somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুষ্টিয়ায় সাংসদপুত্রদের রাজত্ব

২৭ শে আগস্ট, ২০০৯ রাত ৮:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত কয়েকদিন যাবত গনমাধ্যমে খবরের শিরোণাম হচ্ছে কুষ্টিয়া জেলা। তবে সেটা নেতিবাচক খবরের জন্য। যেটা কুষ্টিয়াবাসীর জন্য খুবই লজ্জাকর। প্রথম আলো ধারাবাহিক প্রতিবেদন তৈরী করেছে এই জেলার রাজনৈতিক নেতা, তাদের সন্তান ও সাঙ্গপাঙ্গদের বর্তমান কর্মকান্ড নিয়ে। দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে কুষ্টিয়া জেলার কয়েকটি ঘটনার অবতারণা করতে চাই।
ইতোমধ্যে অবশ্য প্রকাশিত খবরের প্রতিবাদ করেছেন সংশ্লিষ্টরা। বরাবরই আমরা দেখে আসছি, এদেশে রাজনৈতিক নেতাদের নামে কোন অভিযোগ এলেই তারা বলেন- এটা মিথ্যা এবং যড়যন্ত্র মুলক। তার সুনাম নষ্ট করার জন্য প্রতিপক্ষ এই ধরণের অপপ্রচার চালাচ্ছে। এযেন তোতা পাখিকে শেখানো বুলি। বাড়ীতে অতিথি এলেই বলতে হবে- আসসালামু আলাইকুম, ভালো আছেন? বেশীরভাগ নেতার কথা শুনলে মনে হয় তারা যেন স্বর্গীয় দূত। পৃথিরীর কোন পাপাচারে তারা লিপ্ত হননা বরং পৃথিবীর মানুষ তাদের সুনাম নষ্ট করার অপপ্রচারে ব্যস্ত।
২২ আগষ্ট প্রথম আলোতে শিরোণাম ছিল- ”তিন সাংসদের সহযোগী ও ছেলেদের নিয়ন্ত্রনে কুষ্টিয়া”। প্রথমেই এসেছে কুষ্টিয়া-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ সুলতানা তরুনের গুনধর পুত্র গোলাম মোরশেদ পিটারের কর্মকান্ডের বিবরণ। কাবিখা চাল-গম, ঠিকাদারি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বদলি ও স্কুল-কলেজ সবই তার নিয়ন্ত্রনে। ঢাকায় বসেই তিনি এইসব কর্মকান্ড পরিচালনা করেন। মা সুলতানা তরুণও ছেলের ওপর সব দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত। তাঁর কথায়- দলের সব লোকের ওপর কাজের দায়িত্ব দিয়ে শান্তিতে থাকা যায় না। তাদের ওপর আমার বিশ্বাসও নেই। আমার যোগ্য ছেলের ওপর দায়িত্ব চাপালে দোষ কোথায় (প্রথম আলো ২২ আগষ্ট, ২০০৯) ? ঠিকই তো। ছেলে যদি যোগ্য হয় আর সেই যোগ্য ছেলের ওপর কাজের দায়িত্ব দেয়া হয় তাহলে তো দোষের কিছু নেই। কিন্তু সাংসদের ওপর অর্পিত দায়িত্ব কেন তিনি ছেলের ওপর দিচ্ছেন? ছেলে তো আর সাংসদ নির্বাচিত হন নাই। সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি। তিনি নিজেই সব কাজ করবেন, এটাই স্বাভাবিক।
পিটারের মত আরেকজন হলেন আরিফ বিশ্বাস। তিনি কুষ্টিয়া-১ আসনের সাংসদ আফাজ উদ্দিন বিশ্বাসের ছেলে এবং দৌলতপুর থানা যুবলীগের সাধারণ সম্পাদক। দৌলতপুর থানার বাসিন্দাদের অভিযোগ, এলাকাই এখন সাংসদ মানেই আরিফ বিশ্বাস। সাংসদের সব কাজ তিনি করেন। ছেলের ব্যাপারে নিজে সরাসরি কোন মন্তব্য করেননি সাংসদ আফাজ উদ্দিন বিশ্বাস বরং তিনি ফোনে তার ছেলের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন। তার বিরুদ্ধে এলাকাবাসির অভিযোগ সম্পর্কে আরিফ জানিয়েছেন- তাঁর বাবা বৃদ্ধ। তাঁর পক্ষে তিনি কিছু কাজ করে দেন, এটা খারাপ কিছু নয় (প্রথম আলো ২২ আগষ্ট, ২০০৯)। অথচ পরদিন তিনি প্রকাশিত সংবাদের প্রতিবাদ করে বলেছেন- তাঁর ও তাঁর বাবাকে জড়িয়ে যে তথ্য উপস্থাপন করা হয়েছে তা আদৌ সত্য নয় (প্রথম আলো ২৩ আগষ্ট, ২০০৯)।
বিগত বিএনপি সরকারের সময়ও বারবার আলোচনায় এসেছে কুষ্টিয়া জেলার সাংসদ , তাদের পুত্র ও সহযোগীদের নানান সন্ত্রাসী কর্মকান্ডের খবর। কুষ্টিয়া-২ আসনের সাংসদ শহিদুল ইসলাম নিজে এবং তার বাহিনী দিয়ে এলাকায় ত্রাশের রাজত্ব কায়েম করেছিলেন। সাংসদ হয়েও তিনি ছিলেন সন্ত্রাসীদের গড ফাদার। কুষ্টিয়ার আরেক সন্ত্রাসী কুষ্টিয়া-১ আসনের সাংসদ পচা মোল্লার ছেলে রেজা আহমেদ ওরফে বাচ্চু মোল্লা। এক সময় এলাকার বাসিদের মুখে মুখে শোনা যেত- ’উপরে আল্লাহ্ মাঝখানে পচা মোল্লা আর যা করে সব বাচ্চু মোল্লা’। গরু চুরি ও চোরাচালান থেকে শুরু করে সব ধরণের সন্ত্রাসী কর্মকান্ডের সাথে বাচ্চু মোল্লা জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে । প্রশাসন এবং সাধারণ মানুষ কেউ তার ভয়ে মুখ খুলতে পারতো না। শোনা যায়, তার প্রত্যক্ষ মদদে দৌলতপুরের নিচে করারীর চরে অন্তত ৩০টি খুনের ঘটনা ঘটেছে। সেই সময় ঐ চরের বাসিন্দারা কেউ রাতের বেলায় ঘরে থাকতে পারতো না। জীবনের ভয়ে অনেক পরিবার এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। এতেই তিনি ক্ষ্যান্ত হননি সাংবাদিক পিটিয়ে এবং হত্যার হুমকি দিয়ে সারা দেশে আলোচনার কেন্দ্র বিন্দুতে এসেছিলেন। পিতার মৃত্যুর পর তিনি অবশ্য সংসদও সদস্য নির্বাচিত হয়েছিলেন।
আমরা বিগত দিনে অনেক রাজনৈতিক নেতার গুনধর পুত্রদের কুকর্মের ইতিহাস জানি। নেতারাও তাদের সন্তানদের অপকর্মের কাহিনী আমলে নিতে চাননি। বরং ছাপাই গেয়েছেন নিজ সন্তানের পক্ষে। কখনো দোষ চাপিয়েছেন মিডিয়ার ওপর আবার কখনোবা রাজনৈতিক প্রতিপক্ষের ওপর। তাঁরা সাময়িকভাবে সন্তানকে বিপদ থেকে রক্ষা করলেও ডেকে এনেছেন নিজের স্থায়ী বিপদ এবং তার মাশুলও গুনেছেন। ভুলে যাবেন না আপনারা জনপ্রতিনিধি। আপনাদের রাজনৈতিক ভবিষ্যত জনগনের হাতে। অতিতের অনেক নির্বাচনে পুত্রের কৃতকর্মের ফল হাড়ে হাড়ে টের পেয়েছেন তাদের বাবা-মা। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আবুল হাসনাত আবদূল্লাহ, আলহাজ মকবুল হোসেন, খন্দকার দেলোয়ার হোসেন, সাইফুর রহমান তার জলন্ত উদাহরণ। বিগত ২০০৮ সালের নির্বাচনে বিএনপির ভরাডুবির কারণ হিসাবে অনেকেই তারেক রহমান ও তার হাওয়া ভবণকে দায়ী করেন। আমাদের সবচেয়ে বড় দোষ হল আমরা অতীত থেকে শিক্ষা গ্রহন করিনা। দল ক্ষমতায় গেলেই মন্ত্রী-সাংসদদের সন্তান ও আত্মীয়স্বজনরা বেপরোয়া হয়ে উঠে। আর নেতারাও ব্যস্ত থাকেন এদের সমস্ত অপকর্মের উৎসাহ প্রদানে। বারবার রাজনীতিতে গুনগত পরিবর্তনের কথা বললেও বাস্তবে তার কোন প্রয়োগ আমাদের চোখে পড়ছেনা। দিনবদলের সরকার তার দলের নেত্-কর্মীদের গুনগত পরিবর্তনের দিকে দৃষ্টি দিন।
পরিশেষে একটা শোনা গল্প বলি। এক রাজনৈতিক নেতা বিদেশ থেকে উচ্চশিক্ষা নিয়ে ফেরা ছেলের ভবিষ্যত নিয়ে চিন্তিত। কিন্তু আধুনিক শিক্ষায় শিক্ষিত ছেলেকে তিনি সরাসরি জিজ্ঞাসা করার সাহস পেলেন না। অগত্যা তিনি কৌশলের আশ্রয় নিলেন। ছেলের ঘরে একদিন তিনি রাখলেন, ধর্মগ্রন্থ, পিস্তল, মদ এবং কিছু টাকা। এরপর তিনি এক বন্ধুকে নিয়ে অপেক্ষা করতে লাগলেন ছেলের কর্মকান্ড দেখার জন্য। ছেলে ঘরে ঢুকেই প্রথমে ধর্মগ্রন্থ’টি যতœ করে আলমারীতে তুলে রাখলো, পিস্তলটি বালিশের রাখলো নিচে, টাকাগুলো ঢোকালো পকেটে এবং চেয়ারে বসে মদের বোতল খুলে গিলতে শুরু করলো। রাজনীতিবিদ খুশি হয়ে তার বন্ধুকে বললেন- দেখ দেখ আমার ছেলে আমার মত মন্ত্রী হবে!

তারেক মাহমুদ
গবেষক ও উন্নয়ন কর্মী
[email protected]

(লেখাটি ২৬ আগষ্ট ২০০৯ প্রথম আলোয় প্রকাশিত)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্নেহময়ী জননীর আশির্বাদপুষ্ট এমন সন্তান হবে কবে

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১২


নিশীথ রাতের নিঝুম প্রহর চারিদিকে ঘুমঘোর
মায়ের চোখে ঘুম যে নেই বুকে ব্যথার লহর
শিয়রে বসে সন্তানের মা হাত বুলিয়ে কয়
ঘুমিয়ে পড়রে সোনা মানিক ভোরের আলো হয়।

শিশু বলে মা গো... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সর্বশেষ যা জানা গেলো

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১৫



আগেই জানা গেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ভারতের প্রশাসনিক ও কূটনৈতিক মহলে বিশেষ তৎপরতা শুরু হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে তাকে দিল্লি থেকে দুয়েক দিনের মধ্যেই ত্রিপুরার... ...বাকিটুকু পড়ুন

কাঠের গল্প: নক্ষত্র, জীবন ও মানুষের বিস্মৃতি ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:০৮



কখনো কি ভেবেছেন, আপনার ঘরের কাঠের টেবিলটি আসলে কী?

প্রতিদিন আমরা এর ওপর বই রাখি, ল্যাপটপে কাজ করি, কখনো চায়ের কাপও রেখে দিই। পুরোনো হলে হয়তো বদলে ফেলি। অথচ একসময়... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

×