ভয়েসমেইল সেবা চালু করছে সার্চ ইঞ্জিন গুগল
ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে ইমেইল আদান-প্রদান বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানকারী ব্যক্তিদের সাথে যোগাযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে প্রতিনিয়তই। ব্যক্তিগত কাজ হতে শুরু করে প্রাতিষ্ঠানিক কর্মকান্ডেও ইমেইলের ব্যবহার বৃদ্ধি পেয়ে চলেছে। বর্তমানের প্রচলিত ইমেইলের ধারণাকে সম্পূর্ণরূপে বদলে দিতে বিশ্বের শীর্ষ সার্চ ইঞ্জিন গুগল চালু করতে যাচ্ছে তাদের নতুন প্রোগ্রাম ‘গুগল ভয়েস’। নতুন এই প্রোগ্রাম বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা জিমেইল ব্যবহারকারীদের ভয়েস মেইল সেবা প্রদান করতে সক্ষম বলে জানিয়েছে গুগল কর্তৃপক্ষ। ‘গুগল ভয়েস’-প্রোগ্রামটি কোন ব্যক্তির জিমেইল অ্যাকাউন্টে নতুন কোন মেইল আসলে তা খোলার সাথে সাথে পড়ে শুনাবে। ফলে একজন জিমেইল ব্যবহারকারী তার অন্যান্য কাজসমূহ করার পাশাপাশি ইমেইলসমূহের বিস্তারিত তথ্যাদি সম্পর্কে ধারণা লাভ করতে সক্ষম হবে। একই সাথে ‘গুগল ভয়েস’ স্বয়ংক্রিয়ভাবে ভয়েসমেইল সমূহকে ইমেইল অথবা এসএমএস আকারে প্রেরকের নিকট পাঠাতে সক্ষম। ফলে আপনি যখন কোন ভয়েস মেইল পাবেন তখন গুগলভয়েস স্বয়ংক্রিয়ভাবে টেক্সট মেসেজে পরিবর্তন করতে সক্ষম হওয়ায় আপনি প্রয়োজনে ইমেইলের টেক্সট মেসেজ পড়তে সক্ষম হবেন। গুগলের নতুন এই ‘গুগল ভয়েস’ প্রোগ্রামটি মূলত তৈরি করা হয়েছে স্পীচ রিকোগনিশন টেকনোলজি ব্যবহারের মাধ্যমে। এই প্রযুক্তি গুগল তাদের গুগ-৪১১ টেলিফোন ডিরেক্টরি সার্ভিস তৈরির ক্ষেত্রে ইতোপূর্বে ব্যবহার করেছে। ফলে ব্যবহারকারীদের নিত্য-নতুন সুবিধাদি প্রদানের ধারাবাহিকতায় গুগল নতুন এই ভয়েস মেইল সেবা চালু করেছে ইমেইল ব্যবহারকারীদের বৃহত্তর কল্যাণে। গুগলের এই নতুন প্রোগ্রামটি গুগলের অনলাইন ভিত্তিক বিজ্ঞাপনী ব্যবসাকে বর্তমানের তুলনায় অধিকতর সমৃদ্ধ করতে সক্ষম বলে আশা করছে গুগল কর্তৃপক্ষ। এই প্রযুক্তি বর্তমানে গুগলের নিজস্ব টেলিফোন সেবা প্রদানকারী সংস্থা ‘গ্র্যান্ড সেন্টাল’-এর ব্যবহারকারীদের নিকট সহজলভ্য হলেও আশা করা যাচ্ছে আগামী কয়েক সপ্তাহ পর গুগল নতুন প্রযুক্তি সম্পন্ন এই প্রোগ্রামটি সকলের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দিবে।
(সংগৃহিত)
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০০৯ ভোর ৪:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


