somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি বছর পর

১২ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সেদিন সূর্য দেয়নি প্রখর রোদ। শীত আসি আসি করছে। বন্ধুর জন্য পরাণ উন্মুখ। ঢিপঢিপ করছে বুক। বন্ধু তুমি কখন আসবে? সখা হে আসবে কখন? বুকের ভেতর গুনগুন করছে... বন্ধু আসছে বহুদিন পরে !
মুখে তখন তার শ্রাবস্তীর কারুকার্য, অনাবিল সুখ যাকে বলে। সামনে অনন্ত সুখের প্রহর। কীভাবে উদযাপন হবে-এই ভাবনায় দিনমান বয়ে চলে...। এ এক অভূতপূর্ব ভাললাগার ক্ষণ! বন্ধু তুমি কেমন আছো ১২.১১.১২ এর পর?
এখন কি আর মনে পড়ে সেইসব দিনের সুখময় ক্ষণ?
তুমি বললে, আজ আমি হেরে গেলাম। ভেবেছিলাম কেউ আর আমায় ওইরকমভাবে চাইবে না। ভালবাসবে না। সত্যিই হেরে গেলাম...
বললাম, কখনো সখনো হেরে যাওয়াতেও আনন্দ! সব হারে কষ্ট হয় না।
তোমার টানা টানা দুচোখ দিয়ে মুক্তোদানার মত ক'ফোটা আনন্দাশ্রু ঝরে পড়ে। আমি শুষে নিলাম, নিতে হল। ওই জল মাটিতে পড়ার জন্য নয়।
হাত ধরতে দিলে অনায়াসে, ঘণ্টার পর ঘণ্টা মুখোমুখি। কী এত কথা জমা ছিল দুজনার। কী সেই কথা...?
আবদার কললাম, ঘুম আসছে না... একটা গান শোনাও। কোনভাবেই রাজি করা যাচ্ছে না। রাজি হচ্ছো না। অবশেষে তোমার আবারও হার হল। জিতলাম আমি-
তুমি শোনালে... বন্ধুর পথে বন্ধু হয়ে এলে...অগোচরে এলে, আমায় কাঁদালে...আমি চাই না সুখের বাসর...
বললাম আমিই তোমাকে প্রথম শিল্পী হিসেবে উদ্ঘাটন করছি-স্বীকার করলে তুমি।
সেই তো শুরু।
কলেজমাঠে নিভৃতে পার করি সময়। সোমেনাথের চটপটি, নূরুর পুরি, চুড়িপট্টির বিখ্যাত দুধচা, লালদিঘি পাড়ের সিঙাড়া, গজা, জিলেপি, আইসক্রিম, ছোলাভাজা...কত কী?
তোমার স্বপ্ন ছিল, আমি ছবি তুলি তোমার। টাকা জমিয়ে ক্যামেরাসেটসহ সেলফোন কিনে দিলে...
একপায়ে নূপুর তোমার অন্য পা খালি...বায়না তোমার পায়েল পরবে। কত পায়েল কিনেছো, পছন্দ হয়নি একটাও। শুধু আমারটাই তোমার সবসময়ের সঙ্গী হল?
বন্ধু একটি বছর পর। কত উথাল-পাথাল সময়! কত স্বপ্ন নিয়ে এগিয়ে যায় দিন।
সিনেমায় গেলে, আমাকে উৎসাহ দিলে ভরপুর।
সেদিন মেজাজটা খুব খিচে গেছিল জানো? আমি দু'ঘণ্টা ধরে বসে আছি, আর তুমি ভাইয়ের মোটরসাইকেলে দিব্বি চলে গেলে। রাগে মাথার চুল ছিড়তে শুরু করলাম শুনে।
তোমাকে কাঁদাব বলে রাস্তায় সেদিন দাড়াইনি; দূর থেকে লক্ষ্য রাখছি... তমি কী করো!
হঠাৎ বিষাদমাখা তোমার মুখখানি আমার খুবই ব্যাথিত করেছিল।
রাতে তুমি বললে, রাগ আমিও করতে জানি।
তোমার অনেক রাগ-আগে বিশ্বাস করিনি। কত বড় ভুল যে করেছি। সেইরাগ যে এতদূর গড়াবে-কে জানতো?
আজ একটি বছর পর, তোমাকে লেখা এ বার্তা কি পৌছাবে তোমার কাজলটানা চোখে? জানি না।
তুমি খুব শক্ত। তোমার নারকেলশক্ত ভেতরের সব?
জানতাম তুমি, আখের মতো। বাইরে শক্ত, কিন্তু ভেতরে সুমিষ্ট রস!
আজ একটি বছর পর কেবলই ভেসে ওঠে সেই সুখস্মৃতি। আমার ঘরে এসছিলে।
অভূতপূর্ব সেইক্ষণ গোটাজীবন ধরে বয়ে বেড়াব। বয়ে যে বেড়াতেই হবে।
তুমি কি ভুলে গেছ সেইদিনের মধুময় আলিঙ্গন, জীবনের সাথে জীবন, আত্মার সাথে আত্মার, রক্তের সাথে রক্তের বন্ধন?
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×