”কচুর ডগায় আত্মহত্যা করতে কেন বলে”
প্রেমিকারা এমনি ওরা বড়জোড় কচু,কাকতাড়ুয়া নিয়ে পড়ে থাকে
প্রেমিকারা রমণী হলে ভাষাও পাল্টে যায়
সিলিং দেখায়!দেখায় দড়ির মত বেণি!
গলায় পড়াতে ফাঁস
ওড়না তখন কোমরে বন্দি!
কলোনীর ছেলেরা ”দাঁড়কাক” বলে ডাকত
নির্জন রাস্তায় ঘূর্ণিঝড় নেমে আসত মুহূর্তে
ফুটবল মেরে একবার বদা ফাটায়ে দিছিল এক ছেলের
সে থেকে ছেলেডা ওর গৃহস্বামী
কর্তা হবার নেশা ওর লুট হয়েছে যুগের ও আগে
দাঁড়কাক আজকাল শহরে দেখা যায় না : দাদা
: হালারপুত এখনো মস্করা কর!
একদিন রিদমে লি’র সিনেমা দেখেছিলাম
উনার হাত ধরে,
এক টিকেটে দুই ছবিও বাদ যায়নি
সেসব আজ আয়ু পেরুনোর কথা
দাদা: তোমার জন্য প্রেমিকারা আজও বেঁচে আছে
কলোনীর মাঠে ।।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

