এইরকম একটা দিনে কি করে থাকি
লাল বনাম সবুজ
কাঠবেলি-শাদা ফুটে আছে।
চেম্বারের উপরে পেটমোটা মেঘ
জননী ভাষায় ডাকে।
এইরকম একটা দিনে কি করে থাকি
নিজেই নিজেরে দেশের মতোন ভালবাসি।
মাছির মতোন ঘুরঘুর করছে চৌরাস্তা
চৈত্রের রৌদ্রগ্হবরে স্ফুর্ত বিস্ফোরণ
কে কারে কবে-?
অর্গান ভাইঙ্গা গেলে রঙের ব্যবসা নাই
আস্তাবল ছেড়ে লাগামহীন পথের নেশা-
ফ্যালফ্যালিয়ে নগরপথিক ক্যামনে কিরম
ডালে হাওয়া নাই
পাখি নাই
পাতা নাই
এক ঝাঁক বিপন্ন দিন মনে করে-এই
উজ্জ্বল প্রস্ফুটিত দিশা।
(২৬ র্মাচ ২০১৮ইং)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

