somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রিও অলিম্পিকের উদ্বোধনীতে মশাল বহনের সম্মান পাচ্ছেন প্রফেসর ইউনূস

০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দ্য গ্রেটেস্ট ইভেন্ট অন আর্থ বা খেলাধূলার সবচেয়ে বড় প্রতিযোগিতা অলিম্পিকের অন্যতম সম্মানসূচক উদ্বোধনী কাজ মশাল প্রজ্বলন। যেই দেশে অলিম্পিক হয় সেই দেশের বিখ্যাত কোন ক্রীড়াবিদ বা সম্মানিত ব্যক্তিত্বকে দিয়ে এই মশাল জ্বালানো হয়। ইউনূস সেন্টার এর দেওয়া এই তথ্য সত্য হলে বাংলাদেশ এবং ডঃ ইউনুসের নাম আরো একবার বড় হতে যাচ্ছে।



বাংলা ট্রিবিউনে প্রকাশিত সংবাদঃ

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখ কর্তৃক শান্তিতে নোবেল জয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ব্রাজিলের রিও-তে অনুষ্ঠেয় ২০১৬ সালের অলিম্পিক গেম্সে অলিম্পিক মশাল বহনের সম্মান দেওয়া হচ্ছে।

রিও ২০১৬ অলিম্পিকের প্রেরণা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার মিশনে প্রফেসর ইউনূসের অংশগ্রহণ চায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।

ইউনূস সেন্টার সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, অলিম্পিক গেমসের জন্মস্থল গ্রিসের অলিম্পিয়া নগরীতে গত ২১ এপ্রিল ঐতিহ্যবাহী অলিম্পিক মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে রিও অলিম্পিক মশালের যাত্রা শুরু হয়। ব্রাজিলে অলিম্পিক মশাল যাত্রা শুরু হয় ৩ মে সে দেশের রাজধানী ব্রাজিলিয়া থেকে। সারাদেশ পরিভ্রমণের পর রিও ২০১৬ অলিম্পিকের মশাল যাত্রা শেষ হবে ৫ আগস্ট ২০১৬ মারাকানা স্টেডিয়ামে অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে। প্রফেসর ইউনূস ৪ আগস্ট রিও-তে অলিম্পিক মশাল যাত্রার শেষপর্বে মশাল বহন করবেন।

ইউনূস সেন্টারের তথ্য অনুযায়ী, প্রফেসর ইউনূস ৪ আগস্ট রিও-তে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভায় ভাষণও দেবেন। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত জাতীয় অলিম্পিক কমিটির প্রতিনিধিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। প্রফেসর ইউনূস অ্যাথলেটিকস, সামাজিক ব্যবসা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ অর্জনে পৃথিবীর নতুন কল্পচিত্র নিয়ে বক্তব্য রাখবেন।

একবারে তৃণমূল থেকে বিশ্বব্যাপী পর্যায়ে অ্যাথলেটিকস এবং স্পোর্টস জগতের মধ্যে একটি সামাজিক মাত্রা সংযোজন করার উদ্দেশ্যে প্রফেসর ইউনূস ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি একযোগে কাজ করে যাবেন। সামাজিক ব্যবসা সৃষ্টির মাধ্যমে পৃথিবীব্যাপী মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সব অনুষ্ঠান, ভেন্যু ও সংগঠন যেন উদ্যোগ নেয়, এ ব্যাপারে তারা কাজ করবেন।

অলিম্পিক গেমসের শুরু খ্রিস্টপূর্ব ৭৭৬ সালে গ্রিসের অলিম্পিয়াতে। খ্রিস্টপূর্ব ৭৭৬ সাল থেকে ৩৯৩ খ্রিস্টাব্দ পর্যন্ত এই গেমস প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হয়। প্রাচীন অলিম্পিক গেমস ১১৭০ বছর স্থায়ী হয়। আধুনিক গ্রীষ্মকালীণ অলিম্পিক প্রথম চালু হয় ২৪ মার্চ ১৮৯৬ রবিবার গ্রিসের এথেন্সে। অলিম্পিক মশাল বহনের প্রথা চালু হয়, ১৯৩৬ সালে জার্মানির বার্লিনে অনুষ্ঠিত গ্রীষ্মকালীণ অলিম্পিকে। রিও অলিম্পিক হবে আধুনিক অলিম্পিক গেম্সের ৩১তম অনুষ্ঠান, যেখানে ৪২টি বিভিন্ন ধরনের খেলাধুলার ওপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
নিউজ লিংক
আচ্ছা, ছবিটা তোলা হয়েছে জানুয়ারিতে। আর ডঃ ইউনুসের ব্রাজিল যাত্রা ২ আগস্ট। যখন ব্যাপারটা ঠিক হয়েছে তখনইতো ইউনুস এটাকে ফলাও করে প্রচার করতে পারতেন। কিন্তু তিনি দেশ ছাড়ার পরে প্রেস রিলিজ দিয়ে সামান্য একটা বিবৃতির মতো দিলেন। আহা! এটাই আসলে প্রকৃত বিনয়ী এবং প্রচারবিমুখ লোকের নিদর্শন। আমরা অতি চেতনাবাজরা যতই উনাকে নিচে নামাতে চাই না কেন উনার অবস্থান এসবের উর্ধে।
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১১:৪০
১৫টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×