জনাব হীরক লস্কর প্রথম ব্লগার হিসাবে 100তম লেখা পোষ্ট করেছেন। তারপর করেছেন আড্ডাবাজ। তারাই পুরো ব্লগ সাইটের বিতর্কিত, আলোচিত এবং মান সম্পন্ন ব্লগার- বিশেষ করে অপ বাক, হীরক লস্কর, আড্ডাবাজ, ওয়ালী এবং আরো কিছু ব্লগার। আমরা তাদের পোষ্ট নিয়ে অনেক তর্ক বিতর্ক করেছি। কারণ তাদের মন মানসিকতা, দৃষ্টিকোন অনেকের চেয়ে আলাদা। তর্ক বিতর্ক করে ফলাফল কি পেলাম কি পাইনি এই হিসাব করে লাভ নেই। তবে এটুকু বলতে পারবো অনেক কিছু জেনেছি এবং জেনে যাচ্ছি প্রতিনিয়ত। আমরা আশা করবো তারা এই ব্লগ সাইটের সাথে নিয়মিত থাকবেন। এটা ঠিক যে কিছু বিষয় নিয়ে তাদের সাথে আমার মতের মিল নেই, তবুও তাদের যে চিন্তাধারা, লেখার যে কোয়ালিটি, ভিন্ন চোখে দেখার যে ভঙ্গি এসব আমার ভালো লাগে। এজন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি।
লেখা শেষ করার আগে-
নিচে আমার কয়েকজন প্রিয় ব্লগারদের নাম দিলাম (ভুল ত্রুটি হলে মাপ চাইয়া নিয়েন!)
01। ----[ হিমু ]---- হিমু ভাইয়ের লেখা আমার খুব ভালো লাগে। তিনি আমার প্রিয় ব্লগার। আমাকে তেমন পাত্তা দেন না। তবুও তিনি আমার প্রিয়। রসিক টাইপ মানুষ। তার সবচেয়ে যে জিনিসটা আমার পছন্দ তা হচ্ছে- তিনি একজন স্পষ্টভাষী মানুষ। তার প্রোফাইলের লেখাগুলোও আমাকে আলোড়িত করে। ভালো মাপের লেখক হওয়া সত্ত্বেও কেবল পোষ্টিং এর কারনে তার নাম এখন আর তিরিশজনের সারিতে নেই। খারাপ লাগলো।
02। ----[ অপ বাক ]---- দেশ নিয়ে ভাবেন, তবে বেশি ভাবেন মানুষ নিয়ে। তার চিন্তাধারা অনেক বিসতৃত। অনেক কিছু জানেন তিনি। ভাই বিয়ে করলে কি মানুষের পেছনের চোখ জোড়া খুলে যায়? অপ বাক ভাইয়ের প্রোফাইলটাও দারুন। তবে তিনি মাঝে মাঝে একপেশে হয়ে যান। এতে কিছু যায় আসে না, তিনিতো তিনিই।
03। ----[ মুখফোড় ]---- তার চিন্তাধারাই ব্যতিক্রম। মাঝে মাঝে পালাবদল ঘটে। তবে তার লেখার ধরন আলাদা। আমার ভালো লাগে।
04। ----[ হীরক লস্কর ]---- আসলে তিনি আমার প্রিয় নন (উ...হা হা হা)। তবুও তিনি আমার প্রিয় তালিকায় ঢুকে গেছেন। কারণ তার আশেপাশে এমন কেউ নেই যে আমার প্রিয় ব্লগ লিষ্টে আসার যোগ্যতা রাখে। তার বেশ কিছু লেখা দারুন। বেশি পোষ্টিং এর কারনে তার লেখার মানহানী হচ্ছে। এটা চিরন্তন সত্য যে, তাড়াহুড়ায় কখনো কোনো ভালো লেখা বেরিয়ে আসে না।
05। ----[ শাহানা ]---- শাহানা আপা পোষ্টে খুব কম শব্দ ব্যবহার করেন। তিনিই এই ব্লগ সাইটের নারীদের মধ্যে একমাত্র নেত্রী যার লেখার মান ও ভাব উভয়ই আছে। অন্য নারীকুল তেমন দক্ষ নয়, তারা কেউ ঘর সংসার- আবার কেউ কেউ পোষ্টিং বাড়ানো নিয়ে ব্যস্ত। পাগলামী আর কারে কয়
এবার আসা যাক অপ্রিয় ব্লগারগণের তালিকায় ঃ
01। ----[ জাকিরুল হক তালুকদার ]---- পাগলে কি না কয়- ছাগলে কি না খায় টাইপ লেখায় ভর্তি তার ব্লগ। তাকে পঁচানোর কিচ্ছু আর অবশিষ্ট্য নাই। কারন উনি জন্ম থেকেই পঁচা। অনেকেই কথা শুনতে শুনতে ভালো ব্লগার হয়ে গেছেন, কিন্তু তিনি ভালো ব্লগার হওয়া দূরের কথা, মশা মারা ব্লগারও হইতে পারলেন না। তার সমন্ধে কিচ্ছু বলার নাই- আপনারা তার প্রোফাইলটা কষ্ট করে পইড়া নিয়েন... আরেকটা কথা তার কিন্তু একটা মোবাইল আছে। সত্যি...! বিশ্বাস করলেন না, কিযে বলেন... নাম্বারটা তার প্রোফাইলে দেয়া আছে, আপনারা একটু মিস কল দিয়েন
অপ্রিয় আর কোনো ব্লগার নেই। পৃথিবীতে আমার অপ্রিয় মানুষের তালিকা খুবই সংক্ষিপ্ত। তবে প্রিয় লিষ্টে নেই এমন অনেক ব্লগারের লেখা ও মন্তব্য আমার ভালো লাগে। তারা প্রিয়দের চেয়েও কম প্রিয় নয়- যেমনঃ ঝড়ো হাওয়া, ধুম্রজাল, কালপুরুষ, ওয়ালী, মলি, হাসান, তীরন্দাজ, নতুন এবং শাওন।
----[ শাওনের যে সাইডটা আমার ভালো লাগে সেটা হচ্ছে- শেখার প্রতি ওর আগ্রহটা। যেখানে শিক্ষনীয় কিছু থাকে সেখানে ও পরাস্ত হয়ে শিখে নিতে জানে। আমিও তাই। ]----
----[ মলির কিছু সাইড আমার ভালো লাগে না। যেমন- ও কিছুটা হিংসুটে
----[ আর ঝড়ো হাওয়া ভাই খুব ভালো ভাবে মানুষের প্রসংশা করতে পারেন। ]----
লেখাটা অনেক বড় হয়ে গেল। অভিজ্ঞতা থেকে জানি- বড় লেখা অনেকের ভালো লাগে না। মোটামুটি মাঝারী সাইজের লেখা (শাহানা আপা টাইপ লেখা আদর্শ) সবার প্রিয়। তাই এখানেই শেষ করতে হচ্ছে আজ। সামনে সেমিষ্টার ফাইনাল পরীক্ষা, ডায়াল-আপের বিল দিতে দিতে পকেট ফাঁকা, তাই নিয়মিত পোষ্ট আমার দ্বারা সম্ভব হচ্ছে না। এখনকার মত বিদায়।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০০৬ রাত ১১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



