আবার সুবোধ দত্তের বাড়ি
২০ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এক থালা ভাত,একবাটি ডাল,ডিমভাজা আর সবজি।একবার নেমতন্ন পেয়েছিলাম।তিনি মাধ্যমিকের শিক্ষক ছিলেন। স্কুলে যাওয়ার আগে আমাদের বাড়ি হয়ে স্কুলে যেতেন।পড়াতেন আমার বড়ভাইবোনদের। মা’র সাথে ছিল খুব সখ্যতা।পড়ানোর আগে ও মাকে যেতে দেখেছি তাদের বাড়ি।পূজাতে আর উৎসবে নানা ভোজআয়োজনের আদানপ্রদান চলত।মা’কে দেখেছি পাটিগাছ কেটে কত পরিশ্রম করে শীতল পাটি বানাত নিজের জন্য সেখান থেকে বেচে বেচে পাটি দিতে দেখেছি সুবোধ বাবুকে।অত্যন্ত স্নেহপরায়ণ ছিলেন।এমন পারিবারিক বন্ধনে বড় হয়েছি।আজ যখন দেশের ভেতর সংখ্যালঘু বিশেষণে এ ঘর –ওঘর ভাঙে, মন্দির ভাঙে, মূর্তি ভাঙে,জায়গা জমি দখল করে সত্যিই বেদনাহত হই।বড় কষ্ট হয়। মন্দিরের ছাদে থ্রিনট থ্রি বা সদ্য চকচকে চাইনিজ রাইফেল বা কাশালনিকভ হাতে পাহারা দেয় বাহিনী।মাঝে মাঝে মনে হয় সুবোধ বাবু বেচে থাকলে বলতেন, তোদের মনে এই ছিল!! মানুষ যখন বড় নিঃস্ব হয়,একা মনে করে অনেক সময় অবচেতনে চেনামানুষকেও অচেনা মনে করে।সুবোধ বাবু, চেনা মানুষের মতই তোমার কাছে এখনো আছি।কখনো ভুল বকো না অচেনা মনে করে।হয়ত আবার নেমতন্নর জন্য অপেক্ষা করছি আরেকবার তোমার বাড়ি যাওয়ার জন্য।সুবোধ বাবুদের আর বাড়ি নেই।কারা যেন সেখানে বসত ঘর করেছে।নিয়ম মেনে!নিয়ম এভাবে যারা বানায় তারা বড় নিয়তি।নিয়তির অপেক্ষায় থাকে হয়ত আরেক নিয়তি।এই দুনিয়ায় সবই অস্থাবর,মালিকানা দাবি করেও পার পাবেনা।সুবোধ বাবুর ধূতিটা মাঝে মাঝে হাতে তুলে দেখি।তিনি কত কাছের ।এখনো আগের মত।স্কুলে যাওয়ার আগে বড়দের পড়াতে আসছে !!
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২
বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?
প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন
কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ
প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০
মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন