somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একদা সরকারী অফিসে

১৯ শে মে, ২০১৩ বিকাল ৪:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইউনুস
এই ইউনুস
এই টাউট ইউনুস...
জী স্যার...
এতোক্ষন পর !
এতো সকাল হয়ে গেলো এখনো অফিসে কেউ আসলো না যে !
রাজুটা কোথায় আজ ?
স্যার, ও তো বিশ্ব চিটার!


মিনিট তিনেক বাদে আবার
ইউনুস
এই ইউনুস
এই ব্যাটা ইউনুস...
আজকে দুপুরে কি খাবারদাবারের আয়োজন করছ?
স্যার , আজকে তো রান্না হবে না, স্যার!
বিরিয়ানি দিয়েই চালিয়ে দিবো?
না না সে কেমন কথা!
আমি যে বিরিয়ানী একদম পছন্দ করি না!
আমার জন্য পাঁচ প্রকারের ভর্তা, সাদা ভাত, চিংড়িমালাই
নিয়ে এসো ক্যাফে ইউসুফ থেকে।
ঠিক আছে স্যার...


ইউনুস
আজ আরিফ সাহেব আসবেন না নাকি?
স্যার , উনি রওনা দিয়েছেন।
এতো দেরি করে আসে এরা।
অফিসে কি একা একা ভালো লাগে বল !
ফোনের রিসিভারটা তুলে ডায়াল করতে লাগলেন এইবার
হ্যালো, ম্যাডাম কি ব্যাপার!
আজ যে দেখা নেই আপনার?
মনটা বড্ড খারাপ হয়ে আছে।
নেই আপনি অফিসে।
প্লীজ আসুন না চলে অফিসে।
একা একা একদম।
গল্প করার মত কেউ নেই।
প্লীজ আসুন না চলে...
ঘণ্টা দুয়েক থেকেই না হয় আবার চলে যাবেন।


ইউনুস
এই ইউনুস...
স্যার, এই নেন চা দিয়ে আমিত্তি খান।
এই সকালেই মিষ্টি!
একটা কামড় বসিয়ে দিয়েই
একটু ঝাল কিছু হলে ব্যাটার হত।
স্যার, ম্যাডামকে কল করেছিলেন বুঝি!
তোর এতো কিছু জেনে কি লাভ!
না স্যার, এমনিতেই।
স্যার ম্যাডাম না আসলে আসলেই অফিসটা
খাঁ খাঁ করে যেন।
ম্যাডাম আর আপনি এতো সুইট করে কথা বলেন,
শুনতেই খালি মন চায়।
রুনা লায়লার গানের সুর যেন হার মেনে যায় তখন!


আয়েস করে চায় চুমুক দিয়ে একটা সিগারেট ধরিয়ে
ইউনুস
এই ইউনুস...
তোমার ক্রীমটা দিয়ে যাও তো ।
স্যার ক্রীম তো নেই আমার কাছে,
ভ্যাজলিন আছে স্যার।
ও হাঁ, ওতেই হবে।
হাতটা কেমন যেন রুক্ষ হয়ে আছে।
একটু মুখেও মাখা দরকার।
এই নেন স্যার।


ইউনুস
এই ইউনুস
যাচ্ছো কোথায় আবার ?
স্যার একটু নীচে যাচ্ছি।
কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছি।
এখন কেন আবার ?
অফিসে কোন কাজ নেই নাকি !
কি যে কর সারাদিন !
একবার নীচে একবার উপরে!
জত্তসব আমড়া কাঠের ঢেঁকি!
স্যার কিছু বললেন আমাকে?
কি আর বলবো আচ্ছা যাও
তাড়াতাড়ি ফিরে আসবে।



ইউনুস
এই ইউনুস
আরে যাবে আর কি!
এতো তাড়া কিসের।
যাওয়ার আগে রুনা লায়েলার সেই ক্যাসেটটা অন করে দিয়ে যাও।
একটু গান শুনতে শুনতে চোখ বুজে নেই।
জী স্যার দিচ্ছি এখুনি।


ঘণ্টা দেড়েক পর
ঘুম থেকে উঠে
ইউনুস
এই ইউনুস
এই দেখো লাঞ্চ টাইম হয়ে এলো দেখছি।
জী স্যার লাঞ্চ নিয়েই আসছি।
আমি ফ্রেশ হয়ে আসছি
তুমি লাঞ্চ রেডি কর।
জী স্যার করছি।
স্যার এটা আপনার জন্য।
একটু হেঁসে বেশ বেশ।
তোমার তো অনেক খেয়াল আমার প্রতি!
জী স্যার আপনি আছেন বলেই তো আমি আছি।
দুজনের হাঁসি।
কাশ্মেরী জর্দায় বাহারী মশলায় ভরা পান
চিবুতে চিবুতে দিলো ফেলে অফিসের দেওয়ালে
পানের পিচকি।
অফিসের সাদা দেওয়াল রঙিন হল।
চুনের একটু অংশ লেগে রইলো টেবিলের গায়ে।


ইউনুস
এই ইউনুস...
আজ আসি তবে
হবে তবে দেখা কাল।
সরকারী অফিস আমার।
আহ !
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মগজ ধোলাইয়ের মেশিন এবং ইংল্যান্ডের আদালতে দণ্ডিত ইমাম

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই মে, ২০২৬ বিকাল ৫:৩৩


"হীরক রাজার দেশে" সিনেমায় অত্যাচারী রাজা প্রজাদের ওপর অনেক অত্যাচারের পরেও যখন দেখেন প্রজারা পুরোপুরি বশ মানছে না, তখন সভা-বিজ্ঞানীকে দিয়ে একটা "যন্তর-মন্তর" ঘর তৈরি করেন। সেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে... ...বাকিটুকু পড়ুন

ড. ইউনুস শুধুমাত্র বাই বর্ন বাংলাদেশী!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:১০


আমেরিকার সাথে চুক্তির কথাটি আসলেই ইউনুসের উপদেষ্টাসহ তার লোকজন বলে বিএনপি ও জামাতের সাথে আলোচনা করেই চুক্তিটি হয়েছে!
বিএনপি ও জামায়েতের সাথে আলোচনা করলেই কি এই চুক্তি সঠিক হয়ে যায়?

আপনাদের বিএনপি-... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক মাস্টারপ্ল্যান ও ভূ-রাজনীতির গোলকধাঁধা: আমরা কি কোনো অদৃশ্য নকশার অংশ?

লিখেছেন গেঁয়ো ভূত, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



মানুষের ইতিহাস আসলে দুটি সমান্তরাল রেখায় চলে। একটি হলো সেই ইতিহাস যা আমাদের পাঠ্যবইয়ে পড়ানো হয় বা নিউজ চ্যানেলে দেখানো হয়। আর অন্যটি হলো সেই গোপন... ...বাকিটুকু পড়ুন

নিজেকে জানুন, নিজেকে গড়ুন

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৭

"নিজেকে জানুন, নিজেকে গড়ুন — নীরবতা হোক আপনার শক্তির সবচেয়ে ধারালো অস্ত্র।"
সব সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব আপনার একার না। আপনি যদি বারবার বোঝান, কিন্তু কেউ বুঝতে না চায় — তাহলে... ...বাকিটুকু পড়ুন

দলি, শাপলা শালুক শতদল এসো রাঙায়ে তোমার পদতল.........

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৯ শে মে, ২০২৬ দুপুর ২:২৫


পুকুরের টলটলে জলে যখন বড় বড় লাল শাপলা ফুটে থাকে, তখন সেটি দেখতে এতোটাই সুন্দর লাগেযে তাতে মন উদাস হয়ে যায়। মন চায় জলে নেমে তুলে নিয়ে আসি কয়েকটি। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×