হাতে এসিড ঢেলে হাত মুঠি ক'রে দেখি
কঙ্কালসার এক খাঁচা আটকে ধ'রে রাখতে চায় সব কিছু
ফাঁক গ'লে পড়ে যাচ্ছে রক্ত, মাংস, পচে যাওয়া নাড়ি
আর মুঠো খুলে দেখি, হাড়ের ভাজে ভাজে ভালবাসা
নগ্ন শুয়ে আছে,
হাড়গুলোকে অদৃশ্য করার কিছু কি নাই??
আগুন খুঁজি, আগুনগুলো সব ঘাস হ'য়ে গেছে,
ঘাস পুড়িয়ে আগুন জ্বালাই, আগুনগুলো ও বিশ্বাস হারিয়েছে
আমি আজ শ্বশানে যাব..............

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


