
আপনি কি ব্লগে লেখার মতো বিষয় খোঁজে পাচ্ছেন না? আপনি কি সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পত্রিকা সহ ইন্টারনেট হতে কপি পেষ্ট লেখা লিখে যাচ্ছেন? বড় বড় থিসিস লিখেও আপনার পোষ্টে তেমন কমেন্ট পাচ্ছেন না ? তাহলে আমার কাছে আছে সহজ ও পরিক্ষিত সমাধান - “ব্লগার চাঁদগাজী”। ব্লগার চাঁদগাজী নিয়ে ঝাড়া পোষ্ট লিখুন, বা তার পোস্টে গিয়ে কিছু আজে বাজে মন্তব্য করুন অথবা আপনার পোস্টে যদি ব্লগার চাঁদগাজী মন্তব্য করেন তাহলে তাকে ইচ্ছামতো উপহাস করুন! বুঝিয়ে দিন আপনি ব্লগে ডক্টরেট করা একজন - ব্যাস আপনি মোটামোটি বিখ্যাত। আপনার পাশে একদল ব্লগারও পাবেন যারা চাঁদগাজী বিষয়ক অভিযোগ করে যাবেন। সেদিনের মতো আপনার পোষ্ট হিট হবে, ব্লগে মন্তব্যর প্রতিমন্তব্য করার জন্য আপনার হয়তো আউটসোর্সিং করে লোকবল নিয়োগ করতে হতে পারে।
তবে সমস্যা হচ্ছে আপনার এই বিখ্যাত বনে যাওয়া হবে ক্ষণস্থায়ী, কারণ আপনি আবার লেখা লেখিতে ব্লকড হয়ে যাবেন “আপনার লেখার বিষয় তো আর বার বার চাঁদগাজী হতে পারেন না” !!!
সবাই ভালো থাকুন - সুস্থ্য থাকুন - ব্যাস্ত থাকুন।
ছবি: বিখ্যাত ট্যাফে ট্রাক্টর
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৯ রাত ২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




