somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্মৃতি কথা-১

২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখন আমার বয়স কতইবা। প্রাইমারী স্কুলে ক্লাস ফোরের ছাত্র। গ্রামের স্কুলে একলা একা যাই একাই ফিরি। স্পষ্ট মনে পড়ে। কাঁধে ব্যাগ। হাতে একটা শুকনো লাঠি। রাস্তার দুই পাশে ইউনিয়ন পরিষদের রোপণ করা বাবলা গাছগুলোকে আঘাত করতে করতে স্কুলে যাচ্ছি। হঠাৎ কেউ একজন আমায় ডাক দিলেন। পেছন ফিরে দেখি দূর সম্পর্কীয় এক ফুফু। ঘনশ্বাস নিতে নিতে আমার হাতে ধরিয়ে দিলেন একটা হলুদ খাম। বুঝতে বাকি রইলো না একটা চিঠি। আমার কাজ হবে স্কুলের পাশে অবস্থিত পোস্ট অফিসে চিঠিটা পোস্ট করা। এরপর প্রায়ই একই ঘটনা। স্কুলে যাবার সময় হাতে এসে পড়তো হলুদ খাম। আমিও খুব ভালো লাগার সহিত কাজটি সম্পন্ন করতাম। লাল একটা স্টিলের বাক্স। গায়ে সাদা রঙ লেখা ‘চিঠির বাক্স’। মুখ হা করে দাঁড়িয়ে আছে যেন। মনে হতো ওটা অনাহারিত আর চিঠি মুখে পড়লেই আহার জোটে। শুধু পোস্ট করাই কাজ শেষ নয়। মাঝে মাঝে অফিসে খবর নিয়ে চিঠি ফুফুর হাতে পৌঁছে দেয়াও আমার কাজ ছিল। কেউ জিগ্যেস করলে আমাকে মিথ্যে বলতে হতো ‘মামা আমার মাকে চিঠি পাঠায়’ এবং এটা ফুফুর শেখানো মিথ্যে বুলি। পোস্ট করার পূর্বে দু একটা চিঠি আমি পড়েছিলামও বটে। একটা চিঠির শেষ দুটো লাইন, তোমার ফোলা ফোলা গালে আমার একরাশ চুমু রইলো। ইতি............। আমি খেয়াল করে দেখতাম ফুফুর হাস্যজ্জল মুখ। চিঠি বুকে চেপে ধরা, চিঠির গায়ে চুমু খাওয়া। আর আমাকেও আদর করতে ভুলতেন না।

এরপর বহুদিন বাদের কথা। আমাদের গ্রামে বাৎসরিক মাহফিল। দূরগ্রাম থেকে হুজুররা আসেন। সুর করে করে গ্রামের মানুষদের কুরআন হাদিসের কথা বলেন। একদিন ফুফু আমাকে ডেকে আমার হাতে ধরিয়ে দিলেন একটা চিরকুট আর পঞ্চাশটা টাকা। আমার কাজ হবে চিঠিটা মাহফিলের হুজুরকে পৌঁছে দেয়া। একটা কাগজের টুকরো। খাম নেই, ঘাম নেই, স্টাপেল করা নেই। আমি সহজেই চিঠিটা খুলে পড়লাম। লেখা আছে, হুজুর সালাম জানবেন। আমি একটি ছেলেকে ভালোবাসতাম কিন্তু আমাদের প্রেমটা হচ্ছে না। আমি চাই ছেলেটি আমাকে ভুলে যাক। আর ও যেন আমাকে ভুলে যেতে পারে সেজন্য কিছু তদবির দিবেন’। হুজুর আমাকে ধরিয়ে দিলেন একটা তাবিজ। নিয়ম বলে দিলেন। তাবিজটা যেন ফুফু সিথানের তলে রাখেন।
এরপর খেয়াল করে দেখেছি তার চোখের নীচের কালিমা, শুষ্ক মুখ। চেহারায় ক্লান্তির ছাপ। যেমন হাতুড়ি দিয়ে পেরেকে আঘাত করলে হাতুড়ি আর পেরেক সমান আঘাতপ্রাপ্ত হয়। ফুফুর ভুলতে চাওয়াটাও বোধহয় সেরকমই ছিল।
জানি না ছেলেটি ফুফুকে তাবিযে ভুলে গেছে কিনা। নাকি এখনো তার দেয়া চিঠিগুলো আঁকড়ে ধরে আছেন। আর এও হতে পারে সে এখন বৌ বাচ্চা নিয়ে সুখেই দিন কাটান।

সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×