somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চোর

১০ ই মে, ২০১৪ সকাল ১০:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কত বয়স হবে আর ? আট কি দশ ! গোলগাল নিষ্পাপ চেহারা । দেখে কেউ ভাববে যে এই ছেলে চুরি করতে পারে ? এখন অবশ্য বিভত্‍ষব দেখাচ্ছে । উপরের ঠোটটা ফুলে আছে । সেখানে এখোনো কাচা রক্তের দাগ । নাকটা থেতলে গেছে । গাল দুটোও লাল হয়ে আছে । হাত দুটো পিছন থেকে বাধা । একটা ছালার চটের উপর বসা । পিছনে কংক্রিটের খুটি ।
বিশ-পচিশ জনের একটা জটলা । এদের অনেকেই হাতের কাজটা সারতে পেরে বেশ ফুরফুরে মেজাজে আছেন ।কারো কারো চোখে এখোনো ক্রোধ । নবাগতরা এসে ঘটনা জানতে চাইছে । যারা দু-একটা লাগাতে পেরেছেন , তারা তাদের বিরত্বের কাহিনী গর্বভরে বলছেন ।
'ছোট লোকের বাচ্চা' মোটা সোটা একটা লোক চেচিয়ে উঠলেন । 'চোরের বাচ্চা চোর' বলে ঠাস করে একটা চর লাগিয়ে দিলেন । ছেলেটা একটু শব্দও করল না । ঘাড়টা ডান থেকে ঘূরে বায়ে চলে গেল । মাথা নিম্নমুখি ।
অবস্থা বেগতিক দেখে একটা লোক এগিয়ে এল । 'থামো মেয়া , অনেক মাইর দিছো' । মোটা লোকটা বহুল প্রচলিত কিছু আঞ্চলিক খিস্তি প্রয়োগ করতে করতে পিছনে চলে আসলো ।
'কেস কি ?' নতুন পাবলিক , বোঝা গেল । অনেকেই বিরক্ত হয়ে তার দিকে ঘূরে তাকালো ।মোটা লোকটা অবশ্য বেশ উত্‍সাহ নিয়ে বলতে লাগল-'সাহস কত্ত বদমাইশটার ! আমার ক্যাশ দিয়া টাকা চুরি করে !'
'কত ?' নতুন লোকটা জানতে চাইল ।অবস্থা দেখে মনে হল প্রশ্নটা বেফাস হয়ে গেছে । ইতোমধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছে ।
'আরে মিয়া আমি ওর সব গাও গতর হাতাইয়া বিশ টাকা বাইর করলাম' সামনের একজনে কন্ঠ । একে শুরু থেকেই দেখা গেছে । সম্ভবত এর হাতেই চোর ধরা পরেছে । মোটা লোকটার মুদি দোকান । তার দাবি শ'পাচেক তো বটেই , বেশিও খোয়া যেতে পারে তার ।
'পাস কইরে দিছে মিয়া , বুঝনা !' কয়েকজন তার কথায় সায় দিল ।
'আরেহ......., সময়ই পায়নাই , আমি লগে লগেই ধরছিলাম ।' তার কন্ঠে দৃড়তা ।
কয়েকদিন আগে একটা কুকুরে দোকানদারের কেজি পাচেক গম খেয়েছেল । নষ্ট করেছিল আরো দশ কেজি । তাকে বেশি কিছু বলতে পারেনি দোকানদার । বলবে কিভাবে ? ওতো খেয়েই রাস্তা মাপা শুরু করেছিল । পরে অবশ্য দোকানের সামনেই দেখাগেছে কুকুরটাকে । কিন্তু ততদিনে গম খাওয়ার ফাইল চাপা পরে গিয়েছিল ।
ছেলেটা এলাকায় নতুন । সপ্তাহ দুই হবে এসেছে । যাত্রি ছাউনিতে ঘুমাত । কাগজ কুড়িয়ে বেচতে দেখা গেছে কয়েকদিন । মাঝে মাঝে বাসযাত্রিদের কাছে ভিক্ষাও করত । বোতল কুড়িয়ে পানিও বেচেছে একদিন । গতদুদিন ওকে রাস্তায় দেখা যায়নি । যাত্রি ছাউনির কোনায় নির্জিবের মত পরেছিল । আজ সকালে ভিক্ষা করতে বেরোয় । তারপরের ঘটনা এখানে ।
'আত্‍' কত্‍ করে বমি করল ছেলেটা । বমির সমস্ত অংশ জুরেই লালচে রক্ত ।
'খানকির পুত , ডং কর !' মোটা লোকটা এগিয়ে এসে বুক বরাবর একটা লাথি লাগালো।
'আআউউত্‍' একটা ঝাকি দিয়ে উঠল দেহটা । মাথাটা আরো বা দিকে ঝুকে পড়ল । চোখ দুটো উল্টে আসার অবস্থা । আরেকটা ঝাকি দিয়ে দেহটা নিথর হয়ে গেল ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

ডেঙ্গু আবার ধেয়ে আসছে তাই ডেঙ্গু প্রতিরোধে একটি সমন্বিত কার্যক্রম রূপকল্প

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই মে, ২০২৬ সকাল ১০:৪১


লেখাটির উপক্রমনিকা
মাস কয়েক আগে সামুর পাতায় ব্লগার কলা বাগান ১ এর একটি গুরুত্বপুর্ণ লেখা প্রকাশিত হয়েছে । লেখাটিতে থাকা মুল কথাগুলি ছিল... ...বাকিটুকু পড়ুন

×