ঃ স্বাধীনতার 36 বছর পর জাতি আজ একটি পরম সত্যকে নিরপেৰ ভাবে জানতে পারবে। এতোদিন বিভিন্ন দলীয় সরকার তাদের ইচ্ছামতো এই সত্য নিয়ে খেলেছে। কেউ নিজেদের পৰে জাতির পিতাকে টেনে নিয়ে রাজনীতি করেছে আর কেউ তার বিরোধীতা করাটাকেই রাজনীতি মনে করেছে। এখন একটি নিরপেৰ সরকার এই স্বীকৃতি দেওয়ায় কেউ আর এ নিয়ে দ্বিমত করতে পারবে না।
ঃ আমার তো মনে হয়, এইটা একটা স্টান্টবাজি, নিজেদেরকে বৈধতা দেওয়ার জন্য জাতির কোমল হৃদয়ে আবেগ জাগিয়ে তোলার চেষ্টা। নইলে, এরা কারা জাতির পিতাকে স্বীকৃদি দেওয়ার? বঙ্গবন্ধু জাতির পিতা, এইটা যেমন সত্য, তেমনই এর বিরোধিতা যারা করে তাগো রাজনীতির মূল পূঁজিই সেটা, তার মানে তারাও বঙ্গবন্ধুকে জাতির পিতা মাইন্যাই তার বিরোধিতার রাজনীতি করে। এ্যাখন রাজনীতিবিদগো চাইতে নিজেদেরকে শ্রেষ্ঠ প্রমাণ করনের লাইগ্যাই আজ 36 বছর পর তাগো জাতির পিতার প্রতি প্রেম উথলাইয়া উঠছে। নইলে তারে খুনও তো করছে এ্যারাই। গাছের গোড়া কাইটা এ্যাখন আইছে পানি ঢালতে, তাতেও কি গাছটা বাঁচবো?
ঃ এতো বছর পর বিটিভিও আজ সত্য কথা বলছে, প্রচার করছে বঙ্গবন্ধুর বরাত দিয়ে জিয়াউর রহমানের ভাষণ। তারিখটিও সঠিক বলা হয়েছে, 26শে মার্চ নয়, 27শে মার্চ 1971। আওয়ামী লীগের আমলেও যখন এই প্রচার করা হয়েছে তখন বলা হয়েছে যে, আওয়ামী লীগ মিথ্যাচার করেছে, জেনারেল জিয়াকে খাঁটো করার চেষ্টা চালাচ্ছে _ তাহলে এখন সেনা শাসনামলে যখন এসব কথা বলা হচ্ছে, তখন বাঙালি সাধুবাদ জানাচ্ছে সত্য প্রকাশের জন্য। আসলে বাঙালি হচ্ছে, শক্তের ভক্ত নরমের জম, যত্তোসব ভণ্ডামি।
ঃ আপনি যাই-ই বলেন, দেশটা কিন্তু সঠিক ভাবেই এগোচ্ছে। কামাল আতাতুর্ক যেমন একটি সেকু্যলার আর্মি দিয়ে তুরস্ককে আজকের উন্নত অবস্থানে এনেছে তেমনই বাংলাদেশের আতাতুর্ক হিসেবে আমরা মঈন ইউ আহমেদকে পেলে খারাপ হয় না। তিনি বঙ্গবন্ধুকে জাতির পিতা ঘোষণা করার সঙ্গে সঙ্গে যদি বঙ্গবন্ধুর বাহাত্তরের সেকু্যলার সংবিধানটিরও পুনপ্রবর্তন ঘটান তাহলে বাঙালির ইতিহাস তাকে ভুলবে না, মাথায় করে নাচবে। কি বলেন?
ঃ কি জানি, লঙ্কায় গেলেই রাবণ হয় সবাই। এক অবসরপ্রাপ্ত জেনারেল বলছেন 35 বছর পর যুদ্ধাপরাধীদের নিয়ে ঘাটাঘাটি না করতে আর এক সেনা প্রধান বলছেন, জাতির পিতাকে স্বীকৃতি দেওয়ার ব্যর্থতার কথা। কারটা সত্য আর কে যে মিথ্যে, কে বলবে। তবে একটা কথা, যদি সেনা প্রধানের সদিচ্ছা থাকে তাহলে কিন্তু তিনি ইচ্ছা করলে সেনা বাহিনীকে দেশের দুই দুইজন নির্বাচিত রাষ্ট্র প্রধানকে হত্যার দায় থেকে মুক্ত করতে পারেন। আমার তো মনে হয়, এই দায়মুক্তি না ঘটলে দেশের মানুষ সেনা বাহিনীকে বিশ্বাস করতে পারবে না। কামাল আতাতুর্কের সেনা বাহিনীর সঙ্গে তুলনা টানতে হলে বর্তমান সেনা প্রধানকে আরও অনেক পথ হাঁটতে হবে।
ঃ এই যে আপা, দেওয়ালেরও কান আছে। আপনি এইভাবে সেনা বাহিনীরে খুনী হিসেবে চিহ্নিত করতাছেন, খবর আছে আপনার!!
ঃ ওহ্, দেশে তো এখনও জরম্নরী অবস্থা, ভুলেই গিয়েছিলাম।
আলাপটা বেশ জমে উঠেছিল, কেটে গেলো সুর। আবার কাজ, আবার মাথাব্যাথা. . . .
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০০৭ দুপুর ১২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


