somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অমূল্য বা বিনামূল্য

২৬ শে আগস্ট, ২০২১ রাত ৮:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বৃষ্টিভেঁজা দিন। দুপুরে বাসা থেকে খাবার এসেছে লাউ আলু পেঁপে দিয়ে রান্না করা এক পট নিরামিষ। এই নিরামিষ রান্নার সময় খানিকটা ভিনেগার দেওয়া হয়। এক পট সাদা আতপ চালের ভাত। আর তিনটি সন্দেশ। যদিও আজ বৃহস্পতিবার কাজের প্রচন্ড চাপ থাকার কথা, কিন্তু দুপুরের পর অফিসে আর তেমন কাজ ছিলো না। আমার দীর্ঘদিনের বন্ধু সামার সাহেব এসেছেন। একজনের খাবার কিভাবে যেনো দুজনের বেশ ভালোভাবেই হয়ে গেলো। সামার সাহেবের সাথে ভাত খেতে খেতে জানতে চাইলাম - মানুষের জীবন আর সময় নিয়ে কিছু বলু্ন। তিনি খেতে খেতে গল্প শুরু করলেন, আসুন তাঁর গল্প শুনি।

জীবন কখনোই আমাদের অনুকূল পরিবেশে থাকে না। আমাদের তাঁকে অনুকূলে করে নিতে হয়। নয়তো সময় আমাদের দায়ী করে - কখনো কখনো ! গণহারে সবাইকে অবশ্য দায়ী করে না। সবাই দায়ভার, দায়িত্ব, কর্তব্য, দায়ী কে - বোঝার জ্ঞানও রাখেন না। চলার পথও কখনো মসৃণ হয় না। উচু নিচু বন্ধুর পথ পাড়ি দিয়ে যার যার নিজ গন্তব্যের দিকে এগিয়ে যেতে হয়। প্রকৃতির এ এক আজব খেলা - পৃথিবীর প্রতিটি মানুষ একক ও অদ্বিতীয় (ইউনিক/মাস্টারপিস) তাই পৃথিবীর প্রতিটি মানুষের চলার পথ আলাদা এবং গন্তব্যও আলাদা। আর তাই এগিয়ে যাওয়া মানুষগুলোকে দেখে তাদের পেছনে জীবনের অমূল্য বা বিনামূল্য সময় ব্যয় করে পাগল প্রায় হয় দৌড়ানো কখনো কোনো বুদ্ধিমান মানুষের কাজ নয়। এগুলো অসুস্থতা। মানসিক অসুস্থতা - যা হিংসা থেকে তৈরি হয়। আর মানসিক অসুস্থতার হাত ধরে আসে ব্যর্থতা ও অসফলতা। প্রতিটি মানুষের ব্যর্থতা ও অসফলতা হচ্ছে তার নিজ নিজ কর্মফল।

দেশের প্রথম শ্রেণীর সেলুন বাসগুলোর সকল যাত্রীর উক্ত বাসে যাতায়াত করার আর্থিক সচ্ছলতা আছে বলেই তারা উক্ত বাসে যাত্রা করেন বলে মনে করি। তারপরও কেনো বাসের সিট ছেঁড়া থাকে? - কারণ হিংসা। অদৃশ্য হিংসা। তার আছে আমার নেই এই জাতীয় হিংসা। আর এই জাতীয় হিংসা থেকে বাসের সিট ছিড়ে রেখে যান কোনো না কোনো যাত্রী। এই ধরনের কার্যকলাপ করে করে মানুষ যন্ত্রপাতির মতো আউট অব সার্ভিসেস / বিয়ন্ড সার্ভিসেস হয়ে পরে। তাদের আর চিকিৎসা নেই। পৃথিবীর সকল চিকিৎসা ও চিকিৎসক তাদের জন্য ফেইল। একদিন ঝন্টু মামা এসে থাবা দিয়ে নিয়ে যান অজানা গন্তব্যে! যে গন্তব্যের কোনো ঠিক - ঠিকানা নেই। যে অজানা গন্তব্য থেকে কেউ কখনো ফিরে আসেনি। কেউ কখনো ফিরে আসবে না।

শেষকথা: আমাদের খাবারের সাথে সাথে সামার সাহেবের গল্পও শেষ। আমাদের অন্ধগ্রামে একটি প্রচলিত মজাদার গল্প আছে, তা লিখে আজকের মতো আমিও সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। - ইঁদুর মরার সময় পা গুলো উপরের দিকে দিয়ে কেনো মরে জানেন কি? - কারণ আকাশ ভেঙ্গে পরলে যেনো পা দিয়ে ঠেকাতে পারে। মানুষের মাঝে ইঁদুর স্বভাব দেখতে পাওয়া যায়। তারা ইঁদুর হয়ে পাহাড় ঠেলার কাজটি করে। পাহাড় পাহাড়ের যায়গাতেই থাকে, কিন্তু ইঁদুর বেচারা অযথা অকারণ ক্লান্ত হয়। আমার নিজ বক্তব্য, শুধু মানব সমজ নয়! সমগ্র জীব জগতে সবচেয়ে মূল্যবান বিষয়টির নাম - সময়। সময়ের চেয়ে মূল্যবান আর কিছু আছে বলে আমার ধারণা নেই।




ছবি সূত্র: দেয়াল ঘড়ি
কৃতজ্ঞতা স্বীকার: সামহোয়্যারইন ব্লগ। নির্বাচিত পোষ্টে “উক্ত লেখাটি” স্থান দেওয়াতে সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ।





সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:২৪
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ ও তার রাজনীতির চারটি ভিত্তি, অচিরে পঞ্চম ভিত্তি তৈরি হবে।

লিখেছেন নূর আলম হিরণ, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯০

লিখেছেন রাজীব নুর, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৯



আমাদের ছোট্র বাংলাদেশে অনেক কিছু ঘটে।
সেই বিষয় গুলো পত্রিকায় আসে না। ফেসবুকেও আসে না। অতি তুচ্ছ বিষয় নিয়ে মানুষ মাতামাতি করে না। কিন্তু তুচ্ছ বিষয় গুলো আমার ভালো... ...বাকিটুকু পড়ুন

সনদ জালিয়াতি

লিখেছেন ঢাকার লোক, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৫২


গতকাল দুটো সংবাদ চোখে পড়লো যার মূল কথা সনদ জালিয়াতি ! একটা খবরে জানা যায় ৪ জন ইউনিয়ন চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে জাল জন্ম মৃত্যু সনদ দেয়ার জন্য, আরেকটি খবরে... ...বাকিটুকু পড়ুন

শেষ বিকেলের বৃষ্টি

লিখেছেন রানার ব্লগ, ০১ লা মে, ২০২৬ রাত ১০:৩৭


বিকেলের শেষে হঠাৎ বৃষ্টি নামলে
জানালার ধারে দাঁড়িয়ে ছিলে চুপ,
তোমার ওমন ঘন মেঘের মতো চুলে
জমে ছিল আকাশের গন্ধ,
কদমফুলের মতো বিষণ্ন তার রূপ।

আমি তখন পথহারা এক নগর বাউল,
বুকের ভেতর কেবল ধোঁয়া... ...বাকিটুকু পড়ুন

মরহুম ওসমান হাদীর কারণে কবি নজরুলের জনপ্রিয়তা বেড়েছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা মে, ২০২৬ দুপুর ২:৫৯


ইনকিলাব মঞ্চের জাবের সাহেব মাইকের সামনে দাড়িয়ে যখন বললেন , শহীদ ওসমান হাদীর শাহাদাতের উসিলায় নাকি এদেশের মানুষ আজ কবি নজরুলের মাজার চিনতে পারছে, তখন মনে হলো... ...বাকিটুকু পড়ুন

×