somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আঙুল কেঁপে কেঁপে ওঠে!

০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় লুবনা!
প্রাণের ভেতরে দোল খেয়ে যায় উতলা বাতাস!
অামি ভাবতেই পারছি না, তোমাকে দেবো পত্র, হৃদয়ের তন্ত্রীগুলো খুলে যাবে উচ্ছ্বাসে ভরবে ফের এই পোড়া মন!!
কেন যেন মনে হয়, তোমার পাশেই আছি সবসময়। তাইতো লিখতে মোটেও ইচ্ছে হয় না। চোখ দুটো মুদে গেলে সেখানে ভেসে ওঠে তোমার মুখায়ব। তোমার মায়াময় চোখখানি সর্বদা অনুসরণ করে আমায়।
জানটু, তোমাকে লিখতে চাই কিন্তু ভাষা হারিয়ে যায়। হাতের আঙুল কেঁপে কেঁপে ওঠে!
যখন শ্বাস বন্ধ হওয়ার উপক্রম, ভেসে ওঠে তোমার মুখখানি। আমি ফিরে আসি ফের ধরণীতে। যখনই বিষাদ জেঁকে বসে মনের ভেতরে; তোমার হাসিমুখ আর অভয় বাণী কানে বাজে অমৃতের মতো।
তুমি জানতে চেয়েছিলে, তোমার ভেতরে প্রশ্ন কিলবিল করছিল- চিঠিখানি আমার হস্তগত হবে কি না? তোমার লেখা মুক্তোদানাগুলো আমার নজরে আসবে কি না। তোমার সংশয় ছিল, চিঠিখানি আমার কবরের পাশে পড়ে থাকবে কি না। অথবা, আমার শিয়রে বসে কান্নার রোলে ভাসাবে শেষ চিঠির শব্দগুলো!
আমি সবসময়ই বলে আসছি, বিধাতা আমাদের পাশে আছে। তিনি জানেন- আমাদের ভালবাসা কত পবিত্র! এখানে লোভলালসার কোনো স্থান নেই। কেননা আমাদের কাছাকাছি আসা আগে থেকেই নির্ধারণ ছিল।
বহুদূরে রয়েছ, তবুও কখনও ভাবতে পারি না, আমার কাছে নেই তুমি। তোমার শরীরের গন্ধ আমাকে শরীরময়! আমি তোমার সুবাস পাই অহরহ।
আচ্ছা, আমরা কখনো কি সমুদ্রের ধারে যেতে পারবো? বিশ্বাস করি পারবো। দুজনে হাত ধরে মাখবো শেষবিকেলের লালাভ আলো; সমুদ্রের জলে ভেজাবো পা। আমার বুকে ফেলবে তোমার স্বস্তির নি:শ্বাস!
অবিশ্বাস করবে আমায়? না করো না। ভুল করতেই পারি, ভুল তোমারও হতে পারে। তবে দুজনার লক্ষ্য যদি এক হয়- এসব কিছুই না। আমি ভুল করেছি, অন্যায় করেছি তোমার সাথে। কিন্তু কখনো ভাবতে পারিনি অপরাধ করেছি। তবে, ভুল জায়গায় নৌকা বেঁধেছিলাম। এটি আমার মজ্জাগত। তুমি তো জানো, ভালবাসার কতখানি কাঙাল আমি; বিশ্বাস করে করে ঠকেছি বারবার। যাকে হৃদয়ের সবটুকু নির্যাস দিয়ে বাঁধার চেষ্টা করেছি, সেই হারিয়ে গেছে এই বিশ্বাস থেকে। তোমার ভেতরে সেই বিশ্বাসটুকু এখনও বিদ্যমান। তাই সব হারিয়ে তোমাতে ঠেকেছি আজ। তোমার ভেতরে কী যে অমূল্য ধন রয়েছে, আমি অনুভব করি প্রতিনিয়ত।
সোনাপাখি, তুমি বোঝো বলেই আমার জগৎটা আজ এতো সুন্দর প্রফুল্লময়। সৃষ্টিকর্তা তোমাতে আমাতে দিয়েছেন এক অপূর্ব রসায়ন; সেই কেমিস্ট্রিতে ভাসি দুজন। এই ভালবাসা অনাদি আর অনন্তকালের।

তোমারই ফালতু
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

×