somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পেঁয়াজ মরিচ ভর্তা রেসিপি

২১ শে জুন, ২০১৯ দুপুর ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সামাজিক যোগাযোগ মাধ্যেম আর ব্লগে যখন খাবারের হৈ হৈ ব্যাপার স্যাপার দেখি মনে হয় বাজারে খাদ্য দ্রব্য দামের অন্যতম কারণ বাঙ্গালীর অতিরিক্ত ভোজনরসিকতা, রান্নার প্রতিযেগিতা সহ সাজানো ডায়েনীং টেবিলের ছবি তোলার গুরুত্বপূর্ণতাও কোনো অংশে কম নয়। কিন্তু আমার কাছে মনে হয় “যা খাবার যোগ্য তা হচ্ছে খাদ্য” - এবং অবস্যই শরীরের জন্য তা উপকারী ও ভালো হতে হবে। খাবার খেয়ে যদি ডাক্তারের শরণাপন্ন হতে হয় তাহলে সেই খাদ্য আর ড্রাগের মধ্যে পার্থক্য কোথায়?

ঈঁদের ছুটি শুরু হয়েছে সড়ক পথ রেল পথ দুটোই যানবাহনে বোঝাই, তিন ঘন্টার সড়ক সময় লাগবে নয় ঘন্টা অবধারিত। আমি বেছে নিয়েছি আমার প্রিয় নদীপথ। ঢাকা সোয়রীঘাট থেকে মালবোঝাই নৌকা ছেড়েছে গন্তব্য ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ বাজার, প্রধাণ মাঝি ৬০-৬৫ বছরের শক্তসমর্থ হাসি খুশি দুঃখি বরকত আলী কাকা আর সাথে তাঁর দুই নাতি শতেরো আঠোরো বছরের তরুন জালাল আর বেলাল নৌকা চালানো কাজের চেয়ে তারা দুজন কাইজ্জায় (ঝগড়ায়) পারদর্শী, বরকত কাকা বললের বাপজান ভাত করতেছি আর মরিছ ভর্তা খেয়ে টানা ঘুম দেন, ঘুম থেকে উঠে দেখবেন ভৈরব - আশুগঞ্জ দেখা যায়। ঠিক-ঠিক-ডিক-ডিক করে চলছে ইঞ্জিন চালিত নৌকা আর চলছে জালাল বেলালের কাইজ্জা, বরকত কাকা এক ফাকে রান্নার আয়োজন করছেন, খাবারের আয়োজন খুবই সাধারণ “পেঁয়াজ মরিচ ভর্তা আর ভাপ উঠা সাদা গরম ভাত !!! আমার জীবনে মজাদার খাবারের তালিকায় অন্যতম খাবার বরকত মাঝি কাকার সেদিনের রান্না। এতো মজাদার খাবার আমার জীবনে খুব একটা বেশী খাইনি, সৃষ্টিকর্তা তার পরম মমতায় কিছু মানুষকে কিছু বিশেষ গুণাবলি দেন বরকত কাকার রান্নার হাত সেই গুণাবলির একটি। বরকত কাকা খুবই শরমিন্দা প্রকাশ করছেন বার বার, তিনি জবান দিয়েছেন আমি যদি তার নৌকাতে ঢাকা ফিরি তিনি আলু দিয়ে মোরগের মাংসের সালুন করে ভাত খাওয়াবেন আমি যেনো তার দাবী রাখি - আমি অতি সাধারণ নগন্য একজন মানুষ, আমার এক জীবনে মানুষের এতো ভালোবাসা পেয়েছি মনের অজান্তে কিভাবে যেনো চোখের কোনে জল চলে আসে - থাক সেসব নিজের কথা।।

“পেয়াঁজ মরিচ ভর্তা রেসিপিটা ব্লগের সবার জন্য বিস্তারিত লিখে দিচ্ছি আশা করি সবার ভালো লাগবে।

উপকরণ:
শুকনো মরিচ: ৭ টি
পেঁয়াজ কুচি: ৩ টি
ধনে পাতা: ২ টি
টমেটো সিদ্ধ: ১ টি
মাঝারি একটি লেবু: অর্ধেক
সরিষার তেল: পরিমান মতো
লবণ: স্বাদ মতো

রান্নার পদ্ধতি: শুকনো মরিচ হালকা তাপে সরিষার তেলে ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখবেন, যেন পুড়ে না যায়। এরপর পেঁয়াজ কুচি, সিদ্ধ টমেটো, ধনে পাতা কুচি, লবণ, সরিষার তেল লেবুর রষ একসঙ্গে ভালো করে মেখে গরম গরম সাদা ভাতের সাথে পরিবেশন ।
--------------------------------------------------------------------------------

কৃতজ্ঞতা: বরকত আলী মাঝি কাকা।





সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১:৩৪
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই বিপ্লব নাকি জুলাই CDI?

লিখেছেন মাথা পাগলা, ০৮ ই জুলাই, ২০২৬ রাত ১:২৯



আমি মনে করি জুলাই বিপ্লবের সবচেয়ে বড় শক্তি ছিল বাংলাদেশের রাজনৈতিকভাবে নিরপেক্ষ সাধারণ জনগণ। যাদের মধ্যে দেশপ্রেম, মায়-মমতা আছে, যারা অন্যায়-অবিচার দেখলে প্রতিবাদ করেন, তারাই এই আন্দোলনের মূল শক্তি... ...বাকিটুকু পড়ুন

মুসলমানের সন্তানের নাম জিকো কীভাবে হতে পারে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুলাই, ২০২৬ রাত ১:৫৫


ছোটো মামার মুখে একটা নাম প্রায়ই শুনতাম, জিকো। তখন বুঝতাম না এটা কে, শুধু জানতাম এই মানুষটা নাকি ফুটবল মাঠে জাদু দেখাতেন। পরে জেনেছি তার আসল নাম আর্থার... ...বাকিটুকু পড়ুন

মাতৃভূমিকে ছোট করে প্রতিবেশী দেশকে মহান দেখানোর উদ্দেশ্য কি?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২১



বহুদিন ব্লগে ঘোরাঘুরি করা হয় না। গত সপ্তাহে কি মনে হলো, ভাবলাম একটু ঘোরাঘুরি করি। তো ঘুরতে ঘুরতে কিছু পোষ্ট পড়লাম; কিছু মন্তব্যও নজরে আসলো, বিশেষভাবে দুইটা মন্তব্য।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ নিত্য তোমার অন্বেষণে

লিখেছেন খায়রুল আহসান, ০৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২২

জানি,
তুমি ছড়িয়ে আছো চতুর্দিকেই,
তবুও,
মন খারাপে তাকাই আমি আকাশপানেই
দিনে তাকাই, রাতেও তাকাই,
আলোয় তাকাই , কালোয় তাকাই,
তাকাই মানে তোমায় খুঁজি,
খুঁজতে খুঁজতে চোখ বুঁজি।... ...বাকিটুকু পড়ুন

এদেরকে না রুখলে চড়া মূল্য দিতে হবে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৬



মাহবুব আজিজ, আনিস আলমগীর, সোমা ইসলাম, শাওন, মঞ্জুরুল পান্না, শম্পা রেজা, কালচারাল ফ্যাসিস্ট ফরিদুর রেজা শাইখ সিরাজ এদেরকে এখনই বন্ধ করতে হবে না হলে বাংলাদেশকে চড়া মূল্য দিতে হবে।... ...বাকিটুকু পড়ুন

×