এক দশক আগে হঠাৎ করেই মুখে পাতলা দাড়ি সহ মোচ সহ সুট কোট পরা এক ভদ্রলোকের আবির্বাভ দেখতে পেলাম। পরিচিতজনদের অনুরোধে পিস টিভির সেই ভদ্রলোকের লেকচার ও বিতর্কগুলো বেশ মনযোগ দিয়ে শুনতে শুরু করলাম। মাস কয়েকের মধ্যেই দেখলাম ভদ্রলোক পুরাই হিট। বিভিন্ন ধর্মের লোকদের ইসলাম ধর্মের সামনে নাকানি চুবানি খাওয়ানোর চেষ্টা করছে। ধার্মিক , বকধার্মিক সবাই তার লেকচারে মোহিত। বছর দুয়েক না যেতেই বিভিন্ন ভাষায় , এমনকি আমাদের মাতৃ ভাষায় তার লেকচার দেখতে পাওয়া গেল। শুধু বাসার টিভিতে মুরুব্বীরাই না, চায়ের দোকানে বাংলা ছবির পরিবর্তে তার লেকচার আগ্রহভরে লোকেরা দেখতে শুরু করল। বছর দুয়েকের মধ্যেই ডঃ জাকির নায়েক সুপারস্টার, পৃথিবীতে তার চাইতে আর কেউ বেশি ভাল রেফারেন্স দিতে পারে না এমন একটা ধারণা জম্মাল অনেকের মনেই।
এভাবেই আরও দুই এক বছর কেটে গেল। এবার আবির্ভাব হল তার ছেলে (নাম জানিনা)। ডঃ জাকির নায়েক কে ছেলের লেকচার হাসি মুখে শুনতে দেখা যেত। সেখান থেকেই কেন যেন আমার খটকা লাগতে লাগল। তার লেকচার যতটা সাবলীল মনে হত , তার ছেলের লেকচার ততটাই বেখাপ্পা লাগত। বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান সহ অনেক কিছুই ভাল ঠেকল না। তার পোষাক না ভারতীয় না ইসলামিক ছিল।
জাকির নায়েকের উপর আমার বিরক্ত ধরে গেল তখনই, যখন সে যাকাত ফান্ড চালু করে নানা রকম বিজ্ঞাপন দেয়া শুরু করল। যে বিজ্ঞাপন গুলোতে তাকে উপস্থাপন করা হত অনেকটা হিরোর ভুমিকায় যেটা দৃষ্টি কটু।
এবার আসল কথায় আসি। আমার ধর্ম জ্ঞান খুবই কম। তবে যতটুকু জানি যাকাত যার উপরে ফরজ হয় তাকে নিজ হাতেই নিয়ম মাফিক আদায় করতে হয়। কিন্তু তিনি কিভাবে এত জ্ঞানী হবার পরেও অন্যের যাকাত আদায়ের ভার নিজের কাঁধে নিলেন। খুব পরিচিত লোকের মুখে শুনেছি, ঢাকার কোন এক ধনাট্য ব্যবসায়ী তার যাকাত ফান্ডে এক কোটি টাকা দিয়েছিলেন। ধরলাম সে ব্যবসায়ী নিজের কাজ সেরে ফেলেছেন। হয়তো বা সে টাকাটা ভারতীয় দরিদ্র্যদের হাতে গেছে। আমাদের দেশে জাকির নায়েক কোন যাকাত ফান্ডের টাকা বিতরন করেছেন বলে আমার জানা নেই। কিন্তু নিয়ম মাফিক এই টাকাটা আমাদের লোকজনের পাওয়ার কথা। এদেশে দরিদ্র্যের অভাব নেই, যে টাকা দিয়েছে তার আত্মীয় কেউ দরিদ্র্য নেই তা বলা যাবেনা।
এভাবেই যাকাত ফান্ড খুলে দেশ বিদেশ থেকে তার যে টাকা আয় হত, টিভি চ্যনেল চালিয়ে যে লাভ হত তার ব্যয়ের হিসেব আজ অবধি কেউ জানেনা। এমন একটা লোকের কাছ থেকে আমার মত ধর্ম বিমুখ লোক উপকার পেয়েছে বটে, সেতা খুব বেশি এগোয় নি। ভারত সরকার তাকে নিষিদ্ধ করেছে। ইদানীং তার মুখে নরেদ্র মোদির খুব সুনাম শোনা যাচ্ছে। এটা তেল বাজি কিনা কে জানে?
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৬ রাত ৯:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

