somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ ট্রিবিউট টু দি গ্রেট কাজীদা এন্ড হুমায়ন আহমেদ

১৯ শে জুলাই, ২০১৬ রাত ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাঠ্যবই কখনোই আমার কাছে আনন্দদায়ক কিছু ছিল না। বই পড়ে যে আনন্দ পাওয়া যায় সেটা অনুভব করেছিলাম সেবা প্রকাশনী আর হুমায়ুন আহমেদের হাত ধরে। বোধহয় আমার মত বহু ছেলেমেয়ের "চাইল্ডহুড হিরো" এদের সৃষ্ট চরিত্রগুলো। আমাদের ছোটবেলা আনন্দময় করার অন্যতম কারিগর প্রিয় কাজী আনোয়ার হোসেন আর হুমায়ুন আহমেদ।

কাজী আনোয়ার হোসেন উপহার দিয়েছেন প্রিয় মাসুদ রানাকে। তার হাত ধরেই রকিব হাসানের সৃষ্টি তিন গোয়েন্দার অমর চরিত্রগুলো। কিশোর পাশা, মুসা আমান, রবিন মিলফোর্ড এবং জিনা পারকার । কিশোর হওয়ার স্বপ্নে কত কিশোর কাটিয়ে দিয়েছে তাদের কিশোরবেলা। এইসব কিছু এসেছে সেবা প্রকাশনীর হাত ধরে যা কাজী আনোয়ার হোসেনের সৃষ্টি।
পাঠ্যবইয়ের ভেতরে লুকিয়ে তিন গোয়েন্দা, মাসুদ রানা, কিশোর হরর, রহস্য পত্রিকার পেপারব্যাক বইগুলো পড়ার রোমাঞ্চটাই ছিল অন্যরকম। বইয়ের কাহিনীতে মনোযোগ দেওয়ার সাথে আশেপাশের পরিস্থিতির দিকেও খেয়াল রাখতে হত। বাবার হাতে বা স্কুলের স্যারের হাতে ধরা খেলে যে পিটুনী বা কানমলা থেকে নিস্তার নেই। স্কুলে ক্লাসের মধ্যে এগুলো পড়ার জন্য কত যে কানমলা আর বেতের বাড়ি খেয়েছি হিসাব নেই।

হুমায়ুন আহমেদকে নিয়ে বলার কিছু নেই। বাংলা একাডেমির বইমেলাটা জনপ্রিয় হয়েছে তার বইয়ের হাত ধরেই। তার সৃষ্টি হিমু, মিসির আলী, রুপা চরিত্রগুলো কত কিশোর-যুবকের স্বপ্নের মধ্যে এসেছে তা গুণে বলা যাবে না। এই লোক ছিলেন সর্ববিশারদ। সাহিত্য, সিনেমা সবদিকেই সমান পারদর্শী। ভাবা যায়, তার সৃষ্ট নাটকের চরিত্রের ফাঁশি ঠেকানোর জন্যে জনগণ বাস্তবে রাস্তায় বিক্ষোভ মিছিল করেছিল ! একজন নির্মাতা বা সাহিত্যিকের সার্থকতা তো এখানেই যে তাদের সৃষ্টিকর্মগুলো বাস্তব হয়ে উঠবে। তারা বেঁচে থাকবেন তাদের সৃষ্ট চরিত্রগুলোর মাঝে।

কি অদ্ভুত ব্যাপার। আজকের দিনটাও তাদেরকে মনে রাখার জন্য একই সূত্রে গাঁথা। ১৯ শে জুলাই একজনের জন্ম আর একজনের মৃত্যুদিবস!

শুভ জন্মদিন কাজীদা! মহানায়ক হয়ে আরো অনেকদিন বেঁচে থাকুন।

যেখানেই থাকুক ভালো থাকুক গল্পের জাদুকর!


আমাদেরকে বই পড়া শেখানোর জন্য ধন্যবাদ দুজনকেই!
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১৬ রাত ১:২৬
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×