ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক আন্দোলন - আসলে কাকে বাঁচাতে ?
২২ শে জুলাই, ২০০৭ বিকাল ৫:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গতকাল এবং আজকে দেখলাম ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকরা আন্দোলনের ভূমিকায় চলে গেছেন । এই আন্দোলন কি আসলে শেখ হাসিনা বা খালেদার উপর কথিত অবিচার এর জন্য ? আসলেই কি খালেদা বা হাসিনার বিচার করা উচিত হচ্ছে না ? তাহলে অন্য যেসব মন্ত্রীদের ও বিচারের আগেই গ্রেফতার করা হয়েছে সেগুলোও অবিচার হয়েছে এবং তারেক রহমানের গ্রেফতার ও বলতে হবে তাই । আমাদের শিক্ষকরা আসলে এই প্রতিবাদ করে কি বোঝাতে চাচ্ছেন যে এসব দুর্নীতির বিচার আসলে নিজেই দুর্নীতিতে আক্রান্ত?
আমার আসলে শিক্ষকদের প্রতি সম্মান কমে গেছে । ভাল শিক্ষকরা অবশ্যই সম্মান পাবেন এবং এমন শিক্ষকও আছেন যারা আসলে আমাকে এখনও পথ প্রদর্শন করছেন । কিন্তু ঢাবি এর এই শিক্ষকদের আন্দোলন দেখে আমার এই লিংক গুলো চোখে পড়ল ।
http://www.thedailystar.net/2007/04/22/d70422020525.htmআরো দেখুন
http://mizandesh.blogspot.com/2007/07/illegal-admission-in-dhaka-university.html
এগুলো প্রকাশের পর এটাও প্রকাশ পেয়েছে যে কিছু সংখ্যক শিক্ষকের সহযোগিতা ছাড়া আসলে এইসব দুর্নীতি এই আকারে করা সম্ভব ছিল না । তাহলে কি শিক্ষকরা একটু আগেই আন্দোলন শুরু করলেন যেন নিজেদের এইসব কলংক নিয়ে কোনো টানা হেচঁড়া হলে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে জনগণকে বোকা বানাতে পারেন ?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কত শোকে আর মাতম করলে দেশটা হবে শুদ্ধ?
কতবার আর লড়তে হবে, কত করতে হবে যুদ্ধ!
হারকিউলিস, ঝাপিয়ে পড়ো যত নিপীড়ক খুনির বুকে।
দেখতে চাইনা আর কোন মা কাঁদছে ধুকে ধুকে।
দেখতে...
...বাকিটুকু পড়ুনআমরা বাঙালি বা বাংলাদেশীরা আজীবনই লোভী, স্বার্থপর.. প্রতিবারই কোন না কোন একটা জঘন্য ঘটনা ঘটে সারা দেশ প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে বিচারের দাবিতে.. কিছুদিন পর অন্য কোন একটা ঘটনায় আগের... ...বাকিটুকু পড়ুন

একটা ১০ বছরের বাচ্চা, যে মাত্র একদিন আগে ফোনে মায়ের কাছে ২৫০ টাকার চকলেট খাওয়ার আবদার করেছিল, সে হুট করে বাথরুমের ভেণ্টলেটরে ঝুলে আত্মহত্যা করতে পারে এই গল্প...
...বাকিটুকু পড়ুন
যেখানে আইন, ধর্ম আর রাজনীতি একসাথে জট পাকায়- সেখানে সবচেয়ে আগে হারিয়ে যায় সাধারণ মানুষের শান্তি ও জীবিকা।
গরু শুধু প্রতীক নয়, এটা লাখো পরিবারের বেঁচে থাকার গল্প।
এই গল্প এখন অনিশ্চয়তার...
...বাকিটুকু পড়ুন
পবিত্র কোরআন-এ শূকরের মাংস খেতে নিষেধ করা হয়েছে চারটি জায়গায়। কিন্তু দেখুন, আমরা মুসলমানরা এই নির্দেশটি আজ পর্যন্ত অক্ষরে অক্ষরে পালন করে আসছি। পৃথিবীর প্রায় সব মুসলিমকে আপনি চেষ্টা করলেও...
...বাকিটুকু পড়ুন