নিজামীর কারাবাস আর সরকারের ভোল বদল
১২ ই জুন, ২০০৮ রাত ১০:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এই সরকার শুরু থেকেই জামাত তোষণ করে আসছে । এটা ক্রমশ প্রকাশ্য হয়ে এসেছিল আর দেশব্যাপী জামাতের নেতাদের দুর্নিতির বিচারের দাবী ধামাচাপা দেওয়া অসম্ভব হয়ে পড়ছিল । এই প্রেক্ষিতেই রাজাকার নিজামীকে সরকার গ্রেফতার করতে বাধ্য হয় । সেই গ্রেফতার নিয়েও কত নাটক । যেখানে হাসিনা/খালেদার গ্রেফতার হলে কোনো নেতা কর্মীর খোজ থাকে না সেখানে নিজামীকে লাল গালিচা সম্বর্ধনার আদলে গ্রেফতার করা হল । এখন নিজামীর কারাবাস যখন একটি স্থায়ী রূপ পেতে যাচ্ছিল, তখনই যেন সরকারে কোনো যাদুর কাঠির ছোয়া লেগে সব পাল্টে গেল । আজকে শেখ হাসিনা এবং আওয়ামী নেতা কর্মীরা খুশি । কাল/পরশু হয়ত বি এন পি র ও খুশির খবর আসবে । আর এরপর নিশ্চয় জামাতিরাও সারংবরে তাদের জেল খাটা ত্যাগী নেতাকে বরণ করবে। হাসিনা-খালেদার এক বছর, তারেক-কোকোর রিমান্ডে জিজ্ঞাসাবাদ এর তুলনায় নিজামীর কারা(রাজ)ভোগ এর অবস্থা আমাকে কেবল আরেকবার মনে করিয়ে দিল এই সরকারে কিছু একটা বড্ড গড়বড় আছে । এই সাইটে যখন জামাতিদের আস্ফালন দেখি তখন বেশি করেই এগুলো চোখে লাগে । আসলে মনে হয় আর্মি না জামাতিরাই ক্ষমতায় । আসুন এই ষড়যন্ত্রকারীদের সবাই ধিক্কার জানাই আর আগে থেকেই সচেতন করি যেন নিজামীকে সহজে ছাড়া না হয়। নিজামীর তো এত তাড়াতাড়ি বিদেশের চিকিৎসার প্রয়োজন নাই - কি বলেন?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কত শোকে আর মাতম করলে দেশটা হবে শুদ্ধ?
কতবার আর লড়তে হবে, কত করতে হবে যুদ্ধ!
হারকিউলিস, ঝাপিয়ে পড়ো যত নিপীড়ক খুনির বুকে।
দেখতে চাইনা আর কোন মা কাঁদছে ধুকে ধুকে।
দেখতে...
...বাকিটুকু পড়ুনআমরা বাঙালি বা বাংলাদেশীরা আজীবনই লোভী, স্বার্থপর.. প্রতিবারই কোন না কোন একটা জঘন্য ঘটনা ঘটে সারা দেশ প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে বিচারের দাবিতে.. কিছুদিন পর অন্য কোন একটা ঘটনায় আগের... ...বাকিটুকু পড়ুন

একটা ১০ বছরের বাচ্চা, যে মাত্র একদিন আগে ফোনে মায়ের কাছে ২৫০ টাকার চকলেট খাওয়ার আবদার করেছিল, সে হুট করে বাথরুমের ভেণ্টলেটরে ঝুলে আত্মহত্যা করতে পারে এই গল্প...
...বাকিটুকু পড়ুন
যেখানে আইন, ধর্ম আর রাজনীতি একসাথে জট পাকায়- সেখানে সবচেয়ে আগে হারিয়ে যায় সাধারণ মানুষের শান্তি ও জীবিকা।
গরু শুধু প্রতীক নয়, এটা লাখো পরিবারের বেঁচে থাকার গল্প।
এই গল্প এখন অনিশ্চয়তার...
...বাকিটুকু পড়ুন
পবিত্র কোরআন-এ শূকরের মাংস খেতে নিষেধ করা হয়েছে চারটি জায়গায়। কিন্তু দেখুন, আমরা মুসলমানরা এই নির্দেশটি আজ পর্যন্ত অক্ষরে অক্ষরে পালন করে আসছি। পৃথিবীর প্রায় সব মুসলিমকে আপনি চেষ্টা করলেও...
...বাকিটুকু পড়ুন