somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লাউ পাতার স্যুপ

১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বর্তমান বাংলাদেশে শাক সবজি খাওয়া হয়েছে এক মহা যন্ত্রণার বিষয়, একে তো ফরমালিন দ্বিতীয়ত নিজ ঘরে রান্নাতেও থাকে অত্যাধিক তেলের ব্যাবহার, যাইহোক লাউ পাতাতে সম্ভবত ফরমালিন ব্যবহার করার সুযোগ থাকে না(আমার ধারণা), ভোর সকালে বাজারে আসে সকাল ০৮০০-০৯০০ টার মধ্যে লাউ পাতা আর বাজারে থাকে না। লাউ পাতার যেই রেসিপি দিচ্ছি এটি চীন, জাপান, কোরিয়া সহ ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে বেশ প্রসিদ্ধ ঘরোয়া রান্না।

উপকরণ:
লাউ পাতা (ডগাসহ) - ০১ আঁটি
আস্ত রসুন (থেতো করা) - ০৪ কোয়া
আদা বাটা - ০২ চা চামচ
কাঁচা মরিচ (ফালি করে) - ০৬ টি
তেল - ০১ টেবিল চামচ
পানি - ০৩ কাপ
লবণ - পরিমাণ মতো

লেবুর রস - পরিমান মতো (পরিবেশনের সময়)

প্রণালি: প্রথমেই লাউপাতা ডগাসহ কেটে ধুয়ে নিন। চুলায় তেল দিয়ে তাতে আদা বাটা ও রসুন দিয়ে দিন। আদা-রসুন ভাজা ভাজা হলে লবণ ও পানি দিন। পানি ফুটে উঠলে তাতে লাউপাতা ও কাঁচামরিচ দিয়ে নেড়ে ঢেঁকে দিন। এ সময় চুলার আঁচ মাঝারি থাকবে। ঠিক ছয় মিনিট পর ঝোল ঝোল শাক নামিয়ে ফেলুন। স্যুপের রং পরিবর্তন হবে না। কিন্তু স্বাদ অতুলনীয়। গরম গরম লাউ পাতার স্যুপ ইচ্ছা করলে ভাত দিয়েও খেতে পারেন। তবে এটি এমনি প্লেটে সালাদের মতো নিয়ে সাথে লেবুর রস দিয়ে খেতেও বেশ মজাদার। উল্লেখ্য দেশগুলোতে এটি খুব জনপ্রিয় ভেজিটেবল স্যুপ এই স্যুপ স্টিকি রাইস দিয়ে খাওয়া হয়। যারা স্লিম হবার চিন্তা করছেন তারা এক বেলা এই স্যুপটি খেতে পারেন সাথে ভাত বা রুটির প্রয়োজন হবে না।

উৎসর্গ: - সামহোয়্যারইন ব্লগের এডমিন কাল্পনিক_ভালোবাসা ভাইকে, যিনি ভালো রান্না জানেন, কাল্পনিক_ভালোবাসা ভাইকে বলছি জীবনে সাঁতার জানা যতোটা জরুরী রান্না জানাও জীবনে ততোটাই জরুরী, রান্না জানা একটি গর্বের বিষয়।





ছবি:- ২০১৭ সাংহাই ভ্রমণ
প্রথম প্রকাশ:- আমার উক্ত রেসিপিটি পূর্বে একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হয়েছে।
কৃতজ্ঞতা:- সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষ। সামহোয়্যারইন ব্লগকে ধন্যবাদ লেখাটি নির্বাচিত পোষ্টে স্থান দেওয়ার জন্য।






সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৩২
২৪টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমলারা কেন শেখ হাসিনার বিরুদ্ধে চলে গেলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে মার্চ, ২০২৬ রাত ২:২০


ডিপ স্টেট নিয়ে আজকাল চায়ের দোকান থেকে শুরু করে ফেসবুকের কমেন্ট বক্স সবখানেই বেশ জমজমাট আলোচনা। কেউ বলছেন দূতাবাস, কেউ বলছেন মিলিটারি, কেউ আবার আঙুল তুলছেন কোনো বিশেষ... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরা ও সিহাহ সিত্তায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-৬)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩০ শে মার্চ, ২০২৬ ভোর ৬:২৮



সূরাঃ ৬ আনআম, আয়াত নং ১৫৩ এর অনুবাদ-
১৫৩।আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

'দুই শুকর

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ৩০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৫

'যাদের জ্বালায় বিশ্ব এখন
অশান্তিতে মুখর,
'লাল- শেতকায়' মানবরুপি
দুই বন্য শুকর।

বিশ্বের সব সূখী মানুষের
শত্রু যখন 'পুওর',
বন্ধুু'যে তার লেজপাকানো-
ঘাড়তেড়া দুই শুয়োর।

ডাস্টবিনের আবর্জনায়
ময়লা... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৫

লিখেছেন রাজীব নুর, ৩০ শে মার্চ, ২০২৬ সকাল ৯:২৫



আমি একজন প্রতিভা শূন্য মানুষ।
আমি দুটো কাজই পারি, এক, মাথা নিচের দিকে রেখে পা উপরের দিকে রাখতে। তাও বেশিক্ষণ পারি না। বড়জোর এক মিনিট। দুই হচ্ছে আমি সুপারম্যান... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভোজ

লিখেছেন ইসিয়াক, ৩০ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪০


গতকাল শরীরটা ভালো ছিলো না। তার জেরেই সম্ভবত ঘুম থেকে উঠতে বেশ বেলা হয়ে গেল। ঘুম ভাঙলেই আমি প্রথমে মোবাইল চেক করে দেখি কোন জরুরী কল এসেছিল কিনা। আজ... ...বাকিটুকু পড়ুন

×