ঝিলের পাশেই আমাদের বাসা। যখন এ বাসায় নতুন ভাড়াটিয়া হিসেবে উঠি তখন ঝিল হিসেবেই চিনতাম। পরে জেনেছি এটাই বেগুনবাড়ী খাল। রামপুরা ব্রীজের উপর কেউ দাঁড়ালেই বুঝতে পারবেন এই খালের গুরুত্ব কতটুকু। শহরের ময়লা আবর্জনাগুলো প্রতিনিয়ত নিষ্কাশণ করছে আমাদের বেগুনবাড়ী খাল। তাছাড়া বর্ষা মওসুমে বৃষ্টির পানি নিষ্কাশণতো আছেই। আসলে বেগুনবাড়ী খালের গুরুত্বটা কাউকে নতুন করে বুঝানোর প্রয়োজন নেই। কিন্তু, আমাদের নগরবাসীর অতিপ্রয়োজনীয় এ খালটিকে প্রায় মেরে ফেলেছে ভূমি দস্যূরা। বেগুনবাড়ী খালটা এখন আর খুঁজে পাওয়া যাবেনা। খালের বুকে চর জাগিয়ে তুলেছে ডাকাতরা। মনে হবে যেন পদ্মার বুকেই চর। সবার চোখের সামনেই খাল ভরাটকরণ প্রক্রিয়া চলছে কয়েক বছর ধরেই। কেউ কিছু বলছেনা। মনে হচ্ছে ওরা সরকারের কাছ থেকে খালটা ভরাটকরণের জন্য বিনে পয়সায় নিয়ে নিয়েছে। খালতো এখন আর নেই; ভরাটকৃত খালের পাশেই আছে ছোট্ট সরু ড্রেইন। সেটুকুও শেষ করে ফেলছে ভূমি দস্যূরা। আমি বুঝতে পারছিনা আমরা কিভাবে থাকবো এই শহরে? এখনই একটু বেশী বৃষ্টি হলে ডুবে যায় পুরো শহরের রোড ঘাট। এভাবে চলতে থাকলে কয়েক বছরের মধ্যে পুরো শহরবাসীই বৃষ্টির পানিতে ডুবে যাবে। ব্লগের সাংবাদিক ভাইয়েরা, আমাদের বেগুনবাড়ী খালের অবশিষ্টাংশটুকু বাঁচানোর জন্য আপনারা কি কিছু করতে পারবেন? পরিবেশবাদীরা শুধুই ফাঁকাফাঁকি করে মিডিয়ার কাভারেজ পাওয়ার জন্য। কাজের কাজ কিছুই করেনা। আপনারা যদি বিষয়টা নিয়ে শক্ত হাতে লেখালেখি করেন!
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।