পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর
... বহু যাযাবর লক্ষ্যবিহীন আমার রয়েছে পন
রঙের খনি যেখানে দেখেছি, রাঙিয়ে নিয়েছি মন
... প্রেমহীন ভালোবাসা বেসে বেসে ভেঙেছি সুখের ঘর
পথের মানুষ আপন হয়েছে, আপন হয়েছে পর...
তাই আমি যাযাবর।
-----------------------------------------------------
চেনা গান। আমি রিমিক্স করলাম। ভালো লাগা লাইনগুলোকে এক সাথে জোড়া লাগালাম। হুম, বুপেন হাজারিকার 'যাযাবর' গান। 'প্রেমহীন ভালোবাসা' আপনাদের কারো এসেছে কিনা জানিনা। আমার এসেছে বার দুয়েক। দূর্ভাগ্য আমার, আমার রয়েছে পণ- তাই ভয় পাই। ভালোলাগা মানুষকে ভালো লাগে; ভালোবাসি না। যে ভালোবাসে তার কাছ থেকে দূরে সরে থাকি। ভালোবাসার মানুষের বিয়ে হয়ে গেলে হাঁফ ছেড়ে বাঁচি, মধ্যরাতে তার জন্য কিছুটা সময় ঝিম মেরে খোলা আকাশের নিচে ব্যয় করি। মজার ব্যাপার ঘটে তখনি, যাকে ভালোবাসলাম না- 'অন্য একজন তাকে ছিনিয়ে নিয়ে গেল... ভাবতেই বুকের ভেতরে কান্নার রোল ওঠে'। চমকে যাই মাঝে মাঝে- আমিও কাঁদতে জানি! দারুন ট্রেজেডী। ভালোবাসলাম না তাকে, কিন্তু সে যে অপেক্ষায় ছিল- ভাবতে অন্যরকমই লাগতো। সময় মানুষকে ভোলায়। দূরত্ব মানুষকে বদলে দেয়। আমার কাছে সময় এবং দূরত্ব দুজনই ঘনিষ্ঠ বন্ধু। ওরা বোঝে আমার মনের কথা। আমাকে আমার চেনা পথে হাঁটায়। নিয়তী মাঝে মাঝে প্রতারিত করে। তখন আমি বেরিয়ে যাই নগরী থেকে। বুঝেছি, যতটা পথ হেঁটেছি ততটা পথ কিছুনা কিছু জেনেছি। দেখেছি দুচোখ ভরে কান্না, হলুদ ভালোবাসা, সরল হাসি, মায়ের আচঁল আর....আর এক আকাশ খোলা দিগন্ত...
একা চলতে আমার ভালো লাগে। একা জন্মেছি, একা বড় হয়েছি, একা আছি, একা থাকবো, একা চলে যাবো। মাঝে এই মেঘ, এই রোদ্রের মত চেনা-অচেনা মানুষের উম-উম সানি্নধ্য। মজার জীবন। আমার মতে, প্রত্যেক মানুষের অন্তত কিছুটা সময় একা থাকা প্রয়োজন। একাকিত্ব মানুষকে অনেক প্রশ্নের সমাধান জোগানোর রিলিফ দেয়। একাকিত্ব মানুষকে বদলে দেয়। একাকিত্ব মানুষের অচেনা রুপকে নিজের সামনে তুলে ধরে...
---[ আর লিখতে ইচ্ছা করছে না... ]---
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



