সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১০ রাত ১১:৩০
অনুভূতি পব-১:- 
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
অনেক গুলো দিন অতিক্রান্ত হল । তোমার সাথে শেষ দেখা এই তো সেদিন মনে হয়। তোমার স্বপ্ন গুলো কেমন যেন ফিকে মনে হয় দিন দিন । মনে হয় এই তো সেদিন তুমি আর আমি যখন সাইকেলে করে ফিরছিলাম তখন তুমি বললে আর কয়টা দিন তারপর আমার লোণটা পাশ হয়ে গেলে মটরসাইকেল কিনব। তারপর তুমি চলে গেলে কথাদিলে এক সাথে বাড়ি যাব শবেবরাতের ছুটিতে । তোমার বিয়ে নিয়ে কত কথা বলতাম তুমিতো হেসে উড়িয়ে দিতে । বন্ধুসভার কোন অনুষ্ঠান আছে কিনা দেখা হলেই জানতে চাইতে । আমরা যত গুলো অনুষ্ঠান করেছি তুমি ঠিকই সময় বের করে এসে দেখে যেতে। তুমি ছিলে আমার প্রতিটা কাজের বড় সমালোচক। মনে পড়ে ২৬ শে বৈশাখ শিলায়দহে আমার অনুষ্ঠান ছিল তুমি ভুলে আগের দিন চলে গিয়েছিলে । আমার যে অনেক স্মৃতি তোমাকে ঘিরে । দিনের পর দিন তোমাকে খুজেফিরছি কিন্তু কোথায় তোমাকে পাব বল তুমিতো সব কিছুর উর্ধ্বে ।তুমি তো আমাদের একটুও সময় দিলে না তোমাকে নিয়ে কোন কিছু করার । আমার সবচেয়ে বড় কষ্ট হয় তুমি তো আমার এখানে অভিভাবক ছিলে আমি কি পারতাম না ? কখনও স্বীকার করতেনা তুমিএমন হয়ে যাচ্ছ কেন। কি এমন ক্ষতি হত? আমি তো বিশ্বাস করতে পারি নি তুমি এভাবে চলে যাবে । দিন দিন সবাই কত সহজ হয়ে যাচ্ছে কিন্তু আমি তো পারছিনা ।সব সময় কেবলই মনে হয় তুমি ফোন করে বলবে বাড়ি যাবি কবে । আমি এখন ঠিকই বাড়ি যায় কিন্তু তোমার ফোন আর আসেনা ।২১শে আগষ্ট সকালে যখন আসাদুল ভাই ফোন করে আমিতো আসাদুল ভায়ের কথা বিশ্বাস করিনি ,আমি জানতাম তুমি ঠিক আছ তাই তোমাকেই ফোন করে ছিলাম । আমি তোমার নিথর দেহ দেখেও বিশ্বাস করিনি মনে হয়েছিল তুমি ঘুমিয়ে আছ। তোমার ঘুম ভাঙ্গাবো বলে বার বার বাড়িতে ফোন দিচ্ছিলাম ,একবারের জন্যেও মনে হয়নি তুমি মারা গেছ। তুমি ঠিকই তোমার কথা রেখেছ আমাকে সাথে নিয়ে বাড়ি গেছ। আর আমি কি পেয়েছি জান তোমার নিথর দেহ। বারবার মনে হয়েছে ফুপু কে কি বলব তিনি তো বাড়ি গেলে কথা জানতে চাইবেন। ভাই আজ তোমার কথা খুব বেশি মনে পড়ছে । আজ কতদিন হয়ে গেল কেউ জানতে চায়না আমার কথা । ভাই তোমায় খুব বেশি মনে পড়ে - খুব বেশি মনে পড়ে । মহান আল্লাহ তায়ালা তোমায় চির শান্তিতে রাখুন এই কামনায় করি ।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন
আগে নিজেকে বদলে দিন

"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।