somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আড়ংরা আমাদের নিয়ে এভাবেই খেলছে এবং খেলবে

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আড়ং এর ছবি নিয়ে দেখছি ফেসবুক ও ব্লগ সরগরম। তবে আমি খুব একটা আশ্চর্য হয়নি আড়ং এর এ ধরণের মার্কেটিং দেখে। সারা দেশ যখন বন্যায় ভেসে যাচ্ছে, বন্যার্তরা দিনে হয়ত একটি রুটিও পাচ্ছে না, তখন আড়ং এর পোশাক পড়ে বন্যার পানিতে দাঁড়িয়ে পোজ দিচ্ছে কিছু মডেল।

কিন্তু বন্যার সময় এ ধরণের ছবি দেয়ার কি কারণ থাকতে পারে তা কি আমরা কেও ভেবে চেখেছি? মনে হয় না।
আমি মার্কেটিংর ছাত্র না। প্রথাগত ভাবে আমার মার্কেটিং র কোন নলেজ নেই। তারপরও খুব সহজ ভাষায় বলতে গেলে মার্কেটিং দু ধরণের।
Positive marketing
Negative marketing.


পজিটিভ মার্কেটিং কে প্রচলিত ধারার মার্কেটিং বলা যেতে পারে। আমরা চার পাশে যে ধরণের মার্কেটিং দেখি তাই মূলত পজিটিভ মার্কেটিং। এতে খুব একটা বিতর্ক সৃষ্টি হয় না।

আর অপরটি নেগেটিভ মার্কেটিং।
সহজ কথায় এটি হচ্ছে বিতর্ক সৃষ্টি করার মাধ্যমে মার্কেটে নিজের অবস্থান আরও শক্ত করা। বিতর্ক যত বেশি হতে তাতে তাদের তত লাভ। কারণ যে ছবি হয়ত কেও লক্ষও করত না, তা এখন সবাই দেখবে। এ নিয়ে স্ট্যাটাস দিবে, স্ট্যাটাস ভাল হলে তা অনেক শেয়ার হবে, ব্লগে হিটের ঝড় উঠবে। সবাই একে নেতিবাচক হিসেবেই লিখবে।কিন্তু আখেরে গোছাবে সেই আড়ং কোম্পানি।



আপনি কি মনে করেন যে আড়ং জানত না যে এটি সমালোচনার ঝড় তুলবে। তারা খুব ভাল করেই জানত। এবং জেনে শুনে বুঝেই তারা এক কাজ টি করেছে। কারণ যত বিতর্ক তত প্রফিট। কারণ কে না জানে মানুষের বিতর্কিত বিষয় নিয়ে আমরা বেশি আগ্রহী।


অথচ এ কাজ টি যদি কোন ছোট কোম্পানি করত তাহলে তার লালবাতিই জ্বলত। কারণ তারা এ ধরণের সমালোচনা উতরে উঠার মত পুঁজি কিংবা মেধা কোনটিই তাদের থাকে না।
আমি বাজি ধরে বলতে পারি যে এবার ঈদে আড়ং এর বাণিজ্য আরও ভাল হবে। যারা আড়ং কে গালি দিচ্ছেন তারাই যাবেন উত্তরা কিংবা আসাদগেটের সুবিশাল পরিসরে। গার্লফ্রেন্ড কিংবা স্ত্রীর হাত ধরে সেজেগুজে এক্স পারফিউম দিয়ে।

একবারও মনে থাকবে না বন্যার্তরা যখন না খেয়ে কোন স্কুলে দুর্বিষহ জীবন অতিবাহিত করছিল তখন তাদের সাথে কি মস্করা করেছিল এই আড়ং



জয়তু মার্কেটিং...............
জয়তু পুঁজিবাদ............
জয়তু আড়ং..................


Note: এ ধরণের বিতর্ক কিন্তু আগেও হয়েছে আড়ং কে নিয়ে। সৈনিক ক্লাবের সামনে উন্মুক্ত পিঠের ললনাকে দেখে কে না একবার ইসস বলে উঠেছেন। তাই ত বলি আড়ং রা এভাবেই বিজনেস করে। আমরা লাফিয়ে লাফিয়ে তাদের পয়সার থলি আরও ভরে দেই।

আড়ংরা আমাদের নিয়ে এভাবেই খেলছে এবং খেলবে


সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১৯
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×