প্রথম দিন ক্লাস করতে গিয়ে দেখি স্টুডেন্ট এতো বেশি যে জায়গাই পাই কিনা সন্দেহ! পরে শুনলাম ৩টা ব্যাচ এই কোর্স নিয়েছে এই বার। তার মধ্যে আমাদের সেকশনে ২টা ব্যাচ এক সাথে ক্লাস করবে বিধায় স্টুডেন্ট বেশি!
পিছনের দিকে বসলাম...আমি, কেয়া আর জিনাত।
অধির আগ্রহে বসে আছি কখন দেখব এতো দিনের অপেক্ষার পর আমাদের ফ্রেঞ্ছ মিস কে!!
কিছুক্ষন পরে দেখি...হায় আল্লাহ...ফ্রেঞ্ছ মুভির নায়িকা আমাদের ক্লাস এ কি করেন ???
এতো সুন্দর ফরেইনার আমি আমার লাইফ এ দেখি নাই!!এতো সিম্পল...এতো কিউট...আমাদের মেয়েদেরই এতো ভালো লাগসে...না জানি ছেলেগুলোর কি অবস্থা!
ছেলেরা সব নড়ে চড়ে বসলো!মিস খুব কিউট করে কথা বলেন!!!বাংলা কিছুই বুঝেন না
সব মিলিয়ে খুব পছন্দ হয়ে গেলো মিসকে.।।
আমি তো বলেই ফেল্লাম...উনি ব্যালে/সালসা ড্যান্স এ না গিয়ে এই সাব্জেক্টটা ক্যান পড়াচ্ছেন???
যাই হোক...সুখ বেশীক্ষন স্থায়ী হয় না
পড়ানো শুরু করার পর বুঝলাম...ক্লাস এ তেমন কিছু বুঝা হবে না!!
মিস খালি স্লাইড রিড আউট করেন
৩০ মিনিট ধরে স্লাইড এর পর স্লাইড সহ্য করার মত ক্ষমতা খুব কম মানুষের ই আছে!!! আর এক এক দিন ৫০/৬০/৭০ টা পর্যন্ত স্লাইড পড়ান মিস!!!
যেখানে ১ম দিন সিট পাওয়া যাচ্ছিল না...২/৪টা ক্লাস এর পর দেখা গেলো...মাত্র হাতে গোনা ৫/৬ জন স্টুডেন্ট ক্লাসে বসে আছে!!
আমরা তো প্লান ই করে ফেল্লাম...এক্সাম এর আগে আর এই ক্লাস করতে আসছি না! কিন্তু পরে রিয়েলাইজ করলাম...এইটা একজন টিচারের জন্য কতটা বেদনাদায়ক...ক্লাস এ বসে আছেন...অথচ স্টুডেন্ট আসছে না!তাও নিজের দেশের বাইরে!!তাই আমরা ঠিক করলাম...ক্লাস এ বসে অন্য কোন কাজ করবো...তাও ক্লাস মিস দিব না...
তাই তো রোজ রোজ আমি আমার খাতা, ছবি এঁকে ভরিয়ে ফেলি...
মিস এত্তো সুইট
" হাই " বলে একটা হাসি দেন...
যাই হোক...কালকে মিস এর ক্লাস এ করার কিছুই পাচ্ছিলাম না...মিস এর ক্লাসে আমাদের সব ফেন্ডদের নানারকম প্রতিভা বিকশিত হচ্ছে...তার নমুনা দিলাম কিছু...
সরি...ছবি যোগ করতে পারছি না...ইউ আর এল চাচ্ছে!!!বুঝলাম না।।পিসি থেকে কি ছবি আপ্লোড করা যায় না নাকি ???
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


