চোখ আছে বলে খেলা উপভোগ্য: খেলা
যে কেউ হতে পারে খেলোয়াড়।
মানুষ জেগে ও খেলে ঘুমে ও খেলে
খেলার ভেতর কতরকম খেলা আছে
খেলছি কোন এক জানা খেলা
মনে হয় খেলছি না
কেউ যেন খেলার ভেতরে কোপাচ্ছে
পোকা
মানুষ
কে?
খেলোয়াড়ের নাম জানা নেই বা
খেলছি নাম না জানা খেলা
মনে হয়,মনে মনে মনখেলা খেলছি
অবিশ্বাস্য ছন্দে
ঢাকের মত শব্দ করে
লেফট রাইট
গ্লোব-জুড়ে ।।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৬ সকাল ১০:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

