somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসংগঃ বাসে মহিলা সিট

২১ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সপ্তাহে ২দিন আমাকে উত্তরা যেতে হয় পড়াশোনার কারনে। বেশিরভাগ সময় চেষ্টা করি সিএনজিতে যেতে। কিন্তু প্রয়োজনের সময় ঢাকা শহরে সিএনজি পাওয়া যে কি দুষ্কর তা একমাত্র ভুক্তভোগীরাই জানেন। সিএনজি না পেলে অনেকসময় বাধ্য হয়ে লোকাল বাসে উঠি। আমার বাসার কাছে কোন সিটি বাসের কাউন্টার নাই। অবশ্য আজকাল সিটি বাসের অবস্থাও লোকাল বাসের চেয়ে খুব একটা ভাল তা না, দু'একটা ছাড়া। যাহোক, লোকাল বাসে উঠার সাথে সাথে যে আতংকটা মনে আসে তা হল সিট পাব তো! ভাই আমি পেছনের সিটের কথা বলছি না, আমি ড্রাইভারের বাম পাশের ৪টি সিটের কথা বলছি (যা বাস কর্তৃপক্ষই হোক আর যাত্রীদের কৃপায় হোক, আমাদের জন্য বরাদ্দ করা)। আতংকটা মনে এই জন্য আসে যে উঠেই হয়ত দেখতে হবে মেয়েদের সিটে পুরুষমানুষ বসে আছে!! তাহলেই কম্ম সারা। কারন কোন ভাবেই পৌরষে পরিপূর্ণ ঐ সুপরুষদের আর সিট থেকে তোলা যাবে না। আমি লক্ষ করেছি (একান্তই আমার পর্যবেক্ষন) যে পুরুষেরা মেয়েদের সিটে বসেন, তাদের অধিকাংশই ঝগড়াটে এবং বদমেজাজি টাইপের (সবাই নয়)। তাদেরকে সিট থেকে ভদ্রতার সাথে উঠতে বললে যেন তারা তেড়ে আসেন। একগাল কথা শোনান, যেন আমি তাকে মহিলা সিট থেকে উঠতে বলে কত কবীরা গুণাহ করেছি। । আপনারা আমাকে ভুল বুঝবেন না, আমি একশ্রেণীর লোকদের কথা বলছি। কারন বাসে আমি অনেক ভদ্রলোককে পেয়েছি তারা আমাকে দেখেই সিট ছেড়ে দিয়েছেন। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমার প্রশ্ন হল, বাসে মহিলা সিট থেকে পুরুষ মানুষকে উঠতে বলাটা কি অপরাধ?? বাসে মহিলা না থাকলে মহিলা সিটে পুরুষ মানুষ বসতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু মহিলা উঠার পরও তারা সিট থেকে উঠবেন না--এটা কেমন কথা???
একটু অন্যভাবে কথাটা ভাবুনঃ যদি বাসে কোন সিটে লেখা থাকে "পুরুষ সিট" (যদিও তা কোনদিন থাকবে না) এবং সেই সিটে যদি কোন মহিলা বসে পরে আর উঠতে না চায়, তখন কি আপনারা সেই মহিলাকে ছেড়ে কথা বলতেন ??

যারা পুরুষ যাত্রী তাদের উদ্দেশ্যে পরিশেষে আমি ২টা কথা বলতে চাইঃ
১। মনে রাখবেন একজন মহিলা অযথা এমন বাসে ওঠে না যে বাসে সিট নাই। হয়ত তার আর্থিক সমস্যার কারনে অথবা বিপদে পড়েই একটা মেয়ে এরকম বাস অথবা লোকাল বাসে ওঠে।
২। কোন পুরুষ মানুষ যখন কোন মহিলাকে সিট ছেড়ে দেয় তখন অনাভ্যাসের কারনে হোক আর পরিস্থিতির কারনে হোক মহিলাটি হয়ত সামনাসামনি তাকে ধন্যবাদ দেয়না কিন্তু মনে মনে হাজারবার তাকে ধন্যবাদ দেয়।
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×