ঠিকানা
২৪ শে জুন, ২০১০ সকাল ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঠিকানা
তোমায় আমি কত খুঁজেছি
ওই যে সেই কোনার টেবিলে
ক্যাফেটেরিয়ার কোনার টেবিলে
হারিয়ে গেলে যেখানে তুমি
সেখান থেকে শুরু করেছি ।
তোমায় আমি কত খুঁজেছি ।।
পুকুর পাড়ে , সিঁড়ির কোণায়
করিডোরে , লাইব্রেরীতে
বইএর পাতায় ,মলাটের মাঝে
এখানে সেখানে খুঁজেছি তোমায় ।
হারিকেন জ্বেলে খুঁজেছি তোমায় ।
মায়ের আঁচল বাবার বুকে
ফুলের কানে ভ্রমরের গানে
পাড়ার মোড়ের চায়ের দোকানে
সেই ভাবিটার কানে কানে ।
অনলাইনে ফেসবুকে
গুগল ইয়াহু ইযালো পেইজে
সংগোপনে সযতনে খুঁজেছি তোমায় ত্রিভূবণে ।।
হঠাত কোন জোছনা রাতে
উদাস দুপুর মধ্যরাতে
একলা জাগি অবাক চোখে
চোখটা এখন মাধবকুন্ড
মাধবকুন্ড নায়েগ্রা ফলস ।
এমনি করেই তোমায ছাড়াই
চলছে জীবন হিসেব মতন ।
জীবন তো নয় শুধুই খোলশ
শুধুই মুখোশ শুধুই ফানুস
কটন ক্যান্ডি রঙিন বেলুন
কোথায় যেন তুষের আগুন ।।
সেদিন, ইয়োগা ক্লাশে সবাসনে
হাত দুখানি উঠলো নড়ে
কানের কাছে চেনা বাতাস
চুলের মাঝে সেই সে আঙুল ।
বন্ধ চোখের পুরোটা জুড়ে আলোর মত উঠলে জ্বলে
তুমি ছিলে এতটা কাছে?
৫ মে , ২০১০।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন