somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন মুর্খের কৌতুকবোধ: (সংশোধিত রিপোষ্ট)

০৩ রা জুন, ২০১১ রাত ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

*** আমাদের চা দোকান্দার আক্কাস ভাই। তার দোকানে আড্ডা আর চা খাওয়া আমাদের নিত্য দিনের অভ্যাস। এখন থেকে প্রায় তিন ঘন্টা আগে তার দোকানে বসে আলোচনা হচ্ছে এলাকার চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে: একজন যিনি গত প্রায় বিশ বছর আগেও এক পিরিয়ডের জন্য চেয়ারম্যান ছিলেন। এবার ও তিনি প্রার্থী। কিন্তু সকলের আলোচনা থামিয়ে তিনি বলতে থাকেন। গতবার (বিশ বছর আগে) তিনি যখন বিজয়ী হন তখনকার সময়ের ঘটনা: ভোট গননা চলছে- চেয়ারম্যান সাহেব ভোট গননার মাঝেই নিশ্চিত হয়ে যান তিনি ফেল করেছেন। ফলে মন খারাপ করে বাড়িতে গিয়ে বসে থাকেন। কিন্তু সারাদিনের দোড়াদৌড়ির কোন এক ফাঁকে তার পায়জামাটা নিচের অংশে যায় ছিড়ে। সেটা তিনি খেয়াল করতে পারেন নাই। হঠাত তার সমর্থকেরা চিৎকার করে বাড়িতে এসেই চেয়ারম্যান সাহেবক ধরাধরি করি কাঁধে তুলে নাচানাচি শুরু করেন। অর্থাৎ তিনি বিজয়ী হয়েছেন। কিন্তু নাচানাচিতে কারো খেয়াল নেই চেয়ারম্যান সাহেবের পায়জামা নিচের অংশে ছেঁড়া। ফলে যা বের হবার তা বেরিয়ে গেছে। হঠাত তার অন্য এক সমর্থক চিৎকার করে বলে উঠে- আরে তাড়াতাড়ি নামা- দেখ নিচের চেয়ারম্যান বাইর হইয়া পড়ছে।

নিচের অংশ পূর্বের পোষ্টের কপি পেষ্ট।
সেই আক্কাস ভাই- যিনি দু বছর আগেও একজন অন্ধ আওয়ামী সমর্থক ছিলেন। কিন্তু বর্তমান সরকারের কার্যক্রমে তিনি মনে হয় তেমন একটা সন্তুষ্ট না। যা.. তার কথা বার্তায় ধরা পড়ে।

০১.
আজ (২৪ মার্চ-২০১১) সকাল ১০/১১ টার দিকে মানব জমিন পত্রিকাটি হাতে নিয়ে পড়ছি। চোখ আটকে গেল একটা জায়গায়- আমি খবরের হেডিংটা জোড়ে উচ্চারণ করে পড়লাম "কোরআন সুন্নাহ্ বিরোধী কোন আইন প্রণয়ন করা হবেনা- প্রধানমন্ত্রী।

অপর একজন পাশ থেকে বলে উঠল- তাহলে কদিন আগেই যে শুনলাম মেয়েরা পিতার সম্পত্তিতে সমান ভাগ পাবে বলে আইন হচ্ছে- ওটা কি?
আক্কাস ভাই কথা কেড়ে নিলো- ওটা তো কোরান বিরোধী আইন না-ওটা মৌলভী বিরোধী আইন। (দু;খিত রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে আসলাম)

০২.
ডঃ ইউনুস নোবেল প্রাইজ পেয়েছে-রাজনৈতিক দল গঠনের প্রকৃয়া চলছে। টিভিতে খবর দেখে একজন অশিক্ষিত লোক প্রশ্ন করে "নোবেল জিনিসটা কি? আক্কাস ভাই মুখের কথা কেড়ে নিয়ে জবাব দেয়- এটা বুঝলেন না.... ওটা হলো "নো-বেইল" অর্থাত যার কোন বেইল নাই।

০৩.
তার দোকানে সব সময় গরুর পাইকার লোকেরা চা খায় আর আড্ডা দেয়। একদিন তার দোকানে বসে আছি-পেছনের অংশে সেইসব লোকেরা টাকা পয়সার লেনদেন নিয়ে জোড়ে জোড়ে কথা বলছে।
তিনি আমাদের কাছে এসে বললেন "এইসব আবুল খায়ের গ্রোপের লোকের যন্ত্রনায় আমার ব্যবসাটায় আর শান্তি পাইলাম না"।
আমি আমার সাথের একজনকে প্রশ্ন করি "আবুল খায়ের গ্রোপ" জিনিসটা কি? তিনি জবাব দেন আপনি কি শিক্ষিত হইলেন বুঝলাম না- আবুল খায়ের গ্রোপের গরু মাকা ঢেউটিন-...... বাকীটুকু আস্তে আস্তে করে বলেন "গরুর পাইকার"।
আমরা আর হাসি থামিয়ে রাখতে পারলাম না। (অনেকক্ষন চলল সেই হাসির অনুসঙ্গ)

০৪.
জাকির হোসেন নামের একজন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা। সম্পতি ডেসটিনিতে জয়েন করেছেন। তিনি খুব জোড়ে জোড়ে কথা বলেন। তিনি যেটা বুঝেন আর বুঝাতে চান তার কথা প্রতিষ্ঠা করার জন্য শেষে মহা হট্টগোল বাধিয়ে হলেও নিজের জিত নিবেন। এইসব কারনে আমরা সযন্তে তাকে এড়িয়ে চলার চেষ্টা করি। একদিন দেখলাম লোকটি আসছে। দুর থেকে তাকে দেখেই আক্কাস ভাই বললেন "এই এসে গেছে দেট্টনী (দড়টনী)। আমি বিষয়টা না বুঝে প্রশ্ন করি- দেড়টনি জিনিসটা কি?
তিনি বিরক্তি সহকারে জবাব দেন- ডিসটিনি...জাকির...।
তার কথা শুনে তাৎক্ষনিক হাসিতে আমার চায়ের কাপে চুমুক দেওয়া চা-টা আর গিলতে পারলাম না।
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×