***
যেইনা ভাবি অনেক দিলাম,
এবার নেব ছুটি;
অমনি দেখি পায়ের কাছে
শুকনো পাতা দুটি।
***
বৃষ্টিটুকু পাঠিয়ে দিও
যত্ন করে মনের কোনে,
স্বপ্নগুলো তৃষিত খুব
অপেক্ষার প্রহর গোনে।
***
হারিয়ে যাওয়া পথটি খোঁজ
দুষ্টু মেঘের ফাঁকে,
জ্বোনাক জ্বলা আলোতো নয়,
সূর্য তোমায় ডাকে।
মনটি তোমার রাঙ্গিয়ে তোল
তার ঐ পরশ মেখে,
হাসোরে আজ মধুর হাসি
মান-অভিমান রেখে।
***
তোমাকে আমার ভীষণ হিংসে হয়।
তোমার মতো আমার কেন মনটা উদার নয়?
ভালো একটা মন যদি যেত কেনা,
তোমার কাছে থাকত না আর আমার এতো দেনা।
***
তোমার জন্য মেঘলা আকাশ, বাউল বাতাস,
আঙিনাতে মিষ্টি রোদের মুখ,
তোমার জন্য লুকিয়ে রাখি বুকের মাঝে
সুখের মতোই একটুখানি দুখ।
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




