যারা জাহাঙ্গীরনগরে পড়েন বা কোনকালে পড়েছেন তাদের কাছে বটতলা গুরুত্বপুর্ণ। খাবার সময় হলে প্রত্যেকের মনে দোলা দেয় বটতলা।
একদিন ঢাকা থেকে ফিরতে একটু দেরী হয়ে গেল। দেখলাম কামাল উদ্দিন হলের সামনে একটা দোকান খোলা আছে। এদিক সেদিক না তাকিয়ে ঢুকে পড়লাম। খাবার চাইলাম...
খানিক পর এক তরুন এসে দোকানীকে বললো এবার চিনছো তো....
দেখলাম দোকানীর চোখের কোণায় পানি। অনেক কষ্টে আটকে বললো ভুল হয়েছে....
তরুনটি শুধু বললো চিনে রাইখো........
তরুনটি চলে যাওয়ার পর আমি দোকানীকে জিজ্ঞেস করলাম ব্যাপার কি???
প্রথমে বলতে না চাইলেও পরে বললো
সকালে সেই তরুন কয়েক বন্ধুসহ নাস্তা করতে আসছিলো। নাস্তা শেষে বিল হয়েছিলো ১২০ টাকা। ছেলেটি ১০০টাকা রাখতে বলেছিলো। দোকানীর অপরাধ সে বলছিলো ২/৪ টাকা কম দেন, এতো কম......
ছেলেটি দুপুরে এসেছিলো ৮/১০জন নিয়ে। হুমুক,ধামকি, মারধর কিছুই করেনাই। শুধু ১০০০টাকা খাবারের বিল করেছিলো । খাবার শেষে বলেছিলো নিও....
দোকানীর নাম : বাবুল
আর ছেলেটির নাম...(আপাতত বলার সাহস নেই)
তবে সে একজন ছাগুলেগের পাতি নেতা।(ভাগ্যিস এখনো কমিটি হয়নি!!)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



