somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসছে রোজা: বাজার অস্থীতিশীল

২২ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিগত ৪দলীয় জোট সরকারের শেষের দিকে হঠাৎ করে নিত্য প্রয়োজনীয় পন্যের দাম অস্বাভাবিকভাবে বাড়তে থাকে এবং তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। তারই ধারাবাহিকতা ধরে তত্বাবধায়ক সরকারের সময় বাজার আরও অস্থীতিশীল হয়ে উঠে। অতিতের যে কোন সময়ের রেকর্ড ছাড়িয়ে যায় বাজার দর। মোটা চালের কেজি গিয়ে দাঁড়ায় ৪০ টাকায়। একবেলার খাবার জোগার করতে হিমসিম খেতে হয় সাধারণ মানুষকে। সাবেক তত্ববধায়ক সরকারের উপদেষ্টা ডঃ আকবর আলি খান এই অবস্থাকে 'নীরব দুর্ভিক্ষ' বলে অভিহিত করেছেন। কি বা কোন কারণে জিনিসপত্রের দাম বাড়তে থাকে বা এখনও বাড়ছে ্তা আজও সাধারণ মানুষের নিকট অজানা। অনেকেই ব্যবসায়ীদের সিন্ডিকেটের কথা বলেছেন। ব্যবসায়ীরা দোহাই দিয়েছেন মুক্তবাজার অর্থনীতির। আবার বিশ্ব বাজারে তেলের দাম বাড়া সহ অনান্য জিনিসপত্রের দাম বাড়ার ব্যাখা দিয়েছে সরকার । তত্বাবধায়ক সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙ্গে বাজার নিয়ন্ত্রনের প্রতিশ্র“তি দিলেও তাতে কোন কাজ হয়নি। বরং নিত্য প্রয়োজনীয় পন্যের দাম বেড়েছে দিনের পর দিন। অবশেষে বাজার নিয়ন্ত্রন করতে তারা বিডিআর কে দিয়ে চালু করালেন ’অপারেশন ডাল ভাত’ কর্মসূচী। কিন্তু কোন ঔষধেই কাজ হয়নি। জিনিসপত্রের দাম বেড়েছে লাগামহীনভাবে।

বর্তমান আওয়ামীলীগ সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্র“তি ছিল নিত্য প্রয়োজনীয় পন্যের বাজার নিয়ন্ত্রন করা এবং তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা। কিছু সুফল আমরা ইতিমধ্যে পেয়েছি ঠিকই কিন্তু কাংখিত সাফল্য আসেনি। এই সরকার ক্ষমতায় আসার পর কয়েকবার তেলের দাম কমিয়েছে কিন্তু বাজার পুরোপুরি নিয়ন্ত্রন করতে পারেনি। বিশ্ব বাজারে খাদ্যদ্রব্যসহ বিভিন্ন জিনিসের দাম কমলেও তার কোন প্রভাব পড়েনি বাংলাদেশে। বরং আমাদের বাজার ক্রমাগত উর্ধমূখী।

কোন সুনির্দিষ্ট কারণ ছাড়াই হঠাৎ জিনিসপত্রের দাম বেড়ে যায় কয়েকগুন । দুই চার দিন পরে তা আবার কিছুটা কমে যায়। ব্যবসায়ীরা অনেক খোঁড়া যুক্তি দেখালেও চাহিদা বা যোগানের সাথে বাজারের এই উঠানামার কোন সম্পর্ক নেই এটা বুঝতে কোন সাধারণ মানুষের অসুবিধা হয়না। বেশীরভাগ সময়ই এর পিছনে কাজ করে কৃত্রিম এক সংকট। কিন্তু সরকার কেন বাজার নিয়ন্ত্রন করতে ব্যর্থ হচ্ছে? ৪০ টাকা কেজির চাল যদি অর্ধেক দামে নামিয়ে আনা সম্ভব হয় তাহলে অনান্য পন্যের ক্ষেত্রে সেটা সম্ভব হচ্ছেনা কেন? প্রতিনিয়ত বৈঠক করছেন ব্যবসায়ীদের সাথে। নিজে সরজমিনে বাজার পরিদর্শণ করে কথা বলছেন সাধারণ ত্রে“তাদের সাথে। এমনকি তিনি তার নিজের মোবাইল ফোন নম্বরও বিতরণ করছেন সাধারণ মানুষের কাছে, যেন সাধারণ মানুষ বাজার ব্যবস্থার যে কোন অসংগতির কথা মাননীয় মন্ত্রীকে সরাসরি জানাতে পারে।

গত ১০ দিনে অন্তত চারবার ব্যবসায়ীরা বাণিজ্যমন্ত্রীকে দাম না বাড়ানোর আশ্বাস দেন। কথা আর কাজে মিল থাকেনি একবারও। (সূত্র: প্রথম আলো, ৯ আগষ্ট, ২০০৯)। ব্যবসায়ীদের আশ্বাসে জনগনের কোন বিশ্বাস নেই। অতিতেও তারা এই রকম আশ্বাস অনেকবার দিয়েছেন। কোন কাজ হয়নি। বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন- ব্যবসায়ীদের উচিত তাকে আশ্বাস দেওয়ার বদলে জনগনকে আশ্বাস দেওয়া। এতে জনগনের প্রতি ব্যবসায়ীদের দায়বদ্ধতা তৈরী হবে, পণ্যমূল্যও স্থিতিশীল থাকবে।

এমনিতেই বাজার অস্থীতিশীল তার উপর রোজা আসছে । রোজা সংযমের মাস হলেও অতিতে সবসময়ই এই মাসে বাজার অসংযোমী হয়েছে। ফলে সীমিত এবং নির্ধারিত আয়ের মানুষকে পড়তে হয়েছে মহা সমস্যায় । বাণিজ্যমন্ত্রী অবশ্য ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন রমজান মাসে কোন পন্যের দাম বাড়বে না । এখন আমাদের অপেক্ষা- তার কথা যেন সত্যি হয়।

সরকারী সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) থেকে পাওয়া তথ্যে দেখা যায়, গত এক সপ্তাহে শুধু ভোজ্য তেল নয়, নিত্য প্রয়োজনীয় অনেক পন্যেরই দাম বেড়েছে। এর মধ্যে মসুর ডালের দাম বেড়েছে ৬ দশমিক ৭ শতাংশ, ছোলা ১১ দশমিক ৭৬ শতাংশ, চিনি ১০ দশমিক ২৬ শতাংশ, আলু ১০ দশমিক ৬৪ শতাংশ, পেঁয়াজ ৫দশমিক ২৬ শতাংশ, পাম তেল ২ দশমিক ৪ শতাংশ এবং রসুন ৫০ শতাংশ। (সূত্র: প্রথম আলো, ৯ আগষ্ট, ২০০৯)।

এই সরকারের বয়স মাত্র ৭মাস। তাই সরকারের সফলতা বা ব্যর্থতার হিসেব কষার সময় এখনও আসেনি। তবে এ কথা সত্য যে, এই সরকারের কাছে জনগনের প্রত্যাশা অনেক। দীর্ঘ দুই বছর পর দেশে নির্বাচিত সরকার এসেছে। নির্বাচিত সরকারের দায়বদ্ধতা অনেক। দিন বদলের অঙ্গীকার করেছে সরকার। এখন প্রতিক্ষা সেই শুভ দিনটির!

সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:১০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

লিখেছেন নতুন নকিব, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

ছবি সংগৃহিত এবং এআই দ্বারা সংশোধিত।

কিছু খবর আছে, যা লিখতে গিয়ে কলম থেমে যায়। বুকের ভেতর কী যেন ভেঙে পড়ে,... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন অর্ক, ২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:১০



জননেত্রী শেখ হাসিনা সড়কপথে দেশে ফিরলে ইচ্ছা আছে তাঁকে রিসিভ করতে সেখানে যাবার। রাষ্ট্র, প্রশাসন বাধা না দিলে এটা নিঃসন্দেহে বিশ্বে ইতিহাস সৃষ্টি করা একটি ইভেন্ট হতে যাচ্ছে। যে সুবিশাল... ...বাকিটুকু পড়ুন

সমস্যার অতলান্তিক সাগরে হাবুডুবু

লিখেছেন মেহবুবা, ২৫ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৫


সমস্যা আক্রান্ত জীবন। রান্নার গ্যাস সমস্যা, রাস্তায় যানজট সমস্যা, রাখলে টাকা ব্যাংকে সমস্যা, রাতে ঘুমের সমস্যা শব্দ দুষনে -- আর কত বলি! এলাম সামহোয়্যারইন এ জিড়িয়ে নিতে... ...বাকিটুকু পড়ুন

×