somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাওয়াই মিঠাই ১৯৭১

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সময় খুব সম্ভব ১৯৬৯ -১৯৭০ সন হবে। আমরা তখন মিরপুর পল্লবি থাকি। স্কুল শেষে বাসায় ফিরে গোসল করে ভাত খাওয়ার পর আর কোনো কাজ নেই। দুপুরে আমাদের ঘুমোতে হতো - এটি কঠিন নিয়মের আওতায় ছিলো। ক্লান্ত দুপুর শেষে আমাদের সাধারণত খুব মিষ্টি টুন টুন শব্দে ঘুম ভাঙ্গতো। এক অন্ধ বিহারি লোক তার ১২-১৪ বছরের অপরূপ সুন্দরী দুই কন্যা সন্তান নিয়ে একটি কাঠের তৈরি দোতলা ঠেলাগাড়ি চালিয়ে নিয়ে আসতেন। দোতলায় হাওয়াই মিঠাই বানানোর সরঞ্জাম আর নিচ তলায় এক পকেটে কেরোসিনের কুপি আর তার নিচে গম ও চালের বস্তা। কুপির আগুনে গরম হতো চাকতি আর তাতে তৈরি হতো অত্যন্ত মজাদার হাওয়াই মিঠাই। ইনি গম ও চালের বিনিময়ে হাওয়াই মিঠাই বিক্রি করতেন। সে এক দেখার মতো গাড়ি ছিলো - সুন্দর লতাপাতা ও ফুলে আঁকা রঙ্গিন কাঠের ঠেলাগাড়ি, আর এক পাশে ঝুলে থাকতো পিতলের টুন টুন ঘন্টি। কেউ কেউ এক আনা দুই আনা দিয়েও মিঠাই কিনতেন। টাকা পয়শার তখন অনেক দাম। কেরোসিনের দাম ছিলো ৬ আনা ৭ আনা করে সের (এক সের বর্তমানের এক লিটার সমমান) আর ৬ আনা - ৭ আনা হচ্ছে বর্তমানের প্রায় চল্লিশ পয়শার সমমান।

অন্ধ বিহারি হাওয়াই মিঠাই তৈরি করতেন আর তার দুই অপরূপ কন্যা আমাদের থেকে গম, চাল নিয়ে তাদের রঙিন চুরি পরা সোনালি হাতে হাওয়াই মিঠাই দিতেন। তারা দুই বোন আমাদের ভাইয়ু বলে ডাকতেন। সত্যি বলতে কি এতো মজাদার হাওয়াই মিঠাই আমি আমার জীবনে খাইনি। না, সেই অপরূপ সুন্দরী বোনদের জন্য নয়! আসলেই সেই অন্ধ বিহারি খুবই মজাদার হাওয়াই মিঠাই বানাতেন, মুখে দিলে সাথে সাথে মিশে যেতো কিন্তু স্বাদ থেকে যেতো সারা বিকাল।

অন্ধ বিহারি আর তার দুই কন্যা ঠেলাগাড়ি ঠেলে ঠেলে উর্দূ বাংলা মিশ্রিত একটি গান গুনগুন করে গাইতেন। আমার সেই গানটি পুরোপুরি মনে নেই তবে বাংলা কথামালা গুলো আমি সাজিয়ে লেখার চেষ্টা করছি।

তুমি দেখাও তাই আমি দেখি
তুমি চালাও তাই আমি চলি
তুমি খাওয়াও তাই আমি খাই
ইয়া আল্লাহ ইয়া পাক পরোয়ার দিগার
তুমি রিজিকদাতা তুমি জীবনদাতা


উপসংহার: ১৯৭১ এর যুদ্ধে হাওয়াই মিঠাই অনেক দুরের কথা মানুষের ঠিক ঠিকানার চিহ্ন ছিলো না! সেই চিহ্ন না থাকার মাঝে নিশ্চিহ্ন হয়েছেন অন্ধ বিহারি ও রঙিন কাঁচের চুরি হাতের অপরূপ সুন্দরী তার দুই কন্যা। এক সময় দেশ স্বাধীন হয়েছে মানুষ যার যার নীড়ে ফিরেছেন, কিন্তু আমার সেই দুই বোনকে আর কোনোদিন দেখিনি। আর কোনোদিন ক্লান্ত দুপুর শেষে ঘুম ভাঙ্গেনি মিষ্টি টুন টুন শব্দে। আর কোনোদিন অন্ধ বিহারিকে তার দুই পাশে অপরুপ দুই কন্যা নিয়ে গুনগুন করে গান গেয়ে পথ ধরে হেটে যেতে দেখিনি। আজো তার গানের কথা মনে পরে, মনে পরে তার হাতে তৈরি আমার জীবনে খাওয়া শ্রেষ্ট হাওয়াই মিঠাই। আর মনে পরে আমার সেই অপরূপ দুই বোনকে যারা আমাদের পরম মমতায় ভাইয়ু বলে ডাকতেন।

উৎসর্গ: আমার আজকের স্মৃতি “হাওয়াই মিঠাই” লেখাটি উৎসর্গ করছি প্রিয় ব্লগার খায়রুল আহসান ভাইকে। যার যৌথ প্রয়াস (অনুবাদ কবিতা) পড়ে আমার আজকের এই স্মৃতিচারণ ও আজকের পোস্ট।

ছবি: গুগল সার্চ ইঞ্জিন।

কৃতজ্ঞতা স্বীকার: সামহোয়্যারইন ব্লগ। নির্বাচিত পোষ্টে “উক্ত লেখাটি” স্থান দেওয়াতে সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ।








সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৫২
২৮টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×