somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হার্ট সুস্থ রাখতে দরকার প্রফূলস্ন মন

০১ লা নভেম্বর, ২০১০ বিকাল ৫:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হার্ট সুস্থ রাখতে দরকার প্রফূলস্ন মন
আমাদের এই দেহ বিধাতার এক অপূর্ব দান। এটাকে যেন কখনই আমাদের অজ্ঞতায় বা অত্যাচারে নষ্ট না করি। যখন আমাদের ভালবাসা গভীর হয় তখন আমরা চাই হূদয় দিয়ে ভালবাসতে। আমরা বলি আমাদের সকল সুখ-দুঃখ, ব্যথা, বেদনা সবই আমাদের বুকের মধ্যে জমা হয়ে আছে। এমনকি যারা অতি প্রেমিক তারা প্রয়োজনে বুক চিরে পর্যন্ত ভালবাসার প্রমাণ দিতে প্রস্তুত হন।

কিন্তু আসলে আমরা কি জানি ভালবাসা, সুখ-দুঃখ কিছুই বুকের মধ্যে থাকে না। এগুলো থাকে আমাদের মনে। কিন্তু মনটা থাকে কোথায়? তার কি কোন অস্তিত্ব আছে নাকি সেটা শুধু মনগড়া বায়বীয় বস্তু। আসলে মনের অস্তিত্ব ঠিকই আছে এবং সেটা আছে আমাদের মাথায়, ব্রেণের মধ্যে। মোটেই বুকের মধ্যে নয়। সহজ বৈজ্ঞানিক ভাষায় বলতে গেলে গরহফ মবহবৎধঃবং ভৎড়স ঃযব ধপঃরারঃরবং ড়ভ ঃযব ইৎধরহ.

শরীর, মন ও হার্ট অঙ্গাঙ্গীভাবে জড়িত। শরীর ভাল না থাকলে মন ভাল থাকে না, মন ভাল না থাকলে হার্ট ভাল থাকবে না। কাজেই আপনাকে এই তিনটি জিনিসই ভাল রাখতে চেষ্টা করতে হবে। শরীর ভাল রাখবার সাধারণ নিয়মগুলো আপনারা সবাই জানেন। পরিমিত আহার, নিয়মিত পরিশ্রম অথবা ব্যায়াম করা এবং পরিমিত বিশ্রাম। ৬-৭ ঘন্টা ঘুম। সকল বদ অভ্যাস ত্যাগ করা যেমন-ধূমপান এবং মদ্যপান না করা। বেশি রাত্রি না জাগা। অনর্থক উত্তেজিত না হওয়া, রাগ না করা, কোন সময়ই অতি ভোজন না করা। মন ভাল রাখতে হলে সকলের আগে দুটো জিনিস প্রয়োজন: (১) পজিটিভ থিংকিং (২) রিলাক্সড থাকতে শেখা।

পজিটিভ থিংকিং এর অর্থ হলো সব সময় ভাল কিছু চিন্তা করা এবং ভাল কিছু প্রত্যাশা করা। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন মনে রাখতে হবে পৃথিবীর কোন সমস্যাই চিরস্থায়ী নয় এবং সেটা থেকে উত্তরণের একটা না একটা উপায় আছেই; প্রয়োজন শুধু সেটা খুঁজে বের করা। হতাশ হওয়া কোন সমস্যা সমাধানের উপায় নয়। আসলে আমরা মন দিয়েই বাঁচি। শরীর দিয়ে নয়। এর একটা প্রকৃষ্ট প্রমাণ মি. হকিন্স। যিনি বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী হিসাবে স্বীকৃত; যদিও তার দুই পা এবং দুই হাত সম্পূর্ণভাবে প্যারালাইজড এবং এই অবস্থায়ই তিনি পৃথিবীর সব চেয়ে কঠিন বৈজ্ঞানিক বিষয়ের সমাধান বের করেছেন। আমরা যেন আলস্নাহর সর্বশ্রেষ্ঠ দান আমাদের মনকে মরার আগেই মেরে না ফেলি।

রিলাক্স থাকতে হলে চুপ করে বসে থেকে এটা কিছু ক্রিয়েটিভ এক্টিভিটি নিয়ে থাকতে হবে। যে কাজ নিজেকে এবং সমাজকে আনন্দ দিতে পারে সেটাই ক্রিয়েটিভ এক্টিভিটি। অন্যের ভাল করা, সেবা দান করা, নির্মল গান-বাজনা করা, বাচ্চাদের সঙ্গে খেলাধূলা করা, সবই মনকে সুস্থ রাখতে সাহায্য করতে পারে। তাছাড়া নামাজ পড়া, প্রার্থনা করা ও মেডিটেশন মনকে রিলাক্স করতে সাহায্য করে। হার্ট ভাল রাখতে প্রথমে শরীর ভাল রাখবার সাধারণ নিয়মগুলো মেনে চলতে হবে। সেই সঙ্গে চর্বিযুক্ত খাবার খাওয়া, ধূমপান করা, কায়িক পরিশ্রম না করা, এই সকল ক্ষতিকর অভ্যাস অবশ্যই ত্যাগ করতে হবে। হার্টের ওপর যেগুলোর ক্ষতিকর প্রভাব আছে যেমন-উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং অতিরিক্ত ওজন যেন না হতে পারে সেজন্য পাতে লবণ না খাওয়া, প্রতিদিন শাক-সবজি ও ফল খাওয়া এবং প্রতিদিন হাঁটতে হবে অথবা ব্যায়াম করতে হবে; তবেই শরীর, মন ও হার্ট ভাল থাকবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×