এপ্রোনের আকাশে উড়ে যায় পাখিমন
আবাদ করতে তপস্যার ভূমিতে: বীজ মুখে পুরে
নিড়ানী হাতে নাহার খেটে চলে জনমভর।
নদীর পলি, গোবর মাটি সব—দরকারি
হাত একটা অর্ব্যথ স্টেথস্কোপ: তুলে বোবামাটির ভাষা
– মেপে কেটে
বত্রিশটা পাথর বের করার মত সফলতা
চোখে দেখলে না!
হাঁস পুকুর থেকে উঠে আসছে পাটিপাতা ভেঙে
চৈ চৈ উঠোন
গবাদির রব: যাঁতি থেকে বের হয়ে আসা কতক দানা
খুটিয়ে খুটিয়ে বিপন্ন ক্ষেত্র থেকে
অবশেষে ছাই হয়ে যায়: এপ্রোনের আকাশ
আকাশ নয়
মাটিতে চোখ রেখে পার করে: অতৃপ্ত জার্নাল ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

