
মাঝরাতে হঠাৎ চায়ের তেষ্টা-
তখন বন্ধু আমার বেঘোরে ঘুমাচ্ছে,
-আমিঃ বন্ধু খুব চা খেতে ইচ্ছে হচ্ছে
-বন্ধুঃ কিন্তু রুমেতো চা-পাতা চিনি কিছুই নেই।
বন্ধু চোখ মুছতে মুছতে ঘুম থেকে উঠে বলে
-চল ষ্টেশনের দোকানটাতে প্রায় সারারাত চা পাওয়া যায়।
এরপর দ্রুত টি-শার্ট আর জিন্স প্যান্ট পরে নেওয়া।
গিয়ে দেখি দোকানদার মামা নিজের চেয়ারে বসে ঝিমুচ্ছেন,
আমাদের দেখে কেরোসিনের চুলাটাকে কিছুক্ষন পাম্প করে চুলার আগুনটা একটু বাড়িয়ে নিলেন।
চা টা তেমন আহামরি কিছু না
কিন্তু মাঝরাতে আমার এক কথায় যে বন্ধু নিজের সুখের ঘুমকে জলাঞ্জলি দিয়ে আমার চায়ের তেষ্টা মেটাতে রাস্তায় বেরিয়ে পড়তে পারে সেই বন্ধুত্ব সত্যি অনেক মুল্যবান
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৯ বিকাল ৫:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



