somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অতঃপর ভালোবাসি

২৮ শে জুলাই, ২০১৩ রাত ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকদিন পর দেখা। তাই না!
বুকপকেটের নিচে এখনো তোমার টানাটানা চোখ দুটো ভুলতে পারিনি।
আরও অনেক কিছুই ভুলতে পারিনি জানো!
সেই প্রথম দেখায় নির্লিপ্ত জোছনায় রিক্সাভ্রমণ।
নানা বিষয়ে মত অমতের সাথে সাথে
বেড়ে উঠা একটু একটু করে ভালোলাগা
সেই ভালোলাগার প্রয়াসে ভালোবাসা।

থামবে তুমি !
আগের মত বাচাল রয়েই গেলে।
কথা বললে একদম থামতে চাও না।
সমস্যা কি তোমার!
কোথায় জিজ্ঞেস করবে আমি কেমন আছি ?
আমার কি অবস্থা ? তা না ...
জত্তসবের স্মৃতিচারনাত্মক কাব্য।
তোমার কাব্যচর্চার গুষ্টিকিলাই!

আমি কিন্তু থেমেই আছি।
অনেক আগেই ফুলস্টপ দিয়েছি
ওই কাব্যটাব্য থেকে।
কথা কি আসলেই এখনো বেশিই বলি!
আমার তো মনে হয় না।
আমার মনে হয় তুমি আমার চেয়ে
কোন অংশে কম বল না !

এই আমি বলবো না তো কে বলবে!
আমি বলবো তুমি শুনবে এটাই তো নিয়ম।
সে যাকগে, অনেকদিন পর দেখা ঝগড়া দিয়ে
যখন শুরু করেছ তখন আমি চাই না শেষটায়
ঝগড়া দিয়েই শেষ হোক।

কে বলল আমরা ঝগড়া করছি!
এই যে মামা আমরা ঝগড়া করছি আপনি বলুন তো?
নির্লিপ্ত হাসি দিলেই চলবে না ।
বলুন আমরা ঝগড়া করছি কি না।
আবারো হাসছেন। হাসেন হাসেন।
মেয়েমানুষ দেখে সত্য লুকিয়ে যায়
এটাই সত্যি।

দেখো আবারো কিন্তু বেশি কথা বলছ।
আমি কিন্তু সত্যি সত্যি উঠে যাবো।
এতোদিন পর দেখা !
কোথায় এককাপ চা দিয়ে সম্বোধন করবে
তা না চায়ের দোকানে বসে শুধু কথা দিয়ে খৈ ভাজা।
পকেটে কি এখনো চা খাওনোর মত পয়সা নেই নাকি!
না থাকলে বল আমি অর্ডার দিচ্ছি।

মামা দু'কাপ চা।
চায়ে চুমুক দিতে দিতে দৃষ্টিটা কেমন যেন হয়ে এলো তোমার!
খুব করে লক্ষ্য করলাম।
এতক্ষণ যে মানুষটা উচ্চস্বরে চ্যাঁচামেচি করছে আমার সাথে
সে মানুষটা এখন বেশ নির্লিপ্ত।
চায়ের কাপটা তোমার আঙ্গুলের ফাঁকে ঘুরপাক খাচ্ছে।
কিছু একটা বলতে চাচ্ছ। পাচ্ছো না কেন যেন!
তোমাকে এতোটুকু আমি চিনি।
হাঁ, এখনো চিনি।
সহজ করে দিলাম,
বলে ফেল যা বলতে চাচ্ছ আমি শুনার জন্য প্রস্তুত।
একটু আড়চোখে কানাকানি হাসি।
'অদ্ভুত সুন্দর' হৃদয়ের খুব গহিন থেকে উৎপাদিত একটি শব্দ বের হল।

চায়ের কাপটা রাখলে। চুলগুলোতে হাত দিলে।
যদিও বাতাসে তোমার পিঠ থেকে বারবার সরিয়ে নিয়ে যাচ্ছে চুলগুলোকে।
আরও একটি অদ্ভুত সৌন্দর্য।
অনেকদিন পর পিপাসিত হৃদয়ের তৃষ্ণার খোরাক মিটছে।
আমি তোমার চোখের দিকে তাকিয়েই আছি।
তুমি এবার আমার চোখে চোখ রাখলে।
বলতে লাগলে...
''হাতটা ধরেছি কখনো ছাড়ার জন্যে নয়।
সম্পর্কের শুরুতে বলেছিলাম সে কথাটা।
আজো সেই কথাতেই আমি আছি।
আজো তোমাকেই আমি ভালোবাসি।''

আকাশটা বেশ নীল।
ওই যে দেখছ দিগন্ত নেমেছে মাঠের শেষে।
আসলেই কি নেমেছে ?
না নামেনি দিগন্ত।
ঠিক ধরে নাও তোমার জন্য
ভালোবাসাটা এখনো এমনভাবেই রয়ে গেছে।
ভাবতেই পারো বাহির থেকে আমি বেশ এলোমেলো
হন্তদন্ত ক্যাবলা কান্ত।
তবুও বলছি...
বহুদিন পর আজো আমি তোমাকেই ভালোবাসি।

সময়টা চলে যাচ্ছে অপেক্ষার পালা শেষ হচ্ছে।
আরও কিছু অপেক্ষা সামনে আসছে।
জীবনের নানা ষ্টেশনে মিলেছে সমাধান
কোন প্রিয় মুখের দেখা পেয়ে।
আবার মাঝে মাঝেই হচ্ছি হতাশ
ভালোবাসায় বঞ্চিত হয়ে।
সবাই হতে পারে না তোমার মত।
কেউ ভালোবাসতে চাইলেই পারবে না কখনো তোমার মত করে।
বহুদিন পর... হঠাৎ বৃষ্টি নামবে মনে হচ্ছে।
একটু অপেক্ষা কর।
আমি খোলা আকাশের মেঘমালাকে চিৎকার করে জিজ্ঞেস করি
''বৃষ্টি তুমি আসবে তো এখুনি।''






সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৩ রাত ১১:১১
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×