সামুর পুনর্জন্ম আমার জন্মদিনের উপহার
২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামু পাড়ায় আজ খুশির জোয়ার বইছে,কেনই বা হবে না? দীর্ঘ আট মাস পর আমাদের আমাদের প্রিয় সামু বন্দীদশা থেকে মুক্তি পেয়েছে, এই আনন্দে সামিল না হয়ে পারা যায়?
সামুর পুনর্জন্মের দিন গতকাল ছিল আমার জন্মদিন, শুধু আমার নয় আমার ছেলেরও জন্মদিন ছিল গতকাল। গত দুই বছর ধরে ২৩শে অক্টোবরের এই বিশেষ দিনে আমি কিছু বিশেষ উপহার পেয়ে আসছি। ২০১৭ সালের ২৩শে অক্টোবর আমার ছেলে তওসিফের জন্ম হয়েছিল,সেটা ছিল আমার জীবনে পাওয়া অন্যতম সেরা উপহার। গতবছর ২৩শে অক্টোবর তারিখে চাকুরীতে বহুদিনের কাঙ্খিত পদন্নোতি পেয়েছিলাম, এবার ভেবেছিলাম এবারের জন্মদিনে আমার জন্য কোন বিশেষ উপহার নেই। কিন্তু হাসান মাহবুব ভাইয়ের পোস্টে যখন জানলাম সামু মুক্তি পেয়েছে তখনই আমার জন্মদিনের বিশেষ গিফট পাওয়া হয়ে গেল। সামু আমাদের বড্ড ভালবাসার জায়গা, একে বন্দী দেখতে সত্যি খুব কষ্ট লাগে। যুগ যুগ বেচে থাকুক আমাদের প্রিয় সামু ।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,...
...বাকিটুকু পড়ুন১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া...
...বাকিটুকু পড়ুন
আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুন