তুমি কেনু বুঝো না কাকা, তুমারে ছাড়া ব্রাজিল মিডফিল্ড ফাঁকা!!!
২১ শে জুন, ২০১০ রাত ২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ব্রাজিলের খেলা আজ ভালুই লাগতেছিলো। কাকা পুত্তুম আর তৃতীয় দুইটা গোল বানাইয়া দিলো। আর তারপরেই যেন ব্রাজিলের উপর ঠাডা পড়ল। এলানো ল্যাং খাইয়া এলাইয়ে পড়ল। বন্ধুরে এইরাম শুইয়া পড়া দেইখ্যা কাকা মনে হয় মাথা ঠান্ডা রাখবার পারে নাই। প্রথম কার্ডটা খাইসে বিনা কারণে, কি দরকার ছিলো থাবড়া দিয়া বলডা নিতে যাওয়ার?!?! আর শেষের কার্ডটা নিয়া মনে হয় কেউ আপত্তি করবার পারবে না। সে আসলেই কনুই মারসিলো।
আইজ কাকার খেলা দেইখ্যা মনে হইতেছিলো সে একটু একটু ফর্মে ফেরত আসতেছে। এইরাম সময়ে লালকার্ড খাইয়া মাঠ ছাইড়া তার নিজেরও ক্ষতি, দলেরও ক্ষতি আর আমরা যারা ভালো খেলা দেখনের লাইগা বইসা থাকি তাদেরও মনে কষ্ট। এরপরের ম্যাচগুলাতে তো ব্রাজিল আরো খোলসের ভিতরে ঢুইক্যা পড়ব। ব্রাজিল টিমে কাকার রিপ্লেসমেন্ট কিডা? কাকা কি খেলনের সুযোগ পাইব এই বিশ্বকাপে? কাকারে ছাড়া ২য় রাউন্ডে বাইচান্স স্পেনের সামনে পড়লে ব্রাজিলের তো খবর হইয়া যাইব!!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন