somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবজাব-পর্ব-১

১১ ই জুলাই, ২০০৮ রাত ৮:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুই পাতা বিজ্ঞান পড়ে নাকি আমি মাস্টারী ঝাড়ি!/:)
কি মারাত্তক মিথ্যে রে বাবা!
ক্লাস টু এর বাবুটাও তো ২ পাতার বেশী বিজ্ঞান পড়ে।আমি কি ক্লাস টু তে পড়ি?আমি না অনেক উপরের ক্লাসে পড়ি?তাহলে এই কথা টা আমাকে বলাটা কি উচিৎ হলো?তাও আবার সবার সামনে?/:)
আমি এতোটুকু সিওর যে আমি ২ পাতার বেশী অবশ্য ই বিজ্ঞান পড়েছি।কিন্তু এদেরকে বলা-না বলা - এক ই!
যাই হোক,ঝগড়া টা লাগছিলো বন্ধু টুটুলের বাসায়।টুটুল কে সবাই ডাকে বাটুল।একটু খাটো তো!আমার আবার এইটাতে আপত্তি!আরে,ও খাটো হলে বরং আমাদের উচিৎ এইটা সবসময় অমিট করে যাওয়া!তা না! আমার ফ্রেন্ডগুলা এতো বজ্জাত এর হাড্ডি ক্যান???টুটূল কে একদিন জিগাইছিলাম,"দোস্ত,তুই কি মাইন্ড খাস?এই যে ওরা তোরে বাটুল ডাকে?" উত্তরে সে মুখটা কাচুমাচু করে আবার হাসি হাসি করে আবার খুব গম্ভীর হয়ে গেলো! কি আজিব! এতো নানা ঢং এর এক্সপ্রেশন হলে বুঝবো কি করে আসলে বেটা তুই কি চাস?এতো মেজাজ খারাপ হলো!আবার বললাম একই কথা! এই বার তার মুখটা খুব কালো কালো হলো!বুঝলাম,খাটো বলে তার মনে একটু কষ্ট তাহলে আছে!
স্বান্তনা দিতে কিংবা নিতে-কোনটাই ভালো লাগে না।তাই সেই টাইপের কিছু বললাম না।শুধু জিগাইলাম," তোর কি করতে ইচ্ছা করে,যখন তোরে ওরা বাটুল বলে ডাকে?"
কিছু বলে না!আবার খোঁচাখুঁচি।এইবার বললো" ইচ্ছা করে ছাদে গিয়ে একটা লাফ দিয়ে এই ছাতা মার্কা লাইফ টা শেষ করে দেই!"
আমি চোখ বড়বড় করে তাকালাম!বাব্বা,এতো ক্ষোভ তাহলে জমে ছিলো?
বললাম"তুই এতো আহাম্মক ক্যান?" প্রতিউত্তরে একটা চটকানা আশা করলেও আশায় বাঁধ সারলো অমিতের চিৎকার" ওই বাটুইল্যা,মাইয়াগো মত রুমে বইশা কি করস??,আয় তোরে দিয়া ফুটবল খেলি!তোর সাইজ আর ফুটবলের সাইজ তো সেইম ই"বলেই অমিতের সেই কি হিহিহি হাসি!আমি চুপ করে তাকায় থাকলাম টূটূল এর দিকে।আহারে।কেমন মনটা খারাপ করে ফেললো!/:)
মাথা গরম করে আসলে কিছু হয় না!তাই আমি ও চুপ করে রইলাম।
টুটুল এর জন্য আমার সেই রকম আহা উহু মার্কা কোন ভালোবাসা নাই যেই ভালোবাসায় আমি চোরাবালির মত পা ডুবায় বসে আছি!আমি আমার সব ফ্রেন্ডকেই ভালোবাসি।তাদের কথায় হি হি হি করে হাসি!লাত্থি দেই,মারামারি করি!অনেক মজা করি।কিন্তু তার মানে এই না যে তাদের সব কিছুই আমার পছন্দ !
এই যেমন টূটূল কে বাটুল বলে ডাকাটা আমার একদম ই অপছন্দ X((
টুসকি আমাকে ক্ষেপায়!বলে " তুই এতো ক্ষেপিস ক্যান? তোরে তো বলে না।বলে তো বাটুইল্যারে!তোর এতো গায়ে লাগে ক্যান?" আমি সিওর অন্য কেউ হলে এতোক্ষনে কাউ কাউ করে একটা ঝগড়া লাগায় দিতো টুশকিটার সাথে!আমি বলেই কিছু কইলাম না!কারন আমার গায়ে ই লাগে না এইসব কথা!আমি বল্লাম,"তুই দেখতে যতটা সুন্দর মাথায় ঠিক তত খানি পরিমান গোবর নিয়ে ঘুরিস,এটা কি তুই জানিস?"বলেই আমি খুক খুক করে হাসি!টুসকি রাগতে গিয়ে ও রাগতে পারলো না! রূপের প্রশংসা করলে কেউ কি আর রেগে থাকতে পারে?খালি বললো" এইটা ক্যান বললি?" আমি বুঝায় বল্লাম,"দেখ,তুই যেমন টুটূল,মিহির,অমিত,প্রবর কে ছেলে হিসেবে দেখিস,আমি পারি না!আমি খালি বন্ধু ভাবি!জানি এইটা নিয়ে তোরা পিছে হাসাহাসি করিস!কিন্তু তাও তোদের উপর রাগ লাগে না!এই জন্য না যে আমি হাজী মুহম্মদ এর ফ্যান!আসলে আমি এই সব কাউ চাউ নিয়া ভাবতে চাই না!"
এর পর আমি অনেক জোরে একটা চিৎকার দিয়ে বললাম"চুপ করবি শালী? এই সব আজাইরা কথা বইলা তুই আমার টাইম ওয়েস্ট করলি ক্যান?? ধরমু এখন তোর চুলের মুঠি??" বলতে না বলতেই টুসকি দৌড়!

চলবে...
১৪টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×