somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Hollywood Horror movie এর আলোকে ভূত থেকে বাচবার 7 টি অব্যর্থ উপায়

০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১. যত বর মাতবরই হন না কেন, এখানে মাতবরি থেকে শতহস্ত দূরে থাকবেন। কারন ইংলিশ হরর মুভিতে সব চেয়ে বড় মাতবরটাই প্রথমে মারা যায়।
২. কৌতূহলে বিড়াল মরে। মাঝরাতে বেসমেন্টে খুটখাট আওয়াজ হতেই পারে। আপনার কোন দরকার আছে সেটা তখনি দেখতে যাওয়ার? পরদিন সকালে যাবেন।
৩. কোন অন্ধকার জায়গায় যদি যেতেই হয় অবশ্যই সাথে করে এক্সট্রা টর্চ এবং টর্চের ব্যাটারি নিয়ে যাবেন। কারন ব্র্যান্ড নিউ টর্চ থাকলেও সব চেয়ে প্রয়োজনের মুহূর্তে ওই টর্চ নষ্ট হতে বাধ্য।
৪. কোন বাড়িতে ভৌতিক উপদ্রব শুরু হওয়া মাত্র বাক্স পেটারা গুছিয়ে "চাচা আপন প্রান বাঁচা" নীতি গ্রহন করে ঘরের ছেলে ঘরে ফিরে যান। আজ পর্যন্ত একটা হরর মুভিতেও এই জিনিসটা আমি দেখলাম না। কোন বাড়িতে ভুত ওদের সামনে এসে ওদের গিলে ফেলতে চাইলেও তারা পারলে বাসার খুঁটি কামড়ে বসে থাকে।
৫. মনে রাখবেন, যখন ভুত আপনাদের তাড়া করবে, তখন আপনার কোন না কোন ফ্রেন্ড অবশ্যই কোন গাছের ডালে আছাড় খেয়ে পড়ে যাবে। তাকে উদ্ধারের কথা ভুলেও মাথায় আনবেন না।
৬. আপনারা সামার ভ্যাকেশনে কয়েকজন ফ্রেন্ড মিলে কোথাও ঘুরতে গেছেন। পৌঁছে রাতের বেলায় সবাই মিলে ক্যাম্পফায়ার করলেন। ওই সময়ে আগুনের পাশে বসে আপনার কোন ফ্রেন্ড যদি ওই জায়গায় সম্পর্কে একটাও ভৌতিক ঘটনা বলে সাথে সাথে তা বিশ্বাস করতে হবে এবং ওই দণ্ডেই ওই স্থান ছেড়ে পলায়ন করতে হবে।
৭. কোন অন্ধকার জায়গায় আছেন। আপনার কোন ফ্রেন্ড আপনাকে ডাকছে। কিন্তু সে সামনে আসছে না। আপনি যখনি তার নাম ধরে ডাকছেন তখনি সে "i am here", "come closer" ইত্যাদি বলে সাড়া দিচ্ছে। বুঝে নিন, একটা বিরাট ঘাপলার মধ্যে পড়েছেন। বন্ধুত্বের পিণ্ডি চটকে উল্টা দিকে ম্যারাথন দৌড় লাগান।
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

চেয়ে চেয়ে দেখুন

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১:৩১


আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ; স্বাভাবিকভাবেই তারা অনলাইনে কার্যক্রম চালানোর চেষ্টা করছে। মাঝেমধ্যে ঝটিকা মিছিল করে তাদের উপস্থিতি জানান দিচ্ছে।

রাজনীতিতে সক্রিয় বিএনপি ও জামায়াত-এনসিপি গং। বিএনপি ও জামায়াত আগে জোটবদ্ধ... ...বাকিটুকু পড়ুন

আমি দিতে এসেছি শ্রাবণের গান

লিখেছেন রাজীব নুর, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ২:০৫



'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন

×