উৎসবের আমেজ, হঠাৎ শুনি, শরীর খারাপ করেছে, বাবু আসার আরো দুই মাসেরও বেশি সময় বাকি, কি হল হঠাৎ??
ভো দৌঁড়......
আবার ফিরে আসা ...
একদিন আবার দৌঁড় ..
আমি আর আমার প্রিয় ভাই।
হাঁটি, হাসি, ফিসফিস করি, দুজনের হাতেই বই আর কফি, চরম বিপদের মাঝেও!
ভাবখানা যেন কিছুই হয়নি।
কি করব, আমরা যে এমন!
মনে মনে কষ্টের বিনিময়।
জন্ম নিল একটা শিশু, মাত্র ছয় মাস তিন সপ্তাহ মায়ের পেটে ছিল।
আলো দেখল কি ?
নাহ্ !
তাকে জড়িয়ে ধরল কতগুলি জড় পদার্থ...
আপন কারো ছোঁয়া সে পেল না, দেহখানি কত ইঞ্চি?
দেখতে কার মত, কেমন ছিলে মামনি ?
জানি না, জানা হবে না কোনদিন...
খুব খুব কষ্ট হচ্ছিল কি মামনি তোমার?
সে বোধ ছিল কি ?
নিষ্টুরের মত রেখে ফিরে এলাম .........
আবার দৌঁড়, ইথারে কান্নার শব্দ -
কাজ করছে না মামনির ফুসফুস...
কষ্ট কষ্ট !
মামনি, তোমার মা আর বাবাটার দিন রাত্রি এক হয়ে গিয়েছিল।
ঘুম নেই, বিছানা নেই, তারা চোখ বন্ধ করতে পারেনা এক মুহূর্তের জন্য, ফোনটা সারাক্ষণ হাতের মাঝে।
অসহায় তোমার বাবা, মা দরজার বাহিরে... পায়চারী শুধু।
বাবা তোমার, কি অসহায় আর নরম হয়ে গিয়েছিল নার্সদের কাছে। শুধু তোমাকে একটু উঁকি দিয়ে দেখতে...
কিডনী ফেইল করল... এভাবে দুদিন যাবার পরে একদিন সকাল ছয়টার দিকে ভাই আমার, ঘুমের ভিতর কাঁদতে কাঁদতেই নিষ্ফল আক্রোশে চেয়ারে ঘুষি মারতে লাগল, আর বলতে লাগল... "আমি জানি, আমি জানি ও আর বাঁচবে না" কতখানি ভেঙ্গে গিয়েছিল সে, কতখানি?
মায়ের দুধ দেওয়া হয়নি তাকে, কথা ছিল কয়দিন পরেই ওকে স্যালাইনের মত করে খাবার দেওয়া হবে, সে খাবার আনা হল অনেক দূর থেকে। আমরা আশার আলো ঠিক যখনই একটু করে দেখতে পাচ্ছিলাম তখনই থেমে গেলাম সবাই।
কয়বার দেখেছি তাকে, স্বচ্ছ কাঁচের এপার থেকে, চার কি পাঁচ বার?
কেন এসেছিলে ৪৪ দিনের জন্য ?
জানি না, কিভাবে লম্বা একটা পথ পার করে পৌঁছালাম ছোট্ট পুতুলকে সাথে নিয়ে, মামণি তার বাড়িতে এসেছিল অল্প কয়েক ঘন্টার জন্য।
ঢল, মানুষের ঢল !
এই প্রথম নিজের ঘরে আপনজনের কোমল পরশে একটুর জন্য শয্যা পেতেছিল...
মামণি, তোমার মা একবার তোমাকে ছুঁয়ে দিয়েছিল প্রথমবারে মত, কারণ এর আগে তোমাকে ছোঁয়া হয়নি তার।
প্রথমবারে মত নিজের ঘরে, মামার কোলে করে।
ঘুমের আদরে শেষ শয্যায় শুয়েছ চাচার কোল থেকে ...
আমার মা ঝরছিল অবিরাম
আমার বাবার আর্তনাদ...
তোমার মা বাবা?
বেঁচে আছে মা ...
কৃত্তিম হাসি ঠোটে ঝুলিয়ে...
কি করব মা, বল?
আমরা যে এমন !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



