্কে ব্যাপক ধারণা নেই। গ্রিক শব্দ জেনস অর্থ গোষ্ঠী এবং ল্যাটিন শব্দ সাইড অর্থ হত্যা। প্রকৃতপক্ষে জেনোসাইড শব্দবন্ধটির বাংলা অর্থ গণহত্যা নয়, বরং এর ব্যাপকপতা ও ক্ষত অনেক বেশি। জেনোসাইড কথাটির প্রবর্তন করেছিলেন পোল্যান্ডে জন্মগ্রহণকারী ও মার্কিন আইনজীবী রাফায়েল লেমকিন, যা ১৯৬৯ সালে জাঁপল সার্ত্রে তার জেনোসাইড নিবন্ধে উল্লেখ করেন। মূলত: এর অন্তনির্হিত অর্থ জাতি বা গোষ্ঠী নিধন। ১৯৭১ সালে মাত্র নয় মাসের যুদ্ধে বাংলাদেশের ত্রিশ লক্ষ মানুষকে যে জীবন দিতে হয়েছে ও বিপুল রক্তপাতের ঘটনা ঘটেছে, এ ছিল একটি জাতি নির্মূলের চেষ্টা মাত্র।
যুদ্ধাপরাধের বিচার কিভাবে অগ্রসর হতে পারে লেখক তারও দিক-নির্দেশনা দিয়েছেন। মোট ২০টি কলাম বা নিবন্ধনের মাধ্যমে যুদ্ধাপরাধ ও গণহত্যার নানা দিক, তার বিভৎস্য রূপ ও বিশেষত আন্তর্জাতিক প্রসঙ্গ বলি সহজ ও সুন্দর ভাষায় পরিবেশিত হয়েছে। বইটির প্রকাশক বিদ্যাপ্রকাশ এবং এটি মুক্তিযুদ্ধ জাদুঘরের সকল সহকর্মী সহযোদ্ধাদের নামে উৎসর্গ করা হয়েছে। প্রচ্ছদ অশোক কর্মকারের ও মূল্য একশম্ব পঞ্চাশ টাকা।
সঙ্গীত বিচিত্রা: আবদুশ শাকুর
গল্প, প্রবন্ধ ও উপন্যাসের পাশাপাশি বিচিত্র বিষয়ে প্রবন্ধ লেখায় সিদ্ধহস্ত আবদুশ শাকুর। তিনি যেমন নানামুখী প্রতিভার অধিকারী, তেমনি তার ভাষাকেও সহজে আলাদা করা যায়। নানা ভাষা ও বিষয়-আশয়ে তার আসক্তি আছে। সঙ্গীত বিচিত্রা সম্ভবত লেখকের সঙ্গীত বিষয়ক তৃতীয় প্রবন্ধগ্রন্থ। সঙ্গীত চিন্তার বিবিধ বিষয় এই পুস্তকটিতে জায়গা করে নিয়েছে। কাব্যসঙ্গীতের যুগস্রষ্টা পঙ্কজকুমার মল্লিক, উস্তাদ বিস্মিল্লাহ খান, যতীন্দ্রমোহন মন্ডল, যন্ত্রসঙ্গীতের কিংবদন্তি পন্ডিত ভি. বালসাবা, মিয়া তানসেন, শচীন দেববর্মণ, মেলডিসম্রাট নওশাদ আলী, উস্তাদ বিলায়েত খাঁ প্রমুখ সঙ্গীতবিশেষজ্ঞদের সঙ্গে আমাদের নতুন করে পরিচয় করে দেওয়া হয়েছে। রাগসঙ্গীত, বাংলা গান, রবীন্দ্রসঙ্গীত, লোকসঙ্গীত, কলের গান এবং ধ্বনি ও লিপিসংস্কৃতি সম্পর্কে তার অভিজ্ঞান অত্যন্ত মূল্যবান। তিনি বানান নীতিতে এখনো আপোষহীন এবং রবীন্দ্রনাথ ঠাকুর, রাজশেখর বসু ও সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের ন্যায় গুরুকূলের অনুসারী। সঙ্গীত বিচিত্রা বইটির প্রকাশক মাওলা ব্রাদার্স। প্রচ্ছদ ধ্রুব এষ ও মূল্যঃ তিনশত টাকা মাত্র।
আবু ইব্রাহীমের মৃত্যু : শহীদুল জহীর
কথাসাহিত্যিক শহীদুল জহিরের মৃত্যুর পর গ্রন্থাকারে প্রকাশিত হলো উপন্যাস আবু ইব্রাহীমের মৃত্যু। এই আবু ইব্রাহীম ছিলেন একজন অসুখী লোক। অথচ পরিবারিক ভালবাসা বা পতœী প্রণয়ের বাইরে ছিলেন না তিনি। কিন্তু তার ছিলো ব্যর্থ প্রণয়ের বিষণœতা এবং যৌবনে লালিত রাজনৈতিক আদর্শ অর্জনের পথ থেকে সরে আসার গ্লানিবোধ। হেলেন নামের একটি মেয়ে ছিলো তার সহপাঠী, কয়েকদিন হেলেন ক্লাশে না আসায় তাকে দেখার জন্য আবু ইব্রাহীমের মন বড় উতলা হয়ে যেতো, তারপর হেলেন প্রত্যাবর্তনের পর তাকে দেখে তার সঙ্গে কথা বলে আবু ইব্রাহীমের অস্তিত্ব শেষ হয়ে যায়; তার অন্তর বেদনায় ভরে থাকে। হেলেন তার আকাঙক্ষা পূর্ণ করে নাই এবং সে ব্যর্থ প্রেমের কাঙালপনা নিয়ে বিশ্ববিদ্যালয় চত্বরে ছম্ববছর ঘুরে বেড়িয়েছিল। আর তার বহুদিন পর বিবাহিত জীবনে স্ত্রী-পুত্র-কন্যার বেষ্টনের মধ্যে আবু ইব্রাহীমের মনে হয় যে, হেলেনকে ছাড়া সে মরে যায়নি। আবার তার এও মনে হয়, হেলেনের সে প্রেমিক ছিল না, ছিল পূজারী এবং হেলেন দেবীদের মতোই পূজারীকে অবহেলা করতে শিখেছিল। একদিন নিজের কন্যা বিন্দুকে নিয়ে আবু ইব্রাহীম রমনা পার্ক হয়ে সোহরাওয়ার্দি উদ্যানের এক চাঁপাফুল গাছের তলায় বসে অনুভব করে মেয়েটির সঙ্গে গল্প করতে তার ভালো লাগে। যেমন, অতীতে হেলেনের সঙ্গে কথা বলতে তার ভালো লাগতো। হেলেন তার প্রেমিকা ছিল, মুহূর্তের মধ্যে তার মনে হয় বিন্দুও তার প্রেমিকা। ভালবাসা যে একটি ব্যাপার তা চাঁপাফুল গাছ তলায় বসে নিজের কন্যার সঙ্গে কথা বলার সময় সে বুঝতে পারে। তখন বিন্দুর মাথায় হাত স্থাপন করে এবং নিজে আশ্বস্ত হয়ে ওঠে। কিন্তু অতীত প্রেমিকার আগমন, চলমান সংসার ও সম্মুখ স্বপ্নের মধ্যে আকস্মিক মৃত্যু আসে, তার তখনই সত্য হয়ে ওঠে এই উপন্যাসের অমর সত্যদর্শন- জীবন, আনন্দ এবং বেদনা সর্বদাই একটি খেলামাত্র।
রাজনৈতিক মতবাদের ইতিহাস
রাজনৈতিক চেতনা আপাতজটিল এক সামাজিক ব্যাপার। রাজনৈতিক তাত্ত্বিক জ্ঞানকে বলা যেতে পারে রাজনৈতিক চেতনারই ঈষৎ পরিবর্তিত রূপ। বলা যায়, রাজনীতি সম্পর্কে মানুষের আগ্রহ মানব সভ্যতার সমান বয়সী। আদি থেকে অদ্যাবধি পৃথিবী বদলে দেয়া বিভিন্ন রাজনৈতিক মতবাদের ইতিহাস এবার এক মলাটে আবদ্ধ করেছে অবসর প্রকাশনা। কনফুসিয়াস-প্লেটো-অ্যারিস্টোটল এর যুগ থেকে মিল-স্পেন্সার-মার্কস-অ্যাঙ্গেলস পর্যন্ত রাজনৈতিক বিবর্তনের মূল সূত্রাবলী নিয়ে আলোচনা হয়েছে ‘রাজনৈতিক মতবাদের ইতিহাসম্ব এর প্রথম খন্ডে। মেলায় তারা এনেছে এরকম আরো চারটি খন্ড। মূলগ্রন্থ প্রগতি প্রকাশন এর ১৯৮৭ সংস্করণ। বিষয়ের চাহিদা মাথায় রেখেই অবসর-এর এ উদ্যোগ। তাদের উদ্যোগ সাধুবাদের দাবীদার। রাজনৈতিক মতবাদের ইতিহাস এর প্রথম খন্ডের দাম ধরা হয়েছে এক শ পঞ্চাশ টাকা।
ভাষা সংস্কৃতির উৎসব নিয়ে ভাবনা চিন্তা: যতীন সরকার
এই ভৃখন্ডে অধিকার প্রতিষ্ঠার জন্য সব সময় লড়াই করতে হয়েছে। মূল্য দিতে হয়েছে রক্তে, জীবনে। আর এসব সংগ্রামের মধ্য দিয়েই সৃষ্টি হয়েছে এক একটি ঐতিহাসিক ঘটনা, যা পরবর্তীতে বাংলার মানুষের কাছে শোক, স্বাধীনতা অথবা উৎসবের দিনে পরিনত হয়েছে। এ সব বিষয়কে লেখক বিভিন্ন ভাবে ভিন্ন ভিন্ন দিক থেকে দেখার ও দেখানোর চেষ্টা করেছেন। প্রকাশ করেছেন তার ব্যতিক্রমী ভাবনা ও ভাষার মধ্যে দিয়ে। যার মধ্যে নতুন করে ভাবার অনেক বিষয় রয়েছে। ‘ভাষা সংস্কৃতির উৎসব নিয়ে ভাবনা চিন্তা’ মূলত নকশাধর্মী রচনা। বিভিন্ন সময় নানা পত্র-পত্রিকায় প্রকাশিত ১৮ টি প্রবন্ধের সমন্বয়ে বইটি সংকলিত হয়েছে। ধ্রুব এষের আঁকা প্রচ্ছদে বইটি প্রকাশ করেছে একুশে বাংলা প্রকাশন। মূল্য ১৭০ টাকা।
নখ: আনোয়ারা সৈয়দ হক
মেয়েদের মুখে এসিড ছুঁড়ে মারার প্রতিটি ঘটনা হয়ে থাকে পূর্ব পরিকল্পিত। অনেকটা ঠান্ডা মাথার খুনির মত। কিন্তু যারা এসিড মারে, তারা আসলে কারা? কোন মানসিকতার ভেতরে বেড়ে ওঠে এসব পুরুষ? কেমন ছিল তাদের শৈশব? আপাত শান্ত একজন মানুষের ভেতর কীভাবে বেড়ে ওঠার সুযোগ লাভ করে এই ঘৃণ্য মানসিকতার বীজ? ‘নখ’ উপন্যাসে এসব প্রশ্নই খোলাসা করার চেষ্টা করেছেন আনোয়ারা সৈয়দ হক, বাংলাদেশের লেখালেখির জগতে একটি সুপ্রসিদ্ধ নাম। এসিডদগ্ধ নারী ও তাদের যাপিত জীবনের প্রেক্ষিত অবলম্বন করে রচিত হয়েছে এ উপন্যাস। এর উপকরণ প্রত্যক্ষ সামাজিক অভিজ্ঞতা। মূল কাহিনীর পাশাপাশি মাঝেমাঝেই চলে এসেছে সমসাময়িক রাজনৈতিক ও আন্তর্জাতিক নানা ঘটনা। এসেছে দারুণ বৈরী স্রোতের বিরুদ্ধে নারীর নিঃসঙ্গ সংগ্রামের দুরন্ত আখ্যান। মাওলা ব্রাদার্স এর প্রকাশনায় আনওয়ার ফারুক এর প্রচ্ছদে এবারের মেলায় বইটির দাম ধরা হয়েছে ৩৫০ টাকা।
বাংলার ধর্ম ও দর্শন: রায়হান রাইন সম্পাদিত
ভূ-খণ্ড হিসেবে বাংলার যেমন প্রাচীনত্ব রয়েছে তেমনি রয়েছে এ ভূ-খণ্ডের বিচিত্র ধর্মধারা ও দর্শনের প্রাচীনত্ব। কিন্তু এতোদিন পর্যন্ত বাংলার ধর্ম ও দর্শনের পূর্ণাঙ্গ পরিচয় প্রদানকারী গ্রন্থের অপ্রতুলতা এবং আরো নির্দিষ্ট করে বললে বলা যায় যে, তার অভাবই রয়েছে। বাংলা একাডেমী অমর একুশে গ্রন্থমেলা ২০০৯-এ প্রকাশিত রায়হান রাইন সংকলিত ও সম্পাদিত ‘বাংলার ধর্ম ও দর্শন’ গ্রন্থটি সে অভাবটি কিছুটা হলেও পূরণ করলো। এই গ্রন্থে খ্রিস্টপূর্ব ১৫০০ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় উদ্ভূত বা প্রবর্তিত, প্রচলিত এবং প্রতিষ্ঠিত আর্য-অনার্য ধর্মমত ও দর্শনের মধ্যে শাক্ত, হিন্দু, বৌদ্ধ, শৈব, নাথ, মুসলিম, বৈষ্ণব, সূফি, বাউল ইত্যাদি সম্পর্কিত নির্বাচিত রচনা সংকলন করা হয়েছে। গ্রন্থটি ধর্মতত্ত্ব, দর্শন, ইতিহাস, নৃবিজ্ঞান, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, শিক্ষক, গবেষকদের কাজ আসবে। প্রকাশক : সংবেদ, প্রচ্ছদ করেছেন পীযুষ দস্তিদার, মূল্য ৪০০ টাকা।
অখণ্ড লালনসঙ্গীত : আবদেল মাননান সম্পাদিত
এই প্রথম বাংলাদেশের সাধক শিরোমণি লালন সাঁইজির সর্বাধিক সংখ্যক গানের বাণী নিয়ে প্রকাশিত হয়েছে ‘অখণ্ড লালনসঙ্গীত’। গ্রন্থটির পটভূমি, বাণী সংগ্রহ, সংকলন ও সম্পাদনা করেছেন আবদেল মাননান। সম্পাদক ও প্রকাশ উভয়ের পক্ষ থেকে দাবী করা হয়েছে গ্রন্থে অন্তর্ভুক্ত গানের বাণী নির্বাচন ও সংকলন করা হয়েছে সম্পাদকসহ মোট দশজন সাধু-গুরুর সংযুক্ত সম্পাদনা পরিষদের সমন্বয়ে। লালন সাঁইজির বাণীকে মোট এগারোটি পর্বের তত্ত্বীয় ব্যাখ্যাসহ ৯০১টি গানের বাণী সংকলন করা হয়েছে। বিশুদ্ধ লালনসঙ্গীতের সংকলন হিসেবে বর্তমান গ্রন্থটি সাধু-গুরু ও আগ্রহী গবেষক-সঙ্গীত শিল্পীদের কাজের সহায়ক হবে বলে প্রত্যাশা করা যায়। বইটির প্রকাশক রোদলা, মূল্য ৪৬০ টাকা।
সিন্দুকের চাবি: মঞ্জু সরকার
বঙ্গেশ্বরী ধনী জোতদার আব্বাস তালুকদারের আকস্মিক মৃত্যুর পর পরিবারের স্বজনরা জানতে পারে, বিপুল অর্থসম্পদ সিন্দুকে রেখে গেছেন তিনি। সবাই আগ্রহ বোধ করে সম্পদের হদিস পাওয়ার জন্য। কিন্তু সিন্দুকের চাবি কাজের মেয়ে আলেয়ার কাছ থেকে উদ্ধারের পর দেখা যায় সিন্দুক ফাঁকা। উত্তরাধিকারদের মাঝে সর্বকনিষ্ঠজন রতন নেমে পড়ে হারানো ধনসম্পদ উদ্ধার অভিযানে। এরপর ধীরে ধীরে জমে ওঠে নাটকীয়তা। স্বার্থপরতা, লোভ, সন্দেহ আর অবিশ্বাসের কশাঘাতে একের পর এক ধসে পড়ে এতোকালের লালিত পারিবারিক সম্পর্কের বন্ধন। এভাবেই বেড়ে চলে উপন্যাসের কাহিনী। মঞ্জু সরকারের লেখার মুন্সিয়ানায় মাঝপথে কোথাও হোঁচট খেতে হবে না পাঠককে। এবারের মেলায় বইটি প্রথম প্রকাশ করেছে মুক্তধারা। প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন ধ্রুব এষ। দাম রাখা হয়েছে ১২০ টাকা।
রবীন্দ্র্রনাথ নারী বাংলাদেশ: আহমেদ মাযহার
সমালোচক এবং সমাজমনস্ক চিন্তক ও লেখক আহমেদ মাযহার এর ‘রবীন্দ্রনাথ নারী বাংলাদেশ’ একটি প্রবন্ধ সংকলন। ১৯৯৭ থেকে সাম্প্রতিক সময়কালের মধ্যে লেখা এসব রচনা। আগাগোড়া বইটি অবশ্য রবীন্দ্রনাথ আর নারী নিয়ে কথা বলা হয়নি। সৃজনশীল অন্য অনেক মানুষ সম্পর্কে লিখেছেন তিনি। নিজের বিবেচনা অনুসারে কাজের মূল্যায়ন করেছেন তাদের। কামিনী রায়, ফেরদৌসী মজুমদার, জসীমউদ্দীন, আফলাতুন, ওয়াহিদুল হক, যতীন সরকার, রাবেয়া খাতুন, মোহন রায়হান, রিটন, তারেক শাহরিয়ার, শহীদুল জহির, আব্দুুশ শাকুরসহ অনেকেরই কথা বলেছেন পৃথক পৃথক প্রবন্ধে। বইটি এবারের মেলায় এনেছে জাগৃতি প্রকাশনী। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ আর এর দাম রাখা হয়েছে ১৭০ টাকা।
হৃদয়ে প্রেমের দিন: ফারুক মাহমুদ
আমাদের মুগ্ধ করার জন্যই কী পৃথিবীতে জন্ম হয় কবিতার? মাঝ মাঝে কবির মনোমেঘছায়াকাদাজলে উদ্ভাসিত হয়ে ওঠে যে অলৌকিক উচ্চারণ তারই লোকজ নাম তাহলে কবিতা। আমরা নিশ্চিত জানি না। আমরা শুধু জানি, কবির হাত ধরেই আমাদের এ আটপৌরে ভূবনে মাঝে মাঝে নেমে আসে কবিতা কুহক। আমরা তার সাথে পরিচিত হই। তাকে ডেকে নিয়ে আসি আমাদের ঘরে। আদর করে বসতে দেই পাশে। এভাবেই তারা হয়ে ওঠে আমাদের একান্ত আপনার। কবিতা যেন আমাদের অভিভাবক। দুঃসময়ের সাহসী সঙ্গীজন। কবি ফারুক মাহমুদ এর ‘হৃদয়ে প্রেমের দিন’ তার নিজস্ব উপলব্ধি, এ কথা সত্য। কিন্তু শিল্পগুণেই তা এখন হয়ে গিয়েছে সবার। এ গ্রন্থে মূলত স্থান পেয়েছে সেই সমস্ত কবিতা, প্রত্যক্ষ বা পরোক্ষবাবে যারা কথা বলেছে প্রেম নিয়ে। সে অর্থে এগুলো সবই প্রেমের কবিতা। অ্যাডর্ন পাবলিকেশন্সের প্রকাশনা এবং সব্যসাচী হাজরার প্রচ্ছদে অলংকৃত বইটির মূল্য রাখা হয়েছে ১০০ টাকা।
ত্রিসীমানা : ওয়াসি আহমেদ
এবারের বইমেলায় নিপুণ কথক গল্পস্রষ্টা ওয়াসি আহমেদ এর চমৎকার এক উপহার ‘ত্রিসীমানাম্ব। পাঠককে আবিষ্ট করে রাখার অসাধারণ দক্ষতায় সুলিখিত গল্পগুলো হাতে নিলে পড়ে ফেলতে হবে এক নিঃশ্বাসে। ঝরঝরে ভাষা, টানটান কাহিনী। দুই মলাটের ভেতর ধারণকৃত গল্পগুলো হচ্ছে, পরিবেশবাদী, ত্রিসীমানা, দীপার দুপুর, আয়নাপালা, গ্যালারি, কাকতাড়ুয়া, সন্ধ্যায়, নখদর্পণ, লাইলি সুন্দরী ও জীবনযাপনের রূপকথা। ওয়াসি আহমেদ আহমেদ তার গল্পে যাদের কথা বলেন তারা, তাদের ঘরবাড়ি, তাদের চিন্তাভাবনা সবই আমাদের চিরচেনা, অতিপরিচিত। অথচ পড়তে গেল তাদের মনে হয় একেবারেই নতুন। যেন তাদের সাথে এই প্রথমবার দেখা হচ্ছে আমাদের। ওয়াসির হাতে পড়ে ভিন্ন এক সৃজনের আলোয় সবাই তারা হয়ে ওঠেন বিশিষ্ট। ওয়াসির মুন্সিয়ানায় সাধারণই হয়ে ওঠে অসাধারণ, আপাত নগণ্য হয়ে ওঠে গুরুত্বপূর্ণ। এর আগেও একাধিক গ্রন্থে গল্প-উপন্যাসে লেখকের আন্তরিকতা এবং দক্ষতার সাথে পরিচয় ঘটেছে পাঠকের। ত্রিসীমানা উৎসর্গ করা হয়েছে প্রফেসর সদরুদ্দীন আহমেদ এর উদ্দেশে। এর প্রচ্ছদ এঁকেছেন শিবু কুমার শীল। ঐতিহ্য থেকে প্রকাশিত ত্রিসীমানার দাম রাখা হয়েছে এক শ তিরিশ টাকা।
দ্য ডে দ্য লিডার ওয়াজ কিল্ড, মূল : নাগিব মাহফুজ, অনুবাদ : শওকত হোসেন
বাংলা ভাষায় অনুবাদ সাহিত্যের দৈন্যতা সংশয়াতীত। আন্তরিকতার অভাবই এক্ষেত্রে বড় অন্তরায়। এ অভাব পূরণে ঐতিহ্য বরাবরই অগ্রণী। এবারের মেলায় তারা এনেছে নাগিব মাহফুজ এর ‘দ্য ডে দ্য লিডার ওয়াজ কিল্ড।ম্ব নোবেল বিজয়ী এ সাহিত্যকর্মের অনুবাদ করেছেন শওকত হোসেন। প্রচ্ছদ ধ্রুব এষ। মূল্য আশি টাকা। আশির দশকের মাঝামাঝি সময়ে রচিত হয় শ্বাসরুদ্ধকর এ উপন্যাস। প্রেসিডেন্ট সাদতের শাসনামলে কায়রো শহরে বসবাসরত এক মধ্যবিত্ত পরিবারের জীবনযাত্রা ঘিরে বেড়ে উঠেছে কাহিনী। মিশরের জন্য এ ছিল এক কঠিন দুঃসময়। মুক্তবাজার অর্থনীতির হাওয়ার ধাক্কা লেগে ভেঙ্গে পড়ছিল প্রাচীন মূল্যবোধ আর ঐতিহ্যবাহী জীবনযাত্রা। এর প্রেক্ষাপটে নাগিব বুনেছেন তার গল্পের জাদুর চাদর। অনুবাদকের প্রয়াস
প্রাচীন ও মধ্যযুগীয় ভৌগোলিক জ্ঞান এবং পরিচিত পৃথিবী
ভূগোল শাস্ত্রের জ্ঞান বিকাশের ইতিহাস সম্বন্ধে প্রাণবন্ত আলোচনা করেছেন এই শাস্ত্রে সর্বোচ্চ ডিগ্রীধারী মাহ্মুদা ফজল। তিনি প্রাচীন, প্রাক-গ্রীক, রোমান, মধ্যযুগীয় ও আধুনিক ভৌগোলিক জ্ঞানের সম্যক বিষয়বস্তু তুলে ধরার চেষ্টা করেছেন। ভৌগোলিক জ্ঞানে মুসলমানরাও অগ্রসর ছিল সে কথাও বিধৃত রয়েছে। তারা বিলুপ্তপ্রায় গ্রীক ও রোমান ভৌগোলিক জ্ঞান-শিখা পুনরায় প্রজ্বলিত করেন। কয়েকজন মুসলিম ভূগোলবিদের নাম হল- আল কালবি, আল খাওয়ারিজমী, আল কিনদি, শারাখশি, ইবনে খুরদাদ বিহ, আল হামাদানী, ইবনে রুশতাহ, আবুল ফারাজ, আবুল ফিদা, ইবনে খালদুন প্রমুখ। মূলত বণিক মিশনারী দূত ও পর্যটকদের দ্বারা ভৌগোলিক জ্ঞান বিস্তার লাভ করেছে এবং পরবর্তীতে তা মাইগ্রেশন, ব্যবসা-বাণিজ্যের প্রসার লাভ, শাসন ব্যবস্থা সুসংহতকরণ ও সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা প্রভৃতি ক্ষেত্রে প্রভূত কাজে লেগেছে। কার্যত মানবজাতির জীবনও কার্যাবলী ভৌগলিক বিষয়বস্তু দ্বারা নিয়ন্ত্রিত হয় বলে এ সংক্রান্ত জ্ঞানার্জনের গুরুত্ব অত্যধিক। বিদ্যা প্রকাশ আর মনোমুগ্ধকর প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। বইটির মূল্য-একশম্ব পঁচাত্তর টাকা।
যুদ্ধাপরাধীর বিচার: জাহানারা ইমামের চিঠি-আসিফ নজরুল
১৯৯২ সালে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সারাদেশে যে অবিস্মরণীয় আন্দোলন গড়ে ওঠে, তার মধ্যমণি ছিলেন শহীদ জননী জাহানারা ইমাম। এই আন্দোলনে শুরু থেকেই ওৎপ্রোতভাবে জড়িত ছিলেন লেখক ও অধ্যাপক আসিফ নজরুল। সাপ্তাহিক বিচিত্রায় সাংবাদিকতা ও এই আন্দোলনের সূত্রে তিনি জাহানারা ইমামের ঘনিষ্ঠ সান্নিধ্য লাভ করেন। এই অন্তরঙ্গতা একদিন মা-ছেলের সম্পর্কে পরিণত হয়। আন্দোলন যখন তুঙ্গে, তখন জাহানারা ইমাম লেখকের উদ্দেশ্যে বহু জরুরি চিঠি লিখেন। এসব চিঠি ও গণআদালতের আন্দোলনকে ঘিরে স্মৃতির পসরা সাজানো হয়েছে এই গ্রন্থে। স্বহস্তে লিখিত ৩৩টি চিঠি যে কোন সংবেদনশীল মানুষের দৃষ্টি আকর্ষণে সক্ষম। লেখক ১৫টি অধ্যায়ে চিঠিগুলির বিষয়বস্তু, প্রেক্ষাপট ও আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরতে দক্ষতা ও আন্তরিকতার পরিচয় দিয়েছেন। বইটি প্রকাশিত হয়েছে অন্য প্রকাশ থেকে। প্রচ্ছদঃ ধ্রুব এষ ও মূল্য ১২০ টাকা।
নীল জোছনায় বৃষ্টি: ইউসুফ শরীফ
ইউসুফ শরীফ একজন ব্যতিক্রমী ও জীবনঘনিষ্ঠ কথাসাহিত্যিক। কম লিখলেও তার অধিকাংশ গল্প ও উপন্যাসে মুক্তিযুদ্ধ ও যুদ্ধপরবর্তী সমাজ বিশ্লেষণের যে পরিচয় পাওয়া যায় তা অনবদ্য ও অনন্য। আলোচ্য উপন্যাসের প্রধান চরিত্র মিনিখালা ৩৬ বছর পর লন্ডন থেকে দেশে ফিরছেন। কথা ছিল শ্রীমঙ্গলে এসে তিনি লাওয়াছড়া ফরেস্ট দেখবেন, চা বাগানে বৃষ্টি দেখবেন। কিন্তু শুধু বৃষ্টি দেখতেই কি সুদূর লন্ডন থেকে ছুটে আসা? প্রকৃতির স্বাভাবিক নিয়মেই পৌণে তিন বছর পর পর এক মাসে দুম্ববার পূর্ণিমা হয়। দ্বিতীয় পূর্ণিমাকে জ্যোতির্বিজ্ঞানীগণ বলে থাকেন ব্লুমুন বা নীল চাঁদ। নীল জোছনা, নীল বৃষ্টি ও নীল পাহাড়ের নীল ঢল দেখা হল বটে, কিন্তু তা চা বাগানের সবুজকে গিলে ফেলল। এভাবে নীল জোছনাবিধুর রাতে এক সময় মিনি খালার জীবন রহস্য উদঘাটিত হয়। মিনিখালার স্বামী আনোয়ার একাত্তরের শহীদ এবং একই রাতে তার ওপরেও চলে বর্বরোচিত অত্যাচার। ফলে তার চার মাসের প্রেগনেন্সি অ্যাবরশন হয়ে যায়। দীর্ঘ বিরতিতে অভিমান ভেঙ্গে দেশে এলে মিনি খালাকে পেয়ে বসে নষ্টালজিয়ায়। তখন মেঘ-বৃষ্টি ঢলের গর্জন কোনকিছুই তার কানে পৌঁছায় না। স্বল্প পরিসরের উপন্যাস, কিন্তু মানবিক জীবন দৃষ্টিতে পেয়েছে পূর্ণাবয়ব। ইউসুফ শরীফের অভিজ্ঞতা-নিসৃত এই উপন্যাসটি মেলায় এনেছে লেখালেখি প্রকাশ। প্রচ্ছদ-আবির ও মূল্য ১১০ টাকা।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্নায়ুযুদ্ধের বিশ্বরাজনীতি: আসিফ রশীদ
যুক্তরাষ্ট্র ভিত্তিক পশ্চিমা জোট ন্যাটো আর সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন ওয়ারশ প্যাক্টের মধ্যে স্নায়ুযুদ্ধ চলাকালীন বিশ্বরাজনীতিতে নতুন মেরুকরণের যে তৎপরতা চলছিল তার নেপথ্যে মূলত ছিল স্নায়ুযুদ্ধ থেকে পরাশক্তিদের সুবিধা আদায়ের চেষ্টা। এ সময় গৃহীত নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের নথিপত্র নিয়েই আসিফ রশীদ রচনা করেছেন ‘বাংলাদেশের মু্িক্তযুদ্ধ ও স্নায়ুযুদ্ধের বিশ্বরাজনীতি’ বইটি। এখানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সহ নানা বিষয়ে নিক্সন ও কিসিঞ্জার যে মনোভাব প্রকাশ করেছিলেন তারও উল্লেখ আছে। এ থেকে মুক্তিযুদ্ধে পরাশক্তি দেশগুলোর ভৃমিকা ও তৎপরতা সম্পর্কে যে ধারণা আছে তা আরো সুস্পষ্ট হবে। ঐতিহ্য থেকে প্রকাশিত এ বইটির মূল্য নব্বই টাকা। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।
শামসুর রাহমান আল মাহমুদ তফাৎ ও সাক্ষাৎ: নাসির আলী মামুন
শিল্প-সাহিত্যে সমসাময়িক শিল্পী ও সাহিত্যিকদের নিয়ে সব সময় তর্ক বিতর্ক ও সমালোচনা হয়েছে সমান ভাবে। বাংলা ভাষা ও সাহিত্যেও এই ঘটনা বহুবার ঘটতে দেখা গেছে। রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামকে নিয়েও সে সময়ের সমালোচকরা পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেছেন। আর বর্তমান সময়ে বাংলা সাহিত্যের দুই কবি শামসুর রাহমান ও আল মাহমুদকে নিয়ে বিতর্ক ও সমালোচনা চলছে দীর্ঘ দিন ধরেই। এই দুই কবিকে মুখোমুখি করে নানা বিষয়ে তাদের মতের পার্থক্যকে তুলে আনা হয়েছে এ বইয়ে। একই বিষয়ে দুজনার ভিন্ন মত ও দর্শনের মাধ্যমে এগিয়েছে নাসির আলী মামুনের সাক্ষাৎকার ভিত্তিক বইটি। দুই প্রধান কবির মনঃস্তত্বকে বুঝতে কবিতা প্রেমী পাঠকের কাছে বইটি অবশ্যই গুরুত্ব বহন করে। অনন্যা প্রকাশিত বইটির মূল্য দুইশত টাকা।
নির্বাচত ১০০ কবিতা: ইকবাল হাসান
সত্তরের সর্বগ্রাসী প্রেম আর অগ্নিক্ষরা বিপ্লবের উত্তাল দিনগুলোয় বাংলা কবিতার খোলা মাঠে দাপাদাপি করে বেড়িয়েছেন যেসব কবি তাদের একজন ইকবাল হাসান। ‘কিছুই হবে না জানি এইসব ছাইভস্ম লিখে! তবু লিখি নদী ও বৃক্ষের কথা, প্রেমিকের আস্ফালন, মুঠোভর্তি মেঘঃ’ কারণ, তার কাছে কবিতাকে মনে হয় এক স্বপ্নতাড়িত মায়াজাল। তার কাছে কবিতা বোধের গহীন থেকে উৎসারিত গল্পের নির্যাস। পৃথিবীর সব কবির মত তার বুকের ভেতরেও নিরন্তর বাস করে এক দুরারোগ্য ক্ষত। ইকবাল হোসেনের প্রমিত উচ্চারণ আমাদের আনন্দ দান করে। মাঝে মাঝেই জাগায় বিস্ময়ের পুলক। কোথাও আচমকা হেসে ওঠে বৈচিত্র্যের ঝিলিক। এ যাবৎ অজস্র কবিতা লিখেছেন তিনি। সেখান থেকে নির্বাচিত ১০০ কবিতা ঠাঁই পেয়েছে গ্রন্থটিতে। অন্যপ্রকাশ এর প্রকাশক। ধ্রুব এষ করেছেন প্রচ্ছদ। এবং মেলায় এর দাম রাখা হয়েছে ১৫০ টাকা।
মিথ সংখ্যা নৃ: নূরুল আলম আতিক
ইংরেজি (সুঃয) মিথ শব্দটির মানে কি নিছক গালগল্প, পুরাণ, রূপকথা না কি কল্পকাহিনী? এসব নানা প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করা হয়েছে মিথ সংখ্যা নৃম্বর সংকলনটিতে। বলা হয়েছে গ্রিক মুখোশ গঁঃযড়ং শব্দ থেকে উদ্ভূত মিথ অর্থ সংকেত বদ্ধ বার্তা যা উদ্ধারের জন্য টীকা-টিপ্পনী ও পরিভাষার প্রয়োজন হয়। উপকথা, রূপকথা, লোক কাহিনী, মহাকাব্য, কিংবদন্তি প্রভৃতির সাথে মিথের সাদৃশ্য-বৈসাদৃশ্য উভয়েই আছে। ১৯৯০ সালে নৃম্ব শিরোনামে একটি সংকলনের জন্ম হয়। আর ১৯৯২ সালে প্রকাশিত হয় দ্বিতীয় সংকলন যেটি ছিল মূলত ‘মিথ সংখ্যাম্ব। মিথ সংখ্যার লেখাজোকা নিয়ে প্রকাশিত হয়েছে এই বইটি। বইটি সম্পাদনা করেছেন নূরুল আলম আতিক। প্রকাশক-ঐতিহ্য, প্রচ্ছদ ধ্রুব এষ ও মূল্য ৩৫০ টাকা
সংগ্রহেঃ দৈনিক ইত্তেফাক
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


