somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তারেক আজকের লম্পট নবাব সিরাজ, খালেদা আলীবর্দী, হাসিনা ঘষেটি বেগম, মঈন আহমেদ মীর জাফর আর ইন্ডিয়া আজকের ইস্ট ইন্ডিয়া কোম্পানী ?

০৫ ই জুলাই, ২০০৭ সন্ধ্যা ৭:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখনকার অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এটাই বাস্তবতা । আজকের বাংলাদেশে যে গনতন্ত্র ব্যর্থ হয়েছে তার গভীরে গেলে এটাই প্রতিয়মান হবে ।

আমার এই এনালজিতে অনেক আওয়ামী লীগ সমর্থক একটু ধাক্কা খাবেন তবে আসল ব্যাপার হচ্ছে এখানে আসলে সর্বশেষ ক্ষমতাসীন হিসেবেই খালেদা/ তারেক এই রোল প্লে করছে অন্যথায় হাসিনা-জয় এর ভূমিকা হত আলীবর্দী/সিরাজের । নবাব সিরাজ একাধারে বাংলার হিরো এবং ভিলেন । আর এখানে আমি তারেককে শুধুমাত্র ভিলেন নবাবের ভূমিকায়ই দেখছি ।

এখন বর্তমান প্রেক্ষিতে হয়ত আমরা সবাই খুশি আপাতঃ নিরাপত্তা ও আরো বেশি জানমাল এর ক্ষয়ক্ষতি না হওয়াতে, কিন্ত্ত আমার আশংকা এটা থেকে আবার গনতন্ত্রে ফিরে আসতে হয়ত আরেকটা ১০ নভেম্বর লাগবে । অথবা আমাদের স্বাধিকার আপাতঃ ভাবে হরণ করা হয়েছে কিন্ত্ত আমরা ঠিক উপলব্ধি করতে পারছি না । কারণ একটাই আমরা আসলেই নিষ্পেষিত হচ্ছিলাম দুই বাজনৈতিক গুন্ডাবাহিনীর কাছে । এতটাই যে আমরা আমাদের এই স্বাধিকার হরণকারীদেরকে আমাদের রক্ষাকর্তা ভাবছি ।

আজকের এই বাংলাদেশ এর পেছনে বিদেশিদের কূটচাল কেউ অস্বীকার করতে পারেন না । ইন্ডিয়া এবং আমেরিকা যেমন গোপনে শেখ হাসিনার বিজয় চেয়েছে তেমনি পাকিস্তান আর আরব গ্রুপ চেয়েছিল খালেদার বিজয় । কিন্ত্ত আশংকার কথা হচ্ছে মঈন আহমেদ এখন আরো বেশি করে ক্ষমতার সাথে সম্পৃক্ত হয়ে পড়ছেন আর হয়ত টেম্পরারী ভাবে ক্ষমতা অনেক বেশি সময় ধরে রাখবেন ।

আধুনিক উপনিবেশিকতা এখন আর আগের মত সরাসরি নিজের শাসন প্রতিষ্ঠা করে না, এরা আরো ধুরন্ধর এবং এরা একটি রাষ্ট্রের উপর পরোক্ষ শাসন জারি করেই নিজেদের বানিজ্যিক উদ্দেশ্য হাসিল করে । আফগানিস্তান, ইরাকে দেখুন তাই সরাসরি নিজেদের ব্যাকিং এ তথাকথিত স্বাধিন সরকার, পাকিস্তান-এও একই ভাবে মুশাররফ এর পুতুল শাসন এবং আলজেরিয়ায় মিলিটারী কর্তৃক গনতন্ত্র হরণ তাই সব একই সুত্রে গাঁথা । একই ধারাবাহিকতায় বাংলাদেশও আন্তর্জাতিক ষড়যন্ত্রের কব্জায় ।

আজকের বাংলাদেশ এই অবস্থায় পতিত হত না যদি গত সরকার নির্বিকার ভাবে দুর্নীতি না করত । আর এই দুর্নীতি সরাসরিভাবে তারেক জিয়ার আশীর্বাদেই হয়েছে । এই তারেকের সাথে লম্পট সিরাজকে মিলিয়ে দেখুন । সিরাজ যদি কিছুমাত্রায় উদ্ধত না হত তাহলে হয়তো মীর জাফর তার বিপক্ষে অবস্থান নিতে আরেকটু ইতস্তত করত । একই ভাবে তারেক যদি একজন সৎ মানুষ হত তাহলে এখন রাজনীতিতে যে নৈরাজ্য ও শুন্যতা এসেছে তা আসতে পারত না । সম্মিলিত ভাবে সবাই না হলেও আমাদের রাজনৈতিক পটের চালক শক্তির সকলেই ব্যর্থ হয়েছে ।

রাজনৈতিক ভাবে যাই হোক না কেন আমার আশংকার মূল কারণ বর্তমান সরকারের অতি বিদেশ প্রীতি । আর এই বিদেশিরাই চায়না বাংলাদেশে ডঃ ইউনুস এর মত যোগ্য লোক আসুক তাই তাকে শুরুতেই বিদায় নিতে হয়েছে । কিছু ভাল সিদ্ধান্তের পাশাপাশি অনেক খারাপ সিদ্ধান্তও এই সরকার নিয়েছে । এবারের বাজেটে যা দেওয়া হয়েছে IMF বা World bank নিজেরা করলেও এতখানি সুবিধা নিতে ইতস্তত করত । এখন অপেক্ষায় আছি আশা করি মঈন আহমেদ এর পরিণতি মীর জাফর হবে না সবশেষে ।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×