বেঁচে থাকা...
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৬ ভোর ৬:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার মাঝে মাঝে মনে হয়- যদি পদ্মা, মেঘনা, যমুনা, শীতলক্ষা'র মত কোনো একটি নদি হতাম কতই না সুখী হতাম। আমার কোনো অদৃশ্য বাঁধন থাকতো না। থাকতোনা কোনো পিছুটান। হাজার হৃদয় ভেঙ্গে দিতে, গুড়িয়ে দিতে, মাড়িয়ে যেতে আমার কোনো কষ্টই হতো না। হাজার অপূর্ণ্যতা কাঁধে কাঁধ মিলিয়ে হয়তো তলানীতে জমা পড়তো। হয়তো কোনো একদিন এই দানা দানা অপূণর্্যতা পলি মাটিকে সঙ্গী করে আমার উপর বসত করতো। তখন হৃদয় ভাঙ্গা-গড়ার খেলায় মন দেয়া ছাড়া আমার কিইবা করার থাকতো। কারন আমি নদি; তেলাপোকা নামক নিম্নস্তরের মানুষ নই।
জীবনটাই একটা নদি অথবা তার উপর পলি মাটি দিয়ে গড়া নিঝুম দ্বীপ... দুঃস্বপ্নের মাঝে সাধারন স্বপ্ন দেখা... জীবনটা এমনই। এখানে কেউই হারতে চায়না। সবাই জিততে চায়। অথচ কেউই টিকে থাকেনা... কেউই ভালোবাসে না... কেউই কথা রাখেনা... জীবনটাতো এমনই...।
...অতঃপর মাঝে মাঝে নচিকেতা গেয়ে চলে- কেন বেঁচে আছি? সাধারন কথা- সাধারণ প্রশ্ন। ভয়াবহ অনুভূতি হয় আমার মাঝে। শরীরের লোমগুলো সব এক সাথে দাঁড়িয়ে যায়। আসলে কেন বেঁচে আছি? নিজেকে ল্যাংটা থেকে থুড়থুড়ে বাচাল বুড্ডা পর্যন্ত অবলোকন করার জন্য? বাচ্চা কাচ্চাদের ওঁয়া... ওঁয়া ধ্বনী শোনার জন্য? ঘ্যান ঘ্যান করে বকে যাওয়া ভবিষ্যতের ঐ সাংঘাতিক মহিলার সাথে অসহ্য রাত্রিযাপন করার আশায়? কেন? কেন বেঁচে আছি?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯
যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!
জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন