এক.
আধখানা জীবন //
বিধবা করুণ হয়
সারাটা জীবন তার কাছে -- রুক্ষ,শীর্তাত
স্তন থেকে দুধ চুষতে থাকে শিশু
নগ্নদেহী বিধবা শিশুর মতন
এইতো চেনাজানা
শিরীষবৃক্ষ
বিধবা ঝরে পড়ে পাতার মতন!
দূর ছিন্ন মেঘের অন্তরাল--
আধখানি জীবন,
কিছু দ্রোহ কিছু পতন কিছু মিষ্টান্ন
পুং দৃষ্টি !
বিধবা চক্রাকার
যন্ত্রণার শান্তি বিধবা সিঙ্গেল মাদার।
দুই.
প্রতিদিন মরে যাওয়া ভাল //
এক আকাশ কষ্ট
পেড়ে দাও
এক নদী কষ্ট
পেড়ে দাও
ফেলে যাওয়া পাখিদের বিরহ দাও
ঠোঁটের উষ্ঞতা
তীব্র হর্ষের—
বেদনা দাও
কষ্ট বিরহ বেদনাশেষে
প্রতিদিন মরি আমি
সবাই বলে বেঁচে আছি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

